By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ডুমুরিয়ায় কোটি টাকার আম বিক্রির আশা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > ডুমুরিয়ায় কোটি টাকার আম বিক্রির আশা
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

ডুমুরিয়ায় কোটি টাকার আম বিক্রির আশা

Last updated: 2023/05/07 at 1:11 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় আমের বাম্পার ফলন হয়েছে। এখন পর্যন্ত ঝড় বৃষ্টির না হওয়ায় আমের গুটি ঝড়ে পড়েনি। ফলে স্থানীয় বাগান মালিক ও চাষিরা অধিক ফলনে আশা করছেন। এছাড়াও জেলায় আশানুরূপ ফলন পাওয়া গেলে প্রায় কোটি টাকার আম বিক্রি হবে বলে কৃষি বিভাগ জানিয়েছে।

জানা যায়, খুলনা জেলার সদর উপজেলা, ডুমুরিয়া উপজেলায় আমের ব্যাপক চাষ করা হয়েছে। এই উপজেলার বাগানগুলোর গাছে প্রচুর পরিমানে আমের গুটি এসেছে। তবে এখন পর্যন্ত প্রাকৃতিক কোনো দূর্যোগের কবলে না পরায় গুটিগুলো ঝড়ে পড়েনি। এই জেলার মাটি ও আবহাওয়া ভালো থাকে বলে গত কয়েকবছর যাবত হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি, মল্লিকা, গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই ও গোপালখাসসহ অন্যান্য জাতের আমের চাষ করা হচ্ছে। এছাড়াও এখানকার উৎপাদিত আম স্থানীয় চাহিদা মিটিয়ে ইংল্যান্ড ও

ইউরোপের বেশ কয়েকটি দেশে রপ্তানি করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি বছর ডুমুরিয়া উপজেলার ৪০০ হেক্টর জমিতে আমের চাষকরা হয়েছে। এতে এবছর ৩ হাজার ৫০০ মেট্রিকটন উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। চলতি বছরে কোটি টাকারও বেশি আয় হবে ।

সাহস ইউনিয়নের রাজাপুর গ্রামের মাষ্টার নজরুল ইসলাম বলেন, এখানকার আমের চাহিদা পুরো দেশজুড়ে রয়েছে। বিশেষ করে এখানকার হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালি বিখ্যাত। আমি গত বছর আমার বাগান প্রাকৃতিক দূর্যোগের কারণে লোকসান গুনতে হয়েছে। এবছর বাগান এবছর আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে। প্রাকৃতিক দূর্যোগ না হলে আশা করি লাভবান হতে পারবো।

এলাকার তৌহিদুল ইসলাম বলেন, গত বছর আবহাওয়া খারাপ থাকায় ফলন কম পেয়েছি। ফলে লোকসান গুনতে হয়েছে। এবছর বেশ ভালো ফলন হয়েছে। বাগান পরিচর্যা, পোকামাকড় মুক্ত করতে ওষুধ প্রয়োগ,

ফলনের পর বাজারজাত, শ্রমিকের খরচ সব মিলিয়ে অনেক টাকা খরচ করতে হয়। ফলন ভালো না পেলে খরচ বাদ দিয়ে লাভ করা সম্ভব হয় না। আশা করঢ়িছ এবছর লাভবান হতে পারবো।

খুলনা বড় বাজারের আড়ঁতদার মতিয়ার রহমান বলেন, চলতি বছর এই জেলায় আমের বেশ ভালো ফলন হয়েছে। বর্তমানে প্রতি মণ কাঁচা আম ১৪০০-১৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকাররা গ্রামের চাষিদের

কাছ থেকে কম দামে কাঁচা আম কিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছেন। তিনি আরো বলেন, গত বছরের তুলনায় এবছর বেশি দামে আম বিক্রি হবে।

খুলনার ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমান বলেন, আবহাওয়া ভালো থাকায় গাছের মুকুল ঝড়ে পড়েনি। ফলে গাছে প্রচুর পরিমানে আম ধরেছে। এবছর উপজেলায় ৩ হাজার ৫০০ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সামনে কোনো দূর্যোগ দেখা না দিলে উৎপাদনে রেকর্ড হবে। এখানকার উৎপাদিত আম স্থানীয় চাহিদা মিটিয়ে ইতালি, ফ্রান্স, ডেনমার্ক, জার্মানি ও ইংল্যান্ডে রপ্তানি করা হবে। আর এই উৎপাদনে প্রতি কেজি আমের দাম ৫০ টাকা দর ধরলে প্রায় কোটি টাকার আম বিক্রি হবে বলে ধারনা করা যাচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 8, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জন্মমৃত্যু নিবন্ধন কার্যক্রমে তৃতীয় তালার জালালপুর ইউনিয়ন পরিষদ
Next Article তালার কৃতি সন্তান প্রফেসর ড. রাফিজুলের জার্মান গমন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 30 minutes ago
বিনোদন

বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় হিরো আলম গ্রেপ্তার

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
নড়াইল

নড়াইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনা

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন চিকিৎসকের যোগদান

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খুলনা

কুয়েট ফের উত্তপ্ত, ভাংচুর রক্তাক্ত কর্ণার

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?