By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ডুমুরিয়ার‌ বেতাগ্রাম-তালা-পাইকগাছা-কয়রা সড়ক নির্মাণ কাজে শম্ভুক গতি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > ডুমুরিয়ার‌ বেতাগ্রাম-তালা-পাইকগাছা-কয়রা সড়ক নির্মাণ কাজে শম্ভুক গতি
খুলনা

ডুমুরিয়ার‌ বেতাগ্রাম-তালা-পাইকগাছা-কয়রা সড়ক নির্মাণ কাজে শম্ভুক গতি

Last updated: 2025/09/25 at 1:44 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া  : খুলনার ডুমুরিয়া বেতগ্রাম-তালা-পাইকগাছা-কয়রা সড়ক প্রশস্তকরণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন কাজ চলছে শম্ভুক গতিতে। এই প্রধান সড়কের সড়ক যথাযথ মানে উন্নীতকরণ প্রকল্পে অন্তত তিনবার মেয়াদ ও বরাদ্দ বৃদ্ধি হলেও সংশ্লিষ্ট ঠিকাদারের কালক্ষেপণ ও কর্তৃপক্ষের গাফিলতির কারণে কাজ সমাপ্ত হতে বিলম্ব হওয়ায় বাড়ছে জনদূর্ভোগ!
সর্বশেষ সময় অনুযায়ী ২৬ সালের জুন মাসে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এপর্যন্ত অর্ধেক কাজও শেষ হয়নি। ফলে জরাজীর্ণ রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচলে জনভোগান্তি সহ যে কোন সময় দূর্ঘটনায় কবলিত হয়ে জীবনহানির আশংকা রয়েছে। খুলনা সড়ক ও জনপথ দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২০ সালের জানুয়ারীতে বেতগ্রাম-তালা-পাইকগাছা-কয়রা সড়ক যথাযথ মানে উন্নয়ন করণ প্রকল্পটি একনেকে পাস হয়। দরপত্র শেষে কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজ। ২৯ ডিসেম্বর তাদের ৩৩৯ কোটি ৫৮লাখ ৪৭ হাজার টাকার প্রকল্প বাস্তবায়নের কার্যাদেশ দেওয়া হয়। ২০২২ সালের ৩০ জুন কাজ শেষ করার কথা ছিল। পরবর্তী সময়ে নানা কারণ দেখিয়ে এক বছর করে তিন-চার দফা সময় বাড়িয়ে
প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের জুন করা হয়। প্রকল্পে ব্যয় বাড়ানো হয় আরও ৪০ কোটি টাকা।
এছাড়া প্রকল্পের মধ্য থেকে তিন কিলোমিটার অংশের জন্য আলাদা করে ব্যয় বাড়ানো হয় আরোও ৫৫ কোটি টাকা। সর্বশেষ তালা থেকে পাইকগাছা পর্যন্ত ৩০ কিলোমিটার সড়কের দুই পাশে ছয় ফুট প্রশস্তকরণের জন্য বরাদ্দ করা হয় আরোও ১ কোটি টাকা। এভাবে প্রকল্পের ব্যয় ১৯৫ কোটি বেড়ে ৫৩৪ কোটি ৫৮ লাখ টাকার আকাশচুম্বি ব্যয়ে প্রকল্প বরাদ্দ করা হলেও কাজটির দ্রুতার সাথে সম্পন্ন করার উদ্দ্যোগ নেই। সরেজমিন প্রকল্প এলাকায় গিয়ে দেখা গেছে, ধীরগতিতে কাজ করছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। বাঁক সোজা করার কাজ ৭০-৮০ ভাগ শেষ হলেও সড়ক প্রশস্ত করার কাজ হয়েছে ।
