By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ডুমুরিয়ায় সবজির দাম কমলেও চড়া আলু-রসুনের বাজার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > ডুমুরিয়ায় সবজির দাম কমলেও চড়া আলু-রসুনের বাজার
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

ডুমুরিয়ায় সবজির দাম কমলেও চড়া আলু-রসুনের বাজার

Last updated: 2024/11/30 at 10:44 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় সপ্তাহের ব্যবধানে ডুমুরিয়ার পাইকারি বাজারে শীতকালিন সবজির দাম কিছুটা কমলেও বেড়েছে আলু ও রসুনের দাম। ভারত থেকে আলু আমদানি বন্ধ হয়ে যাচ্ছে এই গুজবে এক লাফে আলুর দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। পাইকারিতে ৬০ টাকা কেজি দরের আলু এখন বিক্রি হচ্ছে ৭০ টাকা। একই সাথে কেজিতে ১৫ টাকা বেড়েছে রসুনের দাম। তবে কমেছে কাঁচা মরিচ ও পেঁয়াজসহ অন্যান্য শীতকালিন সবজির দাম। হঠাৎ করে আলুর দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
সরেজমিনে শনিবার (৩০ নভেম্বর) সকালে খুলনার ডুমুরিয়া পাইকারি বাজারে গিয়ে দেখা গেছে, আলু ৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাত্র একসপ্তাহ আগে যা ছিল ৬০ টাকা কেজি। এছাড়া ২১৫ টাকা দরের দেশি রসুন বিক্রি হচ্ছে ২৩০ টাকা, ২৪০ টাকার চায়না রসুন ২১৫ টাকা এবং আমদানি করা ভারতীয় রসুন বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি। তবে পেঁয়াজের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমেছে। দেশি পেঁয়াজ ১০০ টাকা ও ভারতীয় আমদানি করা পেঁয়াজ ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এক সপ্তাহ আগে দেশি পেঁয়াজ ১৩০ টাকা ও ভারতীয় পেঁয়াজ প্রকারভেদে ৯৫ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। এছাড়া ভারতীয় এলসির কাঁচা মরিচ ১০০ টাকা ও দেশি কাঁচা মরিচ ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
এদিকে শীতকালিন সবজির মধ্যে ফুল কপি ৪০ থেকে ৪৫, বেগুন ৫৫ থেকে ৬০, বাধাকপি ৫৫, সিম ৫৫, ওলকপি ৪০, মটির আলু ৬০, মিষ্টি কুমড়া ৩০ থেকে ৩৫, মুলা ৪০, টমেটা ১২০, বরবটি ৪৫, ঢেড়স ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে এসব সবজির দাম কেজিতে ১৫ থেকে ২৫ টাকা পর্যন্ত বেশি ছিল। তবে খুচরা বাজারে আলু, পেঁয়াজ ও রসুনসহ এসব সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে।
বড়বাজারে বাজার করতে আসা ডুমুরিয়া এলাকার মোসলেম উদ্দিন জানান, কয়েকদিন আগেও পাইকারি বাজার থেকে আলু কিনলাম ৬০ টাকা কেজি। আজ বাজারে এসে দেখি আলু ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে নিত্যপণ্যের দামের উপর কোন নিয়ন্ত্রণ নেই। সরবরাহ কমের অজুহাতে বাড়ছে আলুর দাম। এভাবে দাম বাড়তে থাকলে আলু খাওয়া ভুলে যেতে হবে।

টিপনা নতুন বাজারের পাইকারি আলু ব্যবসায়ি আব্দুল জলিল শেখ জানান, এখন থেকে মাত্র এক সপ্তাহ আগে আলুর দাম কেজিতে ১০ টাকা কম ছিল। সরবরাহ কমে যাওয়ায় হঠাৎ করে দাম বেড়ে গেছে। আমরা খরচসহ কেজিতে ১ টাকা লাভে আলু বিক্রি করে থাকি। ভারত আলু রপ্তানি বন্ধ করে দিয়েছে এইরকম একটি গুজবে বাজারে আলুর সরবরাহ কমে গেছে। যে কারণে দাম বেড়েছে। তবে বাজারে দেশি নতুন আলু উঠা শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, খুব শীঘ্রই আলুর দাম আবার কমে যাবে বলে আশা করা যাচ্ছে।

ডুমুরিয়া বাজারের কাঁচাপাকা মাল ব্যবসায়ি মোস্তফা কামাল, দেলোয়ার হোসেন জানান, খুলনা সাতক্ষীরা কোন কোল্ড স্টোরে আলু নেই। এমনিতে বাজারে আলুর সংকট রয়েছে। আমাদের এখানে আলু আসে রংপুর থেকে। সেখানকার ব্যবসায়িরা নিজেরাই বাজার নিয়ন্ত্রণ করে। মোবাইলের যুগ হওয়ায় সাথে সাথে সব জায়গার বাজার দরের খবর তারা দ্রুত পেয়ে যায়। যে কারণে আড়তদাররা সংকটের অজুহাতে তাদের ইচ্ছামত দাম বাড়িয়ে দেয়। তাছাড়া ভারত থেকে আলু আসা বন্ধ হয়ে যাওয়ায় দাম বেড়ে গেছে। নতুন আলু বাজারে আসা শুরু হয়েছে। সরবরাহ একটু বাড়লে দাম কমে যাবে বলে তিনি জানান।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 30, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভূক্তিকরণ বিষয়ে ক্যাম্পেইন
Next Article যশোর আইনজীবী সমিতির নেতৃত্বে ছোট-গফুর নির্বাচিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?