
শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : ডুমুরিয়া উপজেলা পরিষদের ভিতর ভেড়ার চাষ করায় পরিবেশ দূষণ হচ্ছে। জানা গেছে শঙ্কর নামে এক ব্যক্তি তিনি ৪০ থেকে ৪৫টি ভেড়া, হাঁস-মুরগির উপজেলার ভিতরেই ঘর বেঁধে খোলা জায়গায় চাষ করেন। এতে করে ভেড়া ছেড়ে দিলে উপজেলা রেজিস্ট্রি অফিসের সামনে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ও ব্যায়াম ল্যাবরেটরি স্কুল, স্বাধীনতা চত্বরের ভিতরে মলত্যাগ করার কারণে পরিবেশ দূষিত হচ্ছে। এ ব্যাপারে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার বলেন, বিভাগীয় কমিশনার স্যার আমাকে পরিষদ থেকে ভেড়া সরিয়ে ফেলার জন্য নির্দেশ দিলেও আমি সরাতে পারিনি। ডুমুরিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকরা বলেন, শংকরের কত ক্ষমতা, আর তার এই ক্ষমতার উৎস কোথায়?
শঙ্কর দীর্ঘদিন যাবত ডুমুরিয়া উপজেলা প্রশাসনের বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তার ভেড়া, হাঁস-মুরগি পালন করেই চলেছে। এ ব্যাপারে দলিল লেখক সমিতির সভাপতি মোঃ ফারুক খান বলেন, ডুমুরিয়া সাব রেজিস্ট্রি অফিসে দেশের বিভিন্ন এলাকা থেকে জমি ক্রয়-বিক্রয় করতে আসলে ভেড়ার বিষ্ঠার কারণে কাপড় চোপড় নষ্ট হয় এবং দুর্গন্ধের কারণে নাকে মুখে কাপড় দিতে হয়।
এলাকার সচেতন মহলের দাবি অতি সত্বর উপজেলা পরিষদ থেকে ভেড়ার চাষ বন্ধ করার। সে ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জন্য আকুল আবেদন জানিয়েছেন।