By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ডুবে যাওয়া সার বোঝাই জাহাজটি এখনও উদ্ধার হয়নি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > ডুবে যাওয়া সার বোঝাই জাহাজটি এখনও উদ্ধার হয়নি
বাগেরহাট

ডুবে যাওয়া সার বোঝাই জাহাজটি এখনও উদ্ধার হয়নি

Last updated: 2023/01/29 at 2:02 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

মো: হাসান গাজী, মোংলা : মোংলা বন্দরের পশুর চ্যানেলে ডুবে যাওয়া সার বোঝাই কার্গো জাহাজটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার কাজে বিলম্ব হলে সরকারিভাবে আমদানীকৃত সার ও কার্গোতে থাকা জ¦ালাণী তেল পানিতে মিশে জলজ প্রাণীর ক্ষতিসহ পরিবেশ দূষনের আশংকা করছেন পরিবেশবিদরা। গত মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১১টায় একটি বিদেশী জাহাজ থেকে ৫শ’ মেট্রিক টন সার নিয়ে ফেরার পথে ঘন কুয়াশার কারণে অপর একটি বিদেশী জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যাওয়া কার্গো জাহাজ এমভি শাহজালাল এক্সপ্রেস।

এ ঘটনায় সার আমদানীকারক প্রতিষ্ঠান বাংলাদেশ এগ্রিকালচার কর্পোরেশনের (বিএডিসি), পরিবহন ঠিকাদার আকিজ গ্রুপ ও কার্গো মালিকপক্ষ দুর্ঘটনার পর পরই মোংলা থানায় পৃথক তিনটি সাধারণ ডায়রী করেছেন। এতে ৫শ’ মেট্রিক টন সারের কথা উল্লেখ থাকলেও টাকার অংকে ক্ষয়ক্ষতির পরিমান জানানো হয়নি। এ দিকে বন্দর কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন সহ কার্গো মালিক পক্ষকে দ্রুত উদ্ধার তৎপরতার তাগিদ দিলেও তা বাস্তবায়নে ধীর গতি চলছে।

বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার ক্যাপ্টেন শাহীন মজিদ জানান, এ ঘটনার পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে হয়। ইতিমধ্যে দুর্ঘটনার প্রাথমিক তদন্ত করা হয়েছে। এ প্রতিবেদন দু’ একদিনের মধ্যে নৌপরিবহণ মন্ত্রণালয়ে পাঠানো হবে। এ ছাড়া পণ্যবাহী দেশী-বিদেশী জাহাজের আগমন-নির্ঘমন নিশ্চিত করতে দুর্ঘটনাস্থলে মার্কিং বয়া স্থাপন করা হয়েছে। দুর্ঘটনার পর বন্দরের নৌচ্যানেল নিরাপদ ও ঝুঁকিমুক্ত রয়েছে বলে জানান তিনি।

ডুবে যাওয়া লাইটার শাহাজালাল এক্সপ্রেসের মালিকানাধীণ প্রতিষ্ঠান ভাই ভাই শিপিং লাইন্সের মালিক আজাহার সিদ্দিক বলেন, বন্দর কর্তৃপক্ষের বেঁধে দেওয়া সময় অনুযায়ী ১৫ দিনের মধ্যে এই লাইটার জাহাজটি উঠানো সম্ভব না। অনেক সময় লাগবে। ডুবে যাওয়া লাইটার জাহাজ থেকে প্রাথমিকভাবে সার অপসারন করতেও এখনও এক সপ্তাহ সময় লাগবে বলেও জানান তিনি।

এদিকে সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘সুন্দবনের অভ্যন্তরে পশুর চ্যানেলে সারবাহী লাইটার জাহাজ ডুবিতে জলজ সম্পদের মারাত্মক ক্ষতি এবং জাহাজে থাকা যে জ¦ালানী তেল বনাঞ্চলের পরিবেশকে দূষণ করবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 29, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খালিশপুরে গোপালগঞ্জ জনকল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ
Next Article কুয়েটে প্রশিক্ষণ অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাবাগেরহাট

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক ৩ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

খুলনায় বাসের ধাক্কায় নারী নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাবাগেরহাট

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক ৩ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জেলার খবরবাগেরহাট

চিতলমারীর নিজাম হত্যার বিচার দাবি ভাইয়ের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 day ago
জেলার খবরবাগেরহাট

সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?