By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ডুমুরিয়ায় ইউপি সদস্যসহ তার বাহিনীর বিরুদ্ধে ঘের দখলের অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > ডুমুরিয়ায় ইউপি সদস্যসহ তার বাহিনীর বিরুদ্ধে ঘের দখলের অভিযোগ
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

ডুমুরিয়ায় ইউপি সদস্যসহ তার বাহিনীর বিরুদ্ধে ঘের দখলের অভিযোগ

Last updated: 2024/06/04 at 9:12 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জি,এম,ফিরোজ, ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় হাসানপুর এলাকার নাদিম হোসেন জোয়াদ্দারের মাছের ঘের দখলের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যসহ তার বাহিনীর বিরুদ্ধে। গত ৩১ মে তারিখ সকাল অনুমান ৭টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ঘের ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ করেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার রুদাঘরা ইউনিয়নের হাসানপুর গ্রামের ঘের ব্যবসায়ী মো. নাদিম হোসেন জোয়াদ্দার গেলো পহেলা বৈশাখ থেকে আগামী ৩ বছরের জন্য খুলনার দৌলতপুর মহেশ^রপাশা গ্রামের মো. আনোয়ার হোসেনের নামীয় (কবলামুলে প্রাপ্ত) হাসানপুর মৌজাধীন ১৭২নং খতিয়ানের ১৫৬নং দাগে ৬০ শতক জমি হারি নিয়ে ঘের করছেন। কিন্তু প্রতিপক্ষ পাশের ঘের মালিক রফিকুল সরদার বে-আইনিভাবে নাদিম জোয়াদ্দারের ঘের দখল নেয়ার পায়তারা করছে। তারই জেরে ঘেরে অতিরিক্ত পানি উঠিয়ে এবং নেট-পাটা ও বাঁধ কেটে একাকার করেছে। নাদিম জোয়াদ্দার মেম্বর রফিকুল ইসলাম, মো. ফারুক সরদার, আমিরুল গাজী, সাকিব সরদার, বিউটি বেগম ও পারভীন খাতুনের বিরুদ্ধে থানায় ঘের দখলের অভিযোগ করেছেন।
ভুক্তভোগী নাদিম জোয়াদ্দার জানায়, তার ঘেরে কিছুদিন আগে ৬০ হাজার টাকা দিয়ে ১৫ হাজার (গলদা) রেনু ছেড়েছে। নেট-পাটা কাটাসহ তার প্রায় পোনে ১ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, জমির মালিকের সাথে প্রতিপক্ষদের বিরোধ থাকতে পারে কিন্তু আমিতো বৈধভাবে ঘের হারিতে নিয়ে মাছ চাষাবাদ করছি।
জমির মালিক আনোয়ার হোসেন বলেন, আমি গত ৭/৮মাস আগে জমিটি ক্রয় করেছি ওই এলাকার তৌহিদুল জোয়াদ্দার ও জামিরুন্নেছার কাছ থেকে। বৈশাখ মাসে জমি নাদিমের কাছে হারিতে দিয়েছি আগামী ৩ বছরের জন্য। কিন্তু প্রতিপক্ষ রফিকুল ইসলাম জমিটি নিজের দখলে রাখার অপচেষ্টা করছেন। আমি সকলকে স্পষ্ট বলে দিয়েছি জমি নাদিমকে ছাড়া কাউকে বর্গা দিবোনা।
তবে জমি দখলের বিষয়ে সম্পূর্ণ অস্বীকার জানিয়ে ইউপি সদস্য রফিকুল ইসলাম সরদার বলেন, খুলনার আনোয়ার হোসেন হাসানপুর এলাকার তৌহিদুল সরদারের কাছ থেকে উক্ত জমি কিনেছে। আর তৌহিদুল কিনেছে আমার বাপ-দাদারের নিকট থেকে। তাই আমি কোর্টে আমানত করেছি জমি ফিরে পেতে।
এ বিষয়ে থানার ওসি অপারেশন ইন্সপেক্টর কবির হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে ঘটনার কিছুটা সত্যতা মিলেছে। রফিকুল হোসেন অতিরিক্ত পানি উঠিয়েছে বিধায় নাদিমের ঘের তলিয়ে সব একাকার হয়ে গেছে। রফিকুল জমি ফিরে পেতে ওয়ারেশ হিসেবে কোর্টে আমানত করেছে। কিন্তু কোর্টের রায় পাওয়া না পর্যন্ত জমি তার (রফিকুল) দখলে রাখাটা অবৈধ।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 4, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছার প্রতিপেক্ষর হামলায় ৩ জন রক্তাক্ত জখম
Next Article আগামী বাজেটে আর্থিক হিসাব এলোমেলো হয়ে যেতে পারে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরান যেসব দাবি না মানায় ভেস্তে যায় আলোচনা

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

ইরানে ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি : নেতানিয়াহু

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

এক বৈঠকে চুক্তি হবে, কেউ আশা করেনি : ইরান

By Tanvir 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দুপুরে জামিন, সন্ধ্যায় কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী

By Tanvir 2 hours ago
খুলনা

দিঘলিয়ায় গলায় ফাঁস লাগিয়ে শিক্ষার্থীর আত্নহত্যা

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?