By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ডুমুরিয়ায় কৃষক প্রশিক্ষণ ও আমের চারা বিতরণ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > ডুমুরিয়ায় কৃষক প্রশিক্ষণ ও আমের চারা বিতরণ
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

ডুমুরিয়ায় কৃষক প্রশিক্ষণ ও আমের চারা বিতরণ

Last updated: 2023/10/30 at 3:54 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : সোমবার দিন ব্যাপী ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্লাইমেট স্মাট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় এক দিনের কৃষক প্রশিক্ষণ ও বিনামূল্যে আমের চারা বিতরণ।
উক্ত প্রশিক্ষণে সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন,
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন,
উপ-পরিচালক মিজান মাহমুদ, মাধব চন্দ্র সানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়ালিদ হোসেন ও আরাফত জামিল, প্রমুখ ৩০ জন কৃষক কৃষাণীদের কে একটি করে আমের চারা বিনামূল্যে বিতরণ করেন।
উল্লেখ্য খুলনা কৃষি অঞ্চলের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার কৃষিতে জলবায়ু পরিবর্তনের বেশ ঝুঁকি রয়েছে। নড়াইলে এই ঝুঁকি সেভাবে না থাকলেও এ জেলার কৃষকেরা আধুনিক কৃষিতে পিছিয়ে পড়ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উচ্চ তাপমাত্রা, ঝড়, জলোচ্ছ্বাসের কারণে এ অঞ্চলের ফসলের জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ ঘটে, শুষ্ক মৌসুমে মিষ্টি পানির অভাব দেখা দেয়, শীতকাল থাকে কম সময়, মাটিতে বেশি দিন ‘জো’ ধরে রাখা যায় না। এসব কারণে রবি ও খরিপ মৌসুমে এ অঞ্চলের মোট ৫ লক্ষ ৫৪ হাজার হেক্টর চাষযোগ্য জমির মধ্যে প্রায় ১৯ হাজার হেক্টর জমি সাময়িক পতিত ও ৬৬ হাজার হেক্টর স্থায়ী পতিত জমি সম্পূর্ণ বা আংশিক অনাবাদী থাকে। এসব দিক বিবেচনা করে লাগসই কৃষি প্রযুক্তি, উত্তম পানি ও মাটি ব্যবস্থাপনা, স্থানীয় ও জলবায়ুর অভিঘাত সহনশীল ফসল ও ফসলের জাত চাষের মাধ্যমে এ অঞ্চলের ফসলের উৎপাদন ও উৎপাদনশীলতা বাড়ানো হবে এবং পতিত ও আংশিক অনাবাদী জমিকে চাষের আওতায় এনে ফসলের নিবিড়তা বৃদ্ধি করা হবে।ও স্বল্প জীবনকালবিশিষ্ট সরিষার জাত, যেমন বারি সরিষা ৯ (জীবনকাল ৮০-৮৫ দিন), বারি সরিষা ১৪ (জীবনকাল ৭৫-৮০ দিন), বারি সরিষা ১৫ (জীবনকাল ৮০-৮৫ দিন) নির্বাচন করা যেতে পারে। বারি সরিষা-১৬ জাতটি খরা ও লবণাক্ততা সহনশীল, কিন্তু জীবনকাল বেশি (জীবনকাল ১০৫-১১৫ দিন)। সাথী ফসল হিসেবে সরিষার চাষ করতে হলে অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে প্রতি বিঘায় প্রায় ১ কেজি বীজ বুনতে হয়। সরিষার জন্য হেক্টর প্রতি সারের মাত্রা হলো ইউরিয়া ২০০ কেজি, টিএসপি ১৫০ কেজি, এমওপি ৭০ কেজি, জিপসাম ১২০ কেজি ও জিংক সালফেট বা দস্তা ৫ কেজি। ফুল আসার আগে ও ফল গঠনের সময় প্রয়োজনে দুইবার সেচ দিতে হয়। মাঝারি নিচু থেকে মাঝারি উঁচু জমি এ ধরনের চাষের উপযুক্ত। সাতক্ষীরা, খুলনার ডুমুরিয়া ও দাকোপ এবং বাগেরহাট জেলার জন্য এ প্রযুক্তি প্রযোজ্য ।
এ প্রযুক্তি অনুসরণ করে চারটি ফসলভিত্তিক ফসল বিন্যাস গড়ে তোলারও সুযোগ রয়েছে (তালিকা ১)। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা বিনা উদ্ভাবিত স্বল্পমেয়াদী ‘বিনা ধান-৭’, বারি উদ্ভাবিত স্বল্পমেয়াদী সরিষার জাত ‘বারি সরিষা-১৪, ব্রি উদ্ভাবিত স্বল্পমেয়াদী জাত ‘ব্রি ধান২৮’ এবং আউশের স্বল্পমেয়াদী জাত ‘পারিজা’ সমন্বয় করে রোপা আমন-সরিষা-বোরো-রোপা আউশ ফসল বিন্যাস উদ্ভাবন করেছে। এই ফসল বিন্যাস অবলম্বন করে কৃষক অধিক ফলন পেয়ে আর্থিকভাবে লাভবান হবে। এছাড়া মৃত্তিকার উর্বরা শক্তি বৃদ্ধি, ভূগর্ভস্থ পানির সংরক্ষণ ও স্বাস্থ্য সুরক্ষায় এই ফসল বিন্যাস যথেষ্ট অবদান রাখবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ইসরায়েলের বোমা হামলায় গাজায় ৪৭ মসজিদ, ৭ গির্জা ধ্বংস
Next Article সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
লাইফস্টাইল

পিরিয়ডের আগে স্তনে ব্যথা হওয়া কি স্বাভাবিক?

By Online Desk 7 minutes ago
লাইফস্টাইল

February 18, 2026

By Online Desk 8 minutes ago
লাইফস্টাইল

চা ছাড়া আমার চলেই না: তবু মানুন এসব কানুন

By Online Desk 9 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পেলেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে সোহেল (৩৫) নামে এক যুবক আহত, ঢাকায় স্থানান্তর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?