By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

Last updated: 2023/05/13 at 4:38 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ডুমুরিয়া প্রতিনিধিঃ খুলনার ডুমুরিয়ায় ব্যাটরি-চালিত ইঞ্জিন ভ্যান ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন ঘটনাস্থলেই নিহত এবং শিশুসহ ৩জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা সদরের সাজিয়াড়া মোড়ে। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে হাসানপুর গ্রামের বাসিন্দা শিমুল সরকার (৩০) তার ছয় মাস বয়সী শিশুকন্যা তনুশ্রীকে ডাক্তার দেখানোর জন্য ডুমুরিয়ায় যাচ্ছিল। স্ত্রী অঞ্জনা রানীকে (২০) সঙ্গে নিয়ে একটি ব্যাটারি চালিত ইঞ্জিন ভ্যান যোগে তিনি হাসানপুর বাজার থেকে রওনা দেন। অপরদিকে মিকশিমিল গ্রামের বাসিন্দা সন্যাসী বিশ্বাস (৪২) তার মোটর সাইকেলে স্ত্রী অর্পনা রানী (৩২) ও ছেলে শোভন বিশ্বাসকে (৭) সঙ্গে নিয়ে ডুমুরিয়া থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সাজিয়াড়া মোড়ে পৌঁছালে ওই ভ্যান ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ভ্যান থেকে অঞ্জনা রানী ছিটকে পাশের ড্রেনে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে প্রচন্ড আঘাত পান এবং প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি মারা যান। আর শিশুকন্যা তনুশ্রীসহ অর্পনা রানী (৩২) ও শোভন বিশ্বাস (৭) গুরুতর আহত হয়। তারমধ্যে শিশু তনুশ্রীর ডান পা, অর্পনা রানীর বাম পা ও শোভন বিশ্বাসের বাম হাত ভেঙ্গে গেছে। তবে দুর্ঘটনায় অন্যান্যদের মধ্যে ভ্যান চালক বাইজিদ আলী খান, মোটর সাইকেল চালক সন্যাসী বিশ্বাস, শিমুল সরকার সুস্থ্য ও স্বাভাবিক আছেন। এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া বিপিএম জানান, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে র্ফোস পাঠিয়ে মরদেহ উদ্ধার ও আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। নিহত মহিলার সুরোতহাল রির্পোট শেষে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে আর হাত-পা ভাঙ্গা রোগীদের উন্নত চিকিৎসার জন্য তাদের স্বজনরা খুলনা মেডিকেলে নিয়ে গেছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। এ প্রসঙ্গে রুদাঘরা ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামান জানান, দুর্ঘটনার শিকার দু’জনই হলেন আমার ইউনিয়নের বাসিন্দা। এখানে দুধের শিশু রেখে মা মারা যাওয়া, অত্যন্ত দুঃখজনক ও খুবই কষ্টের বিষয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 13, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চৌগাছায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
Next Article নড়াইলে সরকারি গাছ নিয়ে দু’পক্ষ মুখোমুখি অবস্থানে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার ও শ্মশানঘাটের বিরোধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জেলার খবরবরিশাল

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে বুধবার , শনিবার আখেরী মোনাজাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার ও শ্মশানঘাটের বিরোধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনামহানগর

মৌমিতার মৃত্যুর ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেদোষীদের আইনের আওতায় আনার দাবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?