মাত্র ৫০-৬০ ভাগ। অনেক জায়গায় ১০-২০ ভাগও কাজ হয়নি। তবে এসব কাজ করার কারণে পথচারীসহ যানচলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। একাধিক পথচারী জানান, নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়া ও কয়েকবার বার সময় বাড়ানোর ফলে বিড়ম্বনা বেড়েছে সড়ক ব্যবহারকারীদের। চলাচলের সময় কাদাপানিতে সাধারণ মানুষ নাজেহাল হচ্ছে, বিঘ্নিত হচ্ছে যান চলাচলে। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের চলাচলে চরম সমস্যার সম্মুখিন হচ্ছে। বিশেষ করে হাসপাতালে যেতে রোগীদের রাস্তার মাঝেই কেটে যায় দীর্ঘ সময়।আগামী জুন মাসের মধ্যে কাজ শেষ হওয়া নিয়ে এলাকার মানুষ সন্দেহ পোষণ করলেও আশাবাদী সড়ক বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা। সড়ক বিভাগ জানায়, সড়কের গুরুত্বপূর্ণ অংশ ছিল ৩০ টি ঝুঁকিপূর্ণ বাঁক সোজা করা। এতে ১১.২৪ হেক্টর জমি অধিগ্রহণে ৭১ কোটি ৮২ লাখ টাকা খরচ হয়েছে। যার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। কিছু জমি জায়গা নিয়ে মামলা মোকদ্দমার ঝামেলা পোহাতে গিয়ে অনেক সময় নষ্ট হয়েছে। এছাড়া সরকার পতনের সময় বেশকিছু দিন কাজ বন্ধ ছিল। গত নভেম্বর থেকে আবার পূর্ণ গতিতে কাজ শুরু হয়েছে। তবে এখনও অনেক শ্রমিক কাজে যোগ দিতে পারেনি। প্রাইভেট ড্রাইভার জাহিদুল ইসলাম বলেন, আগে তালা থেকে কয়রা যেতে দেড় ঘণ্টা সময় লাগতো, বর্তমান সময় লাগে ৪ ঘণ্টা। গাড়িতে তেল খরচ হচ্ছে বেশি। ফলে যাত্রীদের ভাড়া গুনতে হচ্ছে দ্বিগুণ। ভ্যানে চলাচলকারী রহিমাবাদ গ্রামের বাহারুল মোড়ল বলেন, এক রাস্তা সহার করতে আর কত বছর লাগবে! ৩ বছর তো হয়ে গেলো। ধুলোবালি আর বৃষ্টির সময় কাদা পানিতে পথচারীদের নাকানিচুবানি খেতে হচ্ছে। খুলনা সওজের নির্বাহী প্রকৌশলী, সড়ক বিভাগ মোঃ তানিমুল হক বলেন, প্রকল্পটি ২৬ সালের জুন মাসে শেষ হবে। জমি অধিগ্রহণ নিয়ে জটিলতার কারণে সময় বাড়াতে হয়েছে। সরকার এই রাস্তাটি জনগুরত্বপূর্ণ মনে না করায় কাজ শেষ হচ্ছে না। বরাদ্দ থাকা সত্ত্বেও সরকারী একজন কর্মকর্তার এহেন বক্তব্য দায়িত্বহীনতার সামিল। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার বলেন, তিনি ঠিকাদারের সাথে কথা বলার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। কাজ চলমান থাকলেও ধীরগতির কারণে নির্ধারিত সময়ে সম্পন্ন করা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।তিনি জনস্বার্থে গুরত্বপূর্ণ সড়কটি দ্রুত বাস্তবায়ন করার জন্য খুলনা সওজের নির্বাহী প্রকৌশলীর দৃষ্টি আকর্ষন করেন।

জন্মভূমি ডেস্ক September 25, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কালীগঞ্জে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড
Next Article নিউইয়র্কে বিমানবন্দরে হেনস্তার কারণ জানালেন জামায়াত নেতা ডা. তাহের
আরো পড়ুন
আন্তর্জাতিক

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

By Tanvir 32 minutes ago
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

By Tanvir 34 minutes ago
আন্তর্জাতিক

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

By Tanvir 36 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাবাগেরহাট

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক ৩ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগর

খুলনায় বাসের ধাক্কায় নারী নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?