By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ডুমুরিয়ায় বিনাচাষে আলু আবাদে লাভ বেশি কৃষকের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > ডুমুরিয়ায় বিনাচাষে আলু আবাদে লাভ বেশি কৃষকের
খুলনাতাজা খবর

ডুমুরিয়ায় বিনাচাষে আলু আবাদে লাভ বেশি কৃষকের

Last updated: 2025/01/12 at 2:27 PM
করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় দিন দিন বাড়ছে বিনাচাষে আলুর আবাদ। এতে করে কম খরচে কৃষকরা বেশি ফলন পেয়ে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। এছাড়া স্থানীয় বাজারে আলুর পযাপ্ত চাহিদা ও দাম ভালো পাওয়ায় খুশি কৃষকরা। আর বিগত বছরের থেকে এ বছর কৃষকরা বেশি জমিতে আলুর আবাদ করেছেন বলে জানায় ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের টিপনা ব্লাকের‌ উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুরুন্নাহার।
ধান ও ডাল উৎপাদনে ডুমুরিয়ার কৃষকরা এগিয়ে থাকলেও আলু চাষে এই এলাকার কৃষকদের তেমন একটা আগ্রহ দেখা যায় না। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই এলাকার কৃষকরা আলুর আবাদ শুরু করেছেন। আলু আবাদে বিভিন্ন উচ্চফলনশীল জাতের ব্যবহারের পাশাপাশি কৃষকরা নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে চাষাবাদ করছেন। এতে কৃষকদের চাষাবাদ খরচ যেমন কমছে তেমনি আলুর উৎপাদনের পরিমাণও বাড়ছে।
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ১৪ টি ইউনিয়নে এবার মোট ১৫২ হেক্টর আলু আবাদ হয়েছে, যার মধ্যে ৮ হেক্টরের মত বিনাচাষে আলুর আবাদ হয়েছে । উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় কৃষকরা নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হয়ে ভালো ফলন পেয়েছেন।
খর্নিয়া ইউনিয়নের টিপনা গ্রামের কৃষক মোঃ আরিফ হোসেন জানান, আমন ধান কাটার পর জমির মাটি যখন কিছুটা নরম থাকে তখন সেই জমিতে আলুর বীজ সারিবদ্ধভাবে রোপন করে দেওয়া হয়, এরপর তার উপর জৈব সার, ছাই, অন্যান্য সার, খড়কুটা দিয়ে ঢেকে দেওয়া হয়। এরপর আর তেমন কোনো পরিচর্যা লাগে না। এতে চাষের খরচও হয় না।
একই ইউনিয়নের খর্নিয়া গ্রামের কৃষক মিঠুন রায় বলেন, ‘আমি এবার ২০ শতাংশ জমিতে আলুর আবাদ করেছি, আশা করছি ভালো ফলন পাবো।
ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন জানান, আলু চাষে চার থেকে পাঁচটি চাষ দিতে হতো কিন্তু এই পদ্বতিতে চাষ করলে কোনো চাষ দিতে হয় না। এছাড়া অনেক সময় দেখা যায় লবণাক্ততার কারণে অনেক জমিতে আমন ধানের পর অন্য কোনো ফসল চাষ করা যায় না। তবে এই পদ্বতিতে আলু মাটির উপরিভাগে চাষ করায় এবং খড়কুটা দিয়ে ঢেকে দেওয়ায় লবণাক্ততা থেকে ফসল রক্ষা করা সম্ভব হয়।
পাশাপাশি আলুর জন্য শীতের আবহাওয়াটা বেশি দরকার হয়, কিন্তু এই অঞ্চলে শীতের স্থায়ীত্বকাল কম থাকে। এ কারণে বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিটিউট উদ্ভাবিত বারি আলু ৭(ডায়ামন্ট), বারি আলু ৮ (কার্ডিনাল), বারি আলু ২৫ এবং ৭২ এই এলাকায় চাষের উপযোগী। ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় উপজেলার খর্নিয়া, মধুগ্রাম ও টিপনা গ্রামের ৫ জন কৃষকের মাঝে বিনা মূল্যে সার, বীজ সহায়তা দেওয়া হয়েছে। আর এ বছর আবহাওয়া ভালো থাকায় এবং সঠিক পরিচর্যার কারণে রোগ বালাই ও পোকা মাকড়ের আক্রমণ কম হওয়ায় ফলনও বেশ ভালো হয়েছে।

করেস্পন্ডেন্ট January 12, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মাদারীপু‌রে ক্ষ‌তিগ্রস্ত বি‌ডিআর সদস্যদের মানববন্ধন
Next Article টিউলিপকে বরখাস্তের দাবি ব্রিটেনের বিরোধীদলীয় নেতার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

January 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Dec    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
রাজনীতি

সমর্থকদের বিভ্রান্তিমূলক পোস্ট না দিতে জামায়াত আমিরের অনুরোধ

By জন্মভূমি ডেস্ক 28 seconds ago
আন্তর্জাতিক

গ্রেপ্তার বিক্ষোভকারী সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর করা স্থগিত করল ইরান

By জন্মভূমি ডেস্ক 2 minutes ago
খুলনা

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে বিভাগীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধন

By জন্মভূমি ডেস্ক 3 minutes ago

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে বিভাগীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধন

By জন্মভূমি ডেস্ক 3 minutes ago
খুলনা

ডুমুরিয়ার সাত হাত লম্বা কচু দেশ পেরিয়ে যাচ্ছে কোরিয়ায়

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনা

সাংবাদিক মানিক সাহা হত্যা মামলার পুনঃতদন্ত দাবি কেইউজের

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?