By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ডুমুরিয়ার মধুগ্রাম বিলে স্থায়ী জলাবদ্ধতায় ধান চাষ করতে পারেনি চাষীরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > ডুমুরিয়ার মধুগ্রাম বিলে স্থায়ী জলাবদ্ধতায় ধান চাষ করতে পারেনি চাষীরা
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

ডুমুরিয়ার মধুগ্রাম বিলে স্থায়ী জলাবদ্ধতায় ধান চাষ করতে পারেনি চাষীরা

Last updated: 2025/03/06 at 4:50 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জি এম ফিরোজ, ডুমুরিয়া : স্থায়ী জলাবদ্ধতার কারণে খুলনার ডুমুরিয়া উপজেলার মধুগ্রাম বিলে এবারও চাষীরা বোরো মৌসুমে ধান চাষ করতে পারেনি। অতিবৃষ্টির পানিতে মাছের ঘের ভেসে যাওয়ায় লোকসানের ঘানি টানছেন তারা। ফলে এ অঞ্চলের ১০টি গ্রামে খাদ্যাভাবের আশংকা করছে ভুক্তভোগী জনগণ। জানা যায়, ডুমুরিয়া উপজেলার মধুগ্রাম, মিকশিমিল, রুদাঘরা, ছয়বাড়িয়া, ধামালিয়া, কোমরাইল, রঘুনাথপুর, দেড়ুলী, আন্দুলিয়া, শাহপুর গ্রামের মানুষ এ বিলের ধান ও মাছের উপর নির্ভরশীল। ২২’শ একরের মধুগ্রাম বিলটি উপজেলার সবচেয়ে নিচু থাকায় প্রায় সারা বছর পানিতে ডুবে থাকে। ছোট বড় মাছের ঘের সম্বলিত বিলটিতে মাছ চাষ করে কিছুটা পুষিয়ে নিলেও এবার বিধিবাম। গত বর্ষা মৌসুমে অতিবৃষ্টির কারণে তলিয়ে যায় ঘেরসহ বিলের চারপাশের মানুষের বাড়ি ঘর। ফলে বেরিয়ে যায় ঘেরের সমূদয় মাছ। তলিয়ে যায় ঘেরের পাড়ের সবজি ক্ষেত। এতে চাষীদের সব আশা আকাক্সক্ষার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়। ধামালিয়া গ্রামের এরশাদ আলী ও রুদাঘরা গ্রামের মাস্টার সামরুল ইসলাম বলেন, রুদাঘরা গ্রাম ঘেষে উঁচু কিছু জমিতে সেচ পাম্পের মাধ্যমে চাষীরা শতকারা ৬ ভাগ জমিতে ধান রোপন করেছে। কিন্তু নিচু জমিতে কেউ ধান রোপণ করতে পারেনি। আন্দুলিয়া গ্রামের ঘের ব্যবসায়ী এ এম কামরুজ্জামান ও মনিরুজ্জামান বলেন, ২৫ বিঘা জমিতে ধান ও মাছ চাষ করি কিন্তু কয়েক বছর জলাবদ্ধতার কারণে ধান চাষ ব্যাহত হচ্ছে। এ বছর অতি বৃষ্টির কারণে মাছ ভেসে যাওয়ায় মূল খরচের অর্ধেকও উঠবেনা। মধুগ্রাম বিলের পানি নিষ্কাসনের পথ হামকুড়া নদী এবং হড়হড়িয়ার খাল। হামকুড়া নদী এখন সম্পূর্ণ বিলীন। হড়হড়িয়া খাল দিয়ে নিদৃষ্ট পরিমাণ পানি নিষ্কাসিত হয়ে বন্ধ হয়ে যায়। হড়হড়িয়া খাল দিয়ে হামকুড়া এবং শৈলমারী স্লুইজ গেইটের মাধ্যমে মধুগ্রাম বিলের পানি কিছুটা নিষ্কাসন হয়। খালটি পুনঃ খনন করা হলে মধুগ্রাম বিলটি চাষীদের মনে আশা জাগতো বলে স্থানীয়রা জানান। উত্তর ডুমুরিয়ার বিল সমন্বয় কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক জি এম আমান উল্লাহ বলেন, মধুগ্রাম বিলের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছি। হড়হড়্রযিা খালের পাটা ও শেওলা পরিষ্কার করে সাময়িক কিছুটা সুফল পেলেও স্থায়ী কোন সমাধান পাচ্ছিনা। হড়হড়িয়া ও হামকুড়া খালটি পুন: খনন করলে বিল মধুগ্রামের পানি নিষ্কাশন হতো এবং বেঁেচ থাতার মতো অস্থায়ীভাবে কিছুটা সমাধান হবে বলে আশা করছি।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 6, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শরণখোলায় জেলেদের মানববন্ধন অনুষ্ঠিত
Next Article মহেশপুরে কৃষকের মাঝে মুগডাল ও তিলের বীর বিতরণ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

আওয়ামী নেতার ইশারায় মাহে আলম হত্যাকান্ড ধামাচাপা পড়েছে

By জন্মভূমি ডেস্ক 28 minutes ago
খুলনা

খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

By জন্মভূমি ডেস্ক 32 minutes ago
শর্ট নিউজ

খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 59 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

By জন্মভূমি ডেস্ক 32 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পিছিয়ে পড়া’ সাতক্ষীরার ৮০ শতাংশ সড়কই কাঁচা

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জাতীয় সংসদে ৩১টি বিল পাস

By Tanvir 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?