By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ডুমুরিয়ায় আন্তঃজেলা অজ্ঞান পার্টির ৮ সদস্য গ্রেফতার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > ডুমুরিয়ায় আন্তঃজেলা অজ্ঞান পার্টির ৮ সদস্য গ্রেফতার
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

ডুমুরিয়ায় আন্তঃজেলা অজ্ঞান পার্টির ৮ সদস্য গ্রেফতার

Last updated: 2023/01/13 at 7:57 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় একের পর এক সংঘটিত চুরির রহস্য অবশেষে পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা চেতনাশক ওষুধ চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন এলাকা থেকে লুট করা স্বর্ণ, রৌপা, মোটরসাইকেল, মোবাইল ফোনসহ লুটকাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে থানা চত্বরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান (বিপিএম) এ তথ্য জানান। তিনি বলেন, সম্প্রতি ডুমুরিয়া উপজেলার খর্ণিয়ার আঙ্গারদোহা, চুকনগরসহ বিভিন্ন স্থানে চুরির ঘটনা ঘটে। তবে এসব চুরির ধরণ ছিল একই রকম। ভুক্তভোগী বাড়ির মালিকদের এক ধরনের চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে মালামাল নিয়ে যাচ্ছিল। যা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে ডুমুরিয়া থানাসহ জেলা পুলিশের উর্ধ্বতন মহল। একই সাথে চোরদের আটকের বিষয়ে তৎপর হয়ে শুরু করা হয় কঠোর অভিযান। একটানা ১০/১২ দিনের অভিযান শেষে বেরিয়ে আসে অনেক তথ্য ও সংশ্লিষ্ট চোরদের হদিস।  প্রেস ব্রিফিংকালে তিনি বলেন, ডুমুরিয়ায় একের পর এক চুরি হচ্ছিল। ঘটনগুলো প্রথমতঃ আমাদের কাছে বিচ্ছিন্ন মনে হতে থাকে। পরে খোঁজ নিয়ে দেখি এ ধরনের চুরির ঘটনা অন্যান্য উপজেলাসহ যশোর, সাতক্ষীরা, বাগেরহাট জেলাতেও সংঘঠিত হচ্ছে। তখন আমরা উর্ধ্বতন মহল বিষয়টি নিয়ে তৎপর হয়ে বিভাগীয় ভাবে তদন্ত শুরু করি। একই সাথে কঠোর অভিযানে নেমে পড়ি। আর এ অভিযানে আমরা মোট ৮ জন চোরকে আটক করতে সক্ষম হয়েছি এবং তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বেশ কিছু অলঙ্কার যেমন ৩টি সোনার রুলি (বালা), ৪টি আংটি, ১টি চেইন, কিছু রোপার গহনা উদ্ধার করা হয়। এছাড়া চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, ৭টি মোবাইল ফোন ও কয়েকটি হাতুড়ি জব্দ করা হয়েছে। আটক ৮ জন হলো সাতক্ষীরা সদরের ধুলহর বেড়বাড়ি এলাকার মৃত জামাল উদ্দিন গাজীর ছেলে আলমগীর হোসেন (৩৫), একই জেলার পাটকেলঘাটার চৌগাছা গ্রামের মৃত শেখ আলফাজ উদ্দিনের ছেলে শেখ পলাশ আহমেদ (৪৫) ও আশাশুনির রাধারআটি এলাকার সামাদ মিস্ত্রীর ছেলে সুমন মিস্ত্রী (৩০), তালার জেটুয়া গ্রামের মৃত সামেদ আলী আকুঞ্জীর ছেলে জিয়াউর আকুঞ্জি ওরফে জিয়া (৪০), ডুমুরিয়ার গুটুদিয়া গ্রামের শেখ রুহুল আমিনের ছেলে শেখ আরিফুল ইসলাম (৩৪), যশোর ঝিকরগাছার মধুখালি হাটখোলা এলাকার মৃত গোলাম মন্ডলের ছেলে রমজান আলী মন্ডল ওরফে মনা (৫১) ও বেনাপোল পোর্ট থানার কায়েডা এলাকার মৃত বজলু মোড়লের ছেলে শফিকুল ইসলাম (৪৬) একই থানার কাগজপুর খেদাপাড়া এলাকার মৃত আজগর আলীর ছেলে বাবুল হোসেন (৩৩)। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। বিফ্রিং’র শেষ পর্যায়ে তিনি বলেন, এখনো আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এদের নিকট থেকে আমরা অনেক তথ্য ও এদের সহযোগীদের নাম ও তাদেরকে সনাক্ত করতে সক্ষম হয়েছি। এছাড়া কিছু চোরাই অলংকার, মোবাইল ফোন দোকানে বিক্রি করা হয়েছে, সেগুলো উদ্ধার করা হবে। আবার ওই চোরদের সহয়তাকারী হিসেবে স্থানীয়ভাবে অনেকের নাম উঠে এসেছে। সব মিলিয়ে আমরা অত্যন্ত সতর্কতার সাথে কাজ করছি। তাই তদন্তের স্বার্থে আর আপনাদের বেশি কিছু জানাতে পারছি না। ব্রিফিং কালে আরও উপস্থিত ছিলেন ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া, ইন্সপেক্টর (তদন্ত) মুক্ত রায় চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 13, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মহারাষ্ট্রে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১
Next Article দেশে ডেঙ্গুতে একজনের মৃত্যু, শনাক্ত ১০
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 59 minutes ago
জাতীয়

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 59 minutes ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?