By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ডুমুরিয়ার মাগুরখালি-শোভনা দুই ইউনিয়নের সীমান্ত রাস্তাটির বেহাল দশা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > ডুমুরিয়ার মাগুরখালি-শোভনা দুই ইউনিয়নের সীমান্ত রাস্তাটির বেহাল দশা
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

ডুমুরিয়ার মাগুরখালি-শোভনা দুই ইউনিয়নের সীমান্ত রাস্তাটির বেহাল দশা

Last updated: 2023/10/02 at 7:48 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

এস রফিক, ডুমুরিয়া : ডুমুরিয়ার মাগুরখালি-শোভনা দুই ইউনিয়নের সীমান্তে শেখেরট্যাক-বারুইকাটি কাঁচা রাস্তাটি বেহাল দশা। জনসাধারণের চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। বৃষ্টিতে কাদামাটির মধ্যদিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে কৃষকদের। যুগ যুগ ধরে এ কাচা রাস্তাটি পাকাকরণের উদ্যোগ নেই কোন জনপ্রতিনিধির। এ যেন দেখার কেউ নেই ? এ অভিযোগ সর্ব সাধারণের।
সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, উপজেলার মাগুরখালি-শোভনা দুই ইউনিয়নের দূর্গম জনপদের শেখেরট্যাক হতে বারুইকাটি পর্যন্ত দেড় কিলোমিটার কাচা রাস্তাটি আজ‌ও পাকাকরণ করা হয়নি। রাস্তাটি দিয়ে শোভনা ইউনিয়নের মাদারতলার একাংশ, রারুইকাটি ও মাগুরখালীর শেখেরট্যাক, আমুড়বুনিয়ার অধিকাংশ লোকজন ওই রাস্তা দিয়ে যাতায়াত করে আসছে। ভারী কোন যানবাহন চলাচল না করলেও প্রতিদিন স্কুল কলেজের শিক্ষার্থী, মসজিদের মুসল্লী সহ ৪/৫ গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চলাচল করে। এ অঞ্চলের কৃষকরা শুকনো মৌসুমে ধুলা বালি আর বর্ষা মৌসুমে হাঁটু কাদা ভেঙে অতি কষ্টে কৃষকদের উৎপাদিত ফসল ও মাছ বাজারজাত করতে মাথায় নিয়ে পায়ে হেঁটে চলতে হয় তাদের। সম্প্রতি কালে অতি বৃষ্টিতে কাঁচা রাস্তাটি পানিতে মিশে গিয়ে ধান রোপন যোগ্য আবাদী জমিতে রুপ নিয়েছে। ফলে রাস্তাটি ব্যবহারে চরম অনুপযোগী হয়ে পড়েছে। কোন মূর্মূর্ষ রোগীদের চিকিৎসা সেবা নিতে পড়তে হয় চরম বিড়ম্বানায়। এবিষয়ে জানতে চাইলে কৃষক মিলন মন্ডল, নুরুজ্জামান শেখ, শহিদুল হাওলাদার,গোলক মন্ডল,মোবারক শেখ, সরোজিৎ বিশ্বাস,মহানন্দ সরদার এক‌ই সুরে সুর মিলিয়ে বলেন, জনদূর্ভোগ লাঘবে রাস্তাটি পাকা করণের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় ইউপি সদস্য মনোজ সরকার বলেন, রাস্তাটি পাকাকরণের জন্য চেয়ারম্যান মহোদয়কে একাধিকবার জানানো হয়েছে তিনি আশ্বস্ত করেছেন।
এ বিষয়ে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী মোহাঃ রবিউল ইসলাম বলেন, উল্লেখিত রাস্তা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা নেই তবে তবে গ্রামীণ ওই সকল রাস্তা পর্যায়ক্রমে পাকা করণ করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 2, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডুমুরিয়ায় বিষপানে একজনের আত্মহত্যা
Next Article ডুমুরিয়ার চুকনগর বাজার জোয়ারের পানিতে প্লাবিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
যশোর

২১ এপ্রিল থেকে শুরু এসএসসি: যশোর বোর্ডে ২৯৯ কেন্দ্র, পরীক্ষার্থী ১,৩৪,৫১০

By জন্মভূমি ডেস্ক 9 seconds ago
বাগেরহাট

শরণখোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

By জন্মভূমি ডেস্ক 22 minutes ago
সাতক্ষীরা

তালায় গাঁজাসহ গ্রেফতার ১

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

দাকোপে লেকের পানির দুর্গন্ধে স্থানীয়দের চরম ভোগান্তি

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পহেলা বৈশাখ নিয়ে আপাতত কোনো হুমকি নেই: র‌্যাব ডিজি

By Nayon Islam 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইওর সাক্ষাৎ

By Nayon Islam 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?