By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ডুমুরিয়ায় বাড়ছেই চালের দাম, মাছ-মাংস নাগালের বাইরে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > ডুমুরিয়ায় বাড়ছেই চালের দাম, মাছ-মাংস নাগালের বাইরে
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

ডুমুরিয়ায় বাড়ছেই চালের দাম, মাছ-মাংস নাগালের বাইরে

Last updated: 2025/01/05 at 1:25 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : ডুমুরিয়া ( খুলনা) কয়েক সপ্তাহ ধরে বেড়েই চলছে। মিনিকেট চালের দাম দুই সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। অন্যান্য চাল বেশি দামে কিনতে হচ্ছে ক্রেতাদের।
অন্যদিকে মাংসের দামও ক্রেতার নাগালের বাইরে। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকায়। চালের দাম সহনীয় পর্যায়ে রাখতে গত বছরের নভেম্বর মাসে আমদানির ওপর ২ শতাংশ অগ্রিম আয়কর রেখে বাকি আমদানি শুল্ক ও নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করে এনবিআর। তবুও চালের দামে কোনো প্রভাব পড়েনি।

শনিবার (৪ জানুয়ারি) খুলনার ডুমুরিয়া, চুকনগর, খর্নিয়া,শাহাপুর কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, দুই সপ্তাহ আগে কেজিপ্রতি মিনিকেটের দাম ছিল ৭৫ টাকা, যা গতকাল ৮৫ টাকা দরে বিক্রি হয়। আর দুই সপ্তাহ আগে কেজিপ্রতি নাজিরশাহ চালের দাম ছিল ৭০ থেকে ৭৮ টাকা, শনিবার বার তা বিক্রি হয় ৮০ থেকে ৮৬ টাকায়। ২ থেকে ৫ টাকা দর বেড়ে কেজিপ্রতি বিআর-২৮ জাতের চাল ৫৮ থেকে ৬০ টাকায়, ৩ টাকা বেড়ে মোটা চাল (গুটি স্বর্ণা) ৫৫ থেকে ৫৮ টাকায়, পুরোনো আটাশ ৬৫ টাকায় বিক্রি হয়।

ডুমুরিয়া বাজারের ব্যবসায়ী হাবিবুর রহমান বলেন, আমনের মৌসুম চলছে। ভারত থেকেও চাল আসছে। তবু বেশি দামে কিনতে হচ্ছে আমাদের। তাই খুচরায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
চুকনগর বাজারের চাল ব্যবসায়ী মোঃ আশরাফুল কবির বলেন, কয়দিন আগে নতুন ক্ষেত থেকে ধান উঠানো হয়েছে। মিলাররা দর বাড়াচ্ছেন। রমজান সামনে রেখে তারা চালের দাম বাড়াচ্ছেন। মিল পর্যায়ে তদারকি প্রয়োজন।
ডুমুরিয়ার থুকড়া বাজারের সুমন অটো রাইস এজেন্সির মালিক ও চাল বিক্রেতা খোকন গাজী বলেন, দেশে আমনের ভড়া মৌসুম চলছে। কৃষকের নতুন চাল বাজারে এসেছে। বিক্রিও হচ্ছে। সঙ্গে ভারত থেকেও আমদানি করা চাল বাজারে এসেছে। এতে বেড়েছে সরবরাহ। চাহিদার তুলনায় কোনো ঘাটতি নেই। কিন্তু বাড়তি দরে বিক্রি করতে হচ্ছে। কারণ, মিল থেকে হঠাৎ করে সব ধরনের চাল ৫০-১০ টাকা কেজিপ্রতি বাড়িয়েছে।
এদিকে মাছ ও মাংসের দামও ক্রেতার নাগালের বাইরে চলে যাচ্ছে। শনিবার প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকা, যা এক সপ্তাহ ধরে এই উচ্চমূল্যে কিনতে হচ্ছে ভোক্তাদের। পাশাপাশি সাদা লেয়ার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৫০ ও লাল লেয়ার বিক্রি হচ্ছে ৩০০ টাকা। প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩২০ টাকা। দেশি মুরগি ৫৫০-৬০০ টাকায় বিক্রি হচ্ছে। সঙ্গে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকা।
আর পাঙাসের কেজি ২০০-২২০ টাকায় কিনতে হচ্ছে ক্রেতাদের। এছাড়া প্রতিকেজি রুই মাছ ৩০০-৩৫০, বড় কাতল ৪৫০, ছোট কাতল ৩৫০, কার্প মাছ ২৮০ টাকা, দেশি কৈ ৮০০, চাষের কৈ ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি পাবদা মাছ প্রতি কেজি ৩৬০ টাকা, তেলাপিয়া ২৩০, চিংড়ি ৮০০থেকে ১৬০০, মলা মাছ ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

শীতের সবজির সরবরাহ বাড়ায় দামে কিছুটা স্বস্তি মিলছে। শনিবার প্রতি কেজি লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৫০ টাকায়, গোল বেগুন ৫৫-৬০ টাকা, প্রতি কেজি গাজর বিক্রি হচ্ছে ৫০ টাকা। প্রতি পিস বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ৩ টাকা। কেজিপ্রতি শালগম বিক্রি হচ্ছে ৩০ টাকা, কাঁচা টমেটো প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হয়। তবে অন্যান্য সবজার দাম এখনো ৫০ টাকার বেশি। বাজারে করলা প্রতি কেজি ৫০-৬০ টাকা, বরবটি প্রতি কেজি ৪০ টাকা, পাকা টমেটো প্রতি কেজি ৬০ টাকা, শসা প্রতি কেজি ৬০ টাকা, কাঁচা মরিচ ৬০ টাকায় কিনতে হচ্ছে ভোক্তাদের।

ডুমরিয়া বাজারে সাপ্তাহিক বাজার করতে আসা এক দলিল প্রতিষ্ঠানের কর্মকর্তা বনয় বাবু আমাদের ডুমুরিয়া খুলনা প্রতিনিধি শেখ মাহতাব হোসেন কে বলেন, প্রতিসপ্তাহে কোন না কোন পণ্যের দাম অস্থিরতা থাকেই। এখন সবজির দাম কমাতেই চাল-মাংসের দাম বাড়তি।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 5, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article লোহাগড়ায় কলেজের ডিজিটাল বোর্ডে ভেসে উঠলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’
Next Article লন্ডন থেকে ঢাকায় পৌঁছেছেন সালাউদ্দিন আহমেদ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

পবিত্র রমজান মাসের ইবাদত

By Correspondent 2 hours ago
সাতক্ষীরা

শ্যামনগরের মানুষের জীবন যুদ্ধ, বন আর নদী

By Correspondent 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 12 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
খুলনামহানগর

খুলনার নিরালায় যুবককে কু‌পি‌য়ে এবং গু‌লি ক‌রে গুরুতর জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 17 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?