
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় প্রয়াত উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গাজী আব্দুল হাদী স্মৃতি একাডেমির লোগো উন্মোচন করা হয়েছে। গত সোমবার রাতে শাহপুর বাজার বটমূলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম গাজী আব্দুল হাদীর স্মরণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তার পুত্র উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফ আসিফ রহমান। অতিথির বক্তব্য দেন থানা অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া, ডাঃ বিএম দীন মোহাম্মদ খোকা, ইউপি চেয়ারম্যান সমরেশ মন্ডল, ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদুল ইসলাম, বিমল কৃষ্ণ বসাক, প্রভাষক জিএম ফারুক হোসেন, প্রভাষক গোবিন্দ ঘোষ, তা অরিন্দম মল্লিক, প্রভাষক মামুন কাদের, গাজী আব্দুল হক, শহিদুল মাস্টার, দীলিপ কুমার রায়, আশিক হাসান, শেখ জামিল আক্তার লেলিন, আবুল বাশার খান প্রমুখ। সঞ্চালনা করেন মেসবাহুল আলম টুটুল ও জিল্লু রহমান আকুঞ্জি। সভা শেষে অতিথিবৃন্দ গাজী আব্দুল হাদী স্মৃতি একাডেমীর লোগো উন্মোচন করেন এবং বিশাল আকৃতির একটি কেক কেটে ক্রীড়া একাডেমির উদ্বোধন করেন।