By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলীসহ ৪ জনের নিয়োগ বাতিল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলীসহ ৪ জনের নিয়োগ বাতিল
জাতীয়

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলীসহ ৪ জনের নিয়োগ বাতিল

Last updated: 2025/12/29 at 4:50 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলী শিমুলসহ ৪ জনের নিয়োগ বাতিল করেছে সরকার। রোববার (২৮ ডিসেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নিয়োগ বাতিল হওয়া কর্মকর্তারা হলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলী শিমুল, সহকারী অ্যাটর্নি জেনারেলে ইব্রাহিম খলিল, আইয়ুব আলী ও মন্টু আলম।
এরমধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলী শিমুলের নিয়োগ বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ল’ অফিসারর্স অর্ডার, ১৯৭২ এর ৪(১) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতির পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলী শিমুলের নিয়োগ আদেশ বাতিলক্রমে তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো।
অন্যদিকে ৩ সহকারী অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতির প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এ বি এম ইব্রাহিম খলিল, মোহাম্মদ আইয়ুব আলী (আশরাফী) ও মো. মন্টু আলমের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে গত ২৮ আগস্টের স্মারকে প্রদত্ত নিয়োগ আদেশ বাতিলক্রমে তাদের এ পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হলো।
দু’টি আদেশই অবিলম্বে কার্যকর হবে বলেও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে ৪ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য আরও ৪১ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) নিয়োগ দেয় সরকার।
রাষ্ট্রপতির আদেশক্রমে সলিসিটর মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ বিষয়টি জানানো হয়।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল (সাবেক) হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে ১৩ আগস্ট আইনজীবী আব্দুল জব্বার ভুঁইয়া, অনীক আর হক ও মোহাম্মদ আরশাদুর রউফকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার।
এরপর ২৮ আগস্ট ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৬১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়া হয়।

জন্মভূমি ডেস্ক December 29, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরা–৪ আসনে দুই দল থেকে বাবা–ছেলের মনোনয়নপত্র জমা
Next Article শহীদ হাদি হত্যার বিচার দাবিতে চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ
আরো পড়ুন
আন্তর্জাতিক

১৬০টিরও বেশি মার্কিন-ইসরায়েলি ড্রোন ধ্বংসের দাবি ইরানের

By Tanvir 19 minutes ago
আন্তর্জাতিক

ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলা

By Tanvir 23 minutes ago
আন্তর্জাতিক

যেভাবে একদিনে যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান

By Tanvir 26 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ, প্রজ্ঞাপন জারি

By Tanvir 36 minutes ago
জাতীয়

নবনিযুক্ত ১৪ জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

By Tanvir 39 minutes ago
জাতীয়

উদ্ভাবননির্ভর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে সরকার: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

By Tanvir 50 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?