By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ডুমুরিয়ার আঠারোমাইল ঈসা কলেজে গৃহিনীকে অধ্যাপক সাজিয়ে সভাপতি!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > ডুমুরিয়ার আঠারোমাইল ঈসা কলেজে গৃহিনীকে অধ্যাপক সাজিয়ে সভাপতি!
খুলনাতাজা খবর

ডুমুরিয়ার আঠারোমাইল ঈসা কলেজে গৃহিনীকে অধ্যাপক সাজিয়ে সভাপতি!

Last updated: 2024/09/14 at 7:28 PM
করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : সৈয়দ রেহেনা ঈসা একজন গৃহিনী। অথচ তাকে খুলনা সরকারি সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয়ের সহযোগি অধ্যাপক সাজিয়ে ডুমুরিয়ার আঠারোমাইল সৈয়দ ঈসা টেকনিক্যাল এন্ড বি এম কলেজের সভাপতি হিসেবে নাম প্রেরণ করা হয়। কারিগরি বোর্ড থেকে অনুমোদনও নেওয়া হয়। কলেজটির দূর্নীতিবাজ অধ্যক্ষ জি এম আব্দুস সাত্তার শুধুমাত্র সভাপতির ক্ষেত্রে এ জালিয়াতি করেননি। অভিভাবক সদস্য, দাতাসদস্য, বিদ্যুৎসাহী সদস্য, প্রতিষ্ঠাতা সদস্যসহ অধিকাংশ সদস্য দেওয়ার ক্ষেত্রেও চরম জালিয়াতির আশ্রয় নিয়েছেন। হাইকোর্টের নির্দেশে জেলা প্রশাসনের তদন্তে এসব দূর্নীতির সত্যতা মিলেছে।

জেলা প্রশাসন সুত্রে জানা যায়, আঠারোমাইল সৈয়দ ঈসা টেকনিক্যাল এন্ড বি এম কলেজের বাংলা বিভাগের প্রভাষক এম এম আলাউদ্দীন ও অফিস সহকারী আক্তারুজ্জামান ২০২২ সালের ১০ অক্টোবরে অধ্যক্ষ কর্তৃক ভ’য়া কাগজপত্র তৈরি করে সভাপতিসহ ম্যানেজিং কমিটির অনুমোদনকে বেআইনী মর্মে হাইকোর্টে একটি রীট পিটিশন দাখিল করেন। ৮০৭৮/২০২৩ নম্বর রীট পিটিশনে মহামান্য হাইকোর্ট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডকে ১ মাসের মধ্যে এ সংক্রান্ত একটি তদন্ত রিপোর্ট দাখিল করার নির্দেশ দেয়। তার প্রেক্ষিতে কারিগরি বোর্ড খুলনা জেলা প্রশাসককে তদন্ত করতে অনুরোধ জানালে সহকারি কমিশনার নাভিদ সারওয়ারকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়।

অধ্যক্ষ সভাপতি হিসেবে বেগম রেহেনা ঈসাকে সরকারি আদর্শ সুন্দনবন মহাবিদ্যালয়ের সহযোগি অধ্যাপক হিসেবে দেখিয়েছেন। তবে তদন্তকালে দেখা গেছে তিনি একজন গৃহিনী। কোনদিন কোন চাকরী করেননি। সরকারি সুন্দরবন কলেজের অধ্যক্ষ তার প্রত্যায়নে উল্লেখ করেছেন সৈয়দ রেহেনা ঈসা কোন দিন অত্র প্রতিষ্ঠানে শিক্ষাকতা করেননি এমনকি এ নামেও ইতিপূর্বে কোন শিক্ষক এ প্রতিষ্ঠানে ছিল না। উল্লেখ্য, শহরের অদুরে কোন কারিগরি কলেজের সভাপতি হবেন উপজেলা নির্বাহী অফিসার, অথবা তিনি কর্তৃক মনোনীত কোন ব্যক্তি বা সরকারি বা ¯^ায়ত্বশাসিত প্রতিষ্ঠান থেকে অবঃসর প্রাপ্ত প্রথম শ্রেণীর কর্মকর্তা পর্যায়ের ব্যক্তি। তবে এর কোনটিই অনুসরন করেননি দূর্নীতিবাজ অধ্যক্ষ জি এম আব্দুস সাত্তার। অধ্যক্ষের ভাই আবুল হোসেনকে দাতা সদস্য করা হয়েছে। অথচ তদন্তকালে আবুল হোসেন দাতা সদস্য হিসেবে তার ¯^পক্ষে কোন দালিলিক প্রমান দেখাতে পারেনি। অধ্যক্ষের সকল অপকর্মের সহযোগি অফিস সহকারি সুরঞ্জন ঘোষ। অভিভাবক সদস্য হিসেবে তার স্ত্রী কাজল রানী ঘোষকে বিনা প্রতিদ›িদ্বতায় নির্বাচিত দেখানো হয়েছে। তবে তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে কাজল রানী ঘোষ তার ছেলে শুভ ঘোষের অভিভাবক হিসেবে নির্বাচিত হয়েছেন। তবে শুভ ঘোষ ৫ বছর আগে ওই কলেজ ত্যাগ করেছেন। তদন্তকালে ভোটার তালিকায় কাটাছেড়া এবং শুভর অভিভাবকের ¯’ানে কাজল রানী এবং মায়ের ¯’ানে উষা রানী ঘোষ লেখা রয়েছে। তদন্তে রিপোর্টে এ জালিয়াতির তথ্য উঠে এসেছে। অধ্যক্ষের আপন বোন রশিদা খাতুনকে বিধিবর্হিভ’ত ভাবে সদস্য করা হয়েছে। অধ্যক্ষের আস্তাভাজন সহযোগি ল্যাব সহকারী রুমিচা খাতুনের ¯^ামী রফিকুল ইসলামকে বিদ্যুৎসাহী সদস্য করা হয়েছে সম্পূর্ন বেআইনীভাবে। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও তদন্তকারী কর্মকর্তা নাভিদ সারওয়ার তার তদন্ত রির্পোটের শেষভাগে উল্লেখ করেছেন, কারিগরি শিক্ষা বোর্ডের একাধিক ধারা লংঘন করে বিধিবর্হিভ’ভাবে গঠিত কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করার সুপারিশ করেন। অধ্যক্ষ তার সুবিধার্থে কখনও ভাবি, কখনও ভাই, কখনও বোন, কখনও ভগ্নিপতিকে অভিভাবক সদস্য, দাতা সদস্য তৈরি করেন। এভাবে প্রতিষ্ঠানটি এখন তার কাছে এক প্রকার জিম্মি হয়ে পড়েছে। তবে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আল-আমিন বলেন, তদন্তে সত্যতা পেলে কঠিন ব্যবস্হা গ্রহন করা হবে।

করেস্পন্ডেন্ট September 14, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাংবাদিক মান্না দে এর পিতার মৃত্যুতে শোক প্রকাশ
Next Article শ্যামনগরে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবররাজনীতি

২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন তারেক রহমান

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
তাজা খবরসাতক্ষীরা

শ্যামনগরের ভাঙ্গন কবলিত এলাকা থেকে অবৈধ ভাবে উত্তোলন

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা-৪ ‌‌‌আসনে ‌শক্ত অবস্থায় জামায়াত

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

এ সম্পর্কিত আরও খবর

তাজা খবররাজনীতি

২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন তারেক রহমান

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
তাজা খবরসাতক্ষীরা

শ্যামনগরের ভাঙ্গন কবলিত এলাকা থেকে অবৈধ ভাবে উত্তোলন

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা-৪ ‌‌‌আসনে ‌শক্ত অবস্থায় জামায়াত

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?