By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ঢাকায় পুলিশ-বিএনপি সংঘর্ষ: বাস ভাঙচুর, অন্তত ১০ নেতাকর্মী আটক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ঢাকায় পুলিশ-বিএনপি সংঘর্ষ: বাস ভাঙচুর, অন্তত ১০ নেতাকর্মী আটক
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ঢাকায় পুলিশ-বিএনপি সংঘর্ষ: বাস ভাঙচুর, অন্তত ১০ নেতাকর্মী আটক

Last updated: 2023/05/24 at 1:34 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৩ মে) বিকেল ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আশরাফ হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘পদযাত্রার শেষের সারি থেকে কিছু ছেলে (বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মীরা) পুলিশের ওপর চড়াও হয়। তারা ইটপাটকেল ছুড়তে থাকে। ব্যানারের লাঠি দিয়ে পুলিশ সদস্যদের মারধর শুরু করে। পুলিশও পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে। এরইমধ্যে তারা বিআরটিসির একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করে। পুলিশের বাধায় আগুন দিতে ব্যর্থ হয়ে বাসের জানালার কাচ ভাঙচুর করে। এ ধরনের পরিস্থিতি কন্ট্রোলে (নিয়ন্ত্রণে) আমাদের সিআরপিসি নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আমরা চেষ্টা করেছি। যাতে জানমালের ক্ষয়ক্ষতি তারা কম করতে পারেন।’

ডিসি আশরাফ হোসেন বলেন, ‘বিএনপির আজকের পদযাত্রা ছিল পূর্বনির্ধারিত। ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল থেকে শুরু হয়ে পদযাত্রাটি আসার কথা ছিল সিটি কলেজ পর্যন্ত। শান্তিপূর্ণভাবে তারা শুরুও করেছিলেন। প্রায় ১০-১৫ হাজার লোক ছিল পদযাত্রায়। সামনের সারিতে যেসব নেতাকর্মী ছিলেন, তারা খুব ভালো আচরণ করেছেন। এ পর্যন্ত (সায়েন্সল্যাব) এসে তাদের যা করার কথা ছিল, তাই করেছেন। সব সিনিয়র লিডার তখন চলে যান।’

রমনা বিভাগের এ ডিসি বলেন, ‘সংঘর্ষে জড়ানো ১০ থেকে ১৫ জনকে আমরা আটক করেছি। সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। অনাকাঙ্ক্ষিত ঘটনাটি তারা না করলেও পারতেন। এখন আমরা আইনগত ব্যবস্থা নেবো।’

সিনিয়র করেস্পন্ডেন্ট May 24, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আত্মগোপনে বিএনপি নেতা চাঁদ, খুঁজে পাচ্ছে না পুলিশ!
Next Article মোখার ক্ষত কাটিয়ে উঠতে ৩৭৫ মিলিয়ন ডলার প্রয়োজন: জাতিসংঘ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জেলার খবরযশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর অভয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়

দুই লেফটেন্যান্ট জেনারেলসহ সেনাবাহিনীর আরও ৬ উচ্চ পদে রদবদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাকিস্তানে আফগানিস্তানের হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জেলার খবরযশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর অভয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়

দুই লেফটেন্যান্ট জেনারেলসহ সেনাবাহিনীর আরও ৬ উচ্চ পদে রদবদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাকিস্তানে আফগানিস্তানের হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?