By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ পেলেন ৪৯ জন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ পেলেন ৪৯ জন
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ পেলেন ৪৯ জন

Last updated: 2023/09/18 at 1:20 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট থেকে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ পেয়েছেন ক্রিকেটার তাওহীদ হৃদয়, ফুটবলার আনিসুর রহমান জিকো, শেখ মোরসালিন, ঋতুপর্ণা চাকমা, নিলুফা ইয়াসমিন নিলা ও তিরন্দাজ দিয়া সিদ্দিকীসহ ৪৯ জন খেলোয়াড়।

বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. আবদুল বাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোববার (১৭ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে খেলোয়াড় কোটায় ভর্তির জন্য প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন বিভিন্ন ডিসিপ্লিনের ৪৯ জন খেলোয়াড়। তন্মধ্যে ক্রিকেট থেকে ১২ জন, ফুটবল থেকে ৬ জন, অ্যাথলেটিক্স থেকে ৪ জন, সাঁতার থেকে একজন, রোল বল থেকে একজন, খোঁ খোঁ থেকে দুইজন, আর্চারি থেকে তিন জন, উশু থেকে একজন এবং ব্যাডমিন্টন থেকে ৩ জন মনোনীত হন।

এছাড়া, বক্সিং, শুটিং, কারাতে, হ্যান্ডবল, বাস্কেটবল, জুডো ও তায়াকোয়ান্ডো থেকে একজন করে, ভলিবল থেকে ৪ জন, হকি থেকে ৫ জনকে ভর্তির জন্য বাছাই করা হয়।

এদিকