By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ডেভিল ব্রেথ বা শয়তানের নিঃশ্বাসের মাধ্যমে প্রতারণা: ৩ ইরানি নাগরিকসহ গ্রেফতার ৫
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > ডেভিল ব্রেথ বা শয়তানের নিঃশ্বাসের মাধ্যমে প্রতারণা: ৩ ইরানি নাগরিকসহ গ্রেফতার ৫
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

ডেভিল ব্রেথ বা শয়তানের নিঃশ্বাসের মাধ্যমে প্রতারণা: ৩ ইরানি নাগরিকসহ গ্রেফতার ৫

Last updated: 2023/05/09 at 11:28 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

যশোর অফিস : ডেভিল ব্রেথ বা শয়তানের নিঃশ্বাসের মাধ্যমে প্রতারণা চক্রের সদস্য ৩ ইরানি নাগরিকসহ ৫জনকে গ্রেফতার করেছে যশোরের ডিবি পুলিশ। এসময় তাদের কাছ ডলারসহ বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়েছে।গত রোববার রাতে শহরের হাটখোলা রোডের আবাসিক হোটেল সিটি প্লাজ ও ঢাকার ভাটারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন সোমবার বিকেল সাড়ে ৩টায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো গোপালগঞ্জ সদর উপজেলার ঘ্যানাসুর গ্রামের মৃত সারোয়ার শেখের ছেলে খোরশেদ আলম (৫৩), বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম ডুমুরিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে সাইদুল ইসলাম বাবু (৩৫), ইরানের রাজধানী তেহরানের খরাজ গহরদস্ত এলাকার নাদের মাহবুবীর ছেলে খালেদ মাহবুবী (৫৪), তার ছেলে সালার মাহবুবী (১৬) ও বোলভার আজাদী  এলাকার লতিফ মাসুফির ছেলে ফারিবোর মাসুফি (৫৭)।

অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, যশোরের অভয়নগর উপজেলার বর্ণী হরিশপুর বাজারে শরিফুল ইসলাম নামে এক ব্যক্তির “মরিয়ম স্টোর” নামক মুদিখানা দোকান রয়েছে। তিনি ওই দোকানে মোবাইল ব্যাংকিং বিকাশ, নগদ রকেট, সিউরক্যাশ, উপায়সহ মোবাইল রিচার্জের ব্যবসাও পরিচালনা করেন। গত ৮ এপ্রিল তার দোকানের সামনে একটা প্রাইভেটকার থামিয়ে অজ্ঞাতনামা ৩/৪ জন লোক নামে। এরপর তাদের মধ্যে ২জন লোক দোকানে প্রবেশ করে। তাদের একজনের মাথায় টুপি, মুখে মাক্স, প্যান্ট, শার্ট পরিহিত ছিল। টুপি পরিহিত লোকটি ৫০ উর্ধ্ব বয়সি এবং দোকানে আসা লোকগুলো আরবী ভাষায় কথা বলে। নারিকেল তেল ক্রয়ের কথা বলে দোকানদার শরিফুলের সাথে হ্যান্ড শেক করে এবং মানিব্যাগ থেকে টাকা বের করে তার মুখের কাছে নেয়। এতে শরিফুল জ্ঞানশূন্য হয়ে পরে এবং লোকগুলোর কথা মত কাজ করতে থাকে। এরপর ওই দুই ব্যক্তি দোকানে থাকা নগদ প্রায় ৬ লাখ টাকা নিয়ে যায়। এ ঘটনায় শরিফুল ছেলে বাদী হয়ে গত ৫ মে অভয়নগর থানার মামলা করেন।

তিনি আরো জানান, গত রোববার রাতে ঢাকার ভাটারা এলাকায় অভিযান চালিয়ে খোরশেদ আলম (৫৩) ও সাইদুল ইসলাম বাবু (৩৫) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের তথ্য মতে যশোরের শহরের হাটখোলা রোডের আবাসিক হোটেল সিটি প্লাজায় রাতে ওই ঘটনায় জড়িত ইরানী নাগরিক খালেদ মাহবুবী (৫৪), ফারিবোর মাসুফি (৫৭) ও সালার মাহবুবীকে (১৬) গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে  একটি প্রাইভেটকার, ৪,৩৫৯ মার্কিন ডলার, ৩২৫ ইন্ডিয়ান রুপি, ১৮ লাখ ৮০ হাজার ইরানি মুদ্রা, ১০০০ ইরাকের মুদ্রা, ১৮৫ নেপালী মুদ্রা, ১০০০ ভিয়েতনামের মুদ্রা ও ৫৪ হাজার ৭০০ টাকা, ৩টি পাসপোর্ট এবং ৭টি মোবাইল সেট জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা সংঘবদ্ধ “ডেভিল ব্রেথ” শয়তানের নিঃশ্বাস প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা যশোর ও খুলনা জেলাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রতারণা করে আসছে এবং বিশ্বের বিভিন্ন দেশে প্রতারণা করে থাকে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 9, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুবির এফডব্লিউটি ডিসিপ্লিনের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত
Next Article যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ উপলক্ষ্যে খুবিতে আল্পনা উৎসব অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় তাতী দল নেতাকে কুপিয়ে হত্যা, পরিবারের শোকের মাতম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দুপুরে জামিন, সন্ধ্যায় কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী

By Tanvir 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?