By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ডিবির নতুন জ্যাকেট, পরিচয় থাকবে কিউআর কোডে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ডিবির নতুন জ্যাকেট, পরিচয় থাকবে কিউআর কোডে
জাতীয়জেলার খবরতাজা খবর

ডিবির নতুন জ্যাকেট, পরিচয় থাকবে কিউআর কোডে

Last updated: 2022/08/01 at 9:18 PM
করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE
জন্মভূমি ডেস্ক

মোবাইল অ্যাপের মাধ্যমে জ্যাকেটে থাকা এই কোড স্ক্যান করেই জানা যাবে ডিবির পোশাক পরা ব্যক্তি পুলিশের এই বিভাগের কর্মকর্তা কি না। ফলে কমবে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারকদের দৌরাত্ম্য।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের জ্যাকেটে পরিবর্তন এসেছে। নতুন জ্যাকেটে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন কুইক রেসপন্স কোড বা কিউআর কোড।

মোবাইল অ্যাপের মাধ্যমে জ্যাকেটে থাকা এই কোড স্ক্যান করেই জানা যাবে ডিবির পোশাক পরা ব্যক্তি পুলিশের এই বিভাগের কর্মকর্তা কি না। ফলে কমবে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারকদের দৌরাত্ম্য।

সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা জানান মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, ‘আজ থেকে আমাদের ডিবির সব সদস্যকে পৃথক কিউআর কোড সংবলিত নতুন জ্যাকেট দেয়া হয়েছে। এ জ্যাকেটে কর্মকর্তাদের তথ্য আগে থেকেই জমা থাকবে ডিবির নিজস্ব সার্ভারে।

‘মোবাইল অ্যাপ দিয়ে সদস্যের কিউআর কোড স্ক্যান করলেই তাদের পরিচয় চলে আসবে। আর যদি কোনো ভুয়া ডিবির পোশাকের কোড স্ক্যান করা হয় তাহলে ‘‘ইনভ্যালিড কিউআর কোড’’ নামে একটি বার্তা দেখা যাবে।’

ডিবি পুলিশের জ্যাকেটটি বেশ পুরোনো উল্লেখ করে হারুন অর রশীদ বলেন, ‘দীর্ঘদিন ধরে এ জ্যাকেট ব্যবহারের কারণে অনেক প্রতারক চক্র বাইরে থেকে এটি তৈরি করে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করে। অনেক সময় মানুষকে ফাঁদে ফেলারও অভিযোগ পাওয়া যায়। বিভিন্ন সময় ডিবির জ্যাকেটটির হুবহু কপি করে নানান অপরাধ করে ভুয়া ডিবি সদস্যরা।

‘ভবিষ্যতে কেউ যেন এভাবে প্রতারণার শিকার না হয় সে জন্য ডিবিতে সংযোজন করা হয়েছে নতুন জ্যাকেটটি। কিউআর কোড ছাড়াও পোশাকে এমন কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা রয়েছে যার ফলে জ্যাকেটটি জালিয়াতি করা অসম্ভব।’

করেস্পন্ডেন্ট August 1, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গণহত্যার নিষ্ঠুর ইতিহাস তুলে ধরেছে খুলনার গণহত্যা-নির্যাতন জাদুঘর  -খুলনায় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী
Next Article ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

একজন সৎ কর্মদক্ষ জনবান্ধব নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
তাজা খবরসাতক্ষীরা

জলবায়ুর ক্ষত বহন করছেন উপকূলের ৪০‌লাখ নারীরা

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
নড়াইল

নড়াইলে কিশোরের মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 15 hours ago

এ সম্পর্কিত আরও খবর

তাজা খবরসাতক্ষীরা

একজন সৎ কর্মদক্ষ জনবান্ধব নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
তাজা খবরসাতক্ষীরা

জলবায়ুর ক্ষত বহন করছেন উপকূলের ৪০‌লাখ নারীরা

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
নড়াইল

নড়াইলে কিশোরের মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 15 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?