
যশোর অফিস : দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ। এক শোকবার্তায় সংগঠনের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ বলেন, সাংবাদিক রেজোয়ান সিদ্দিকীকে হারিয়ে দেশের সাংবাদিক সমাজ একজন যোগ্য অভিভাবককে হারিয়েছে। তার অভাব কোনোভাবেই পূরণ হবার নয়। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপনসহ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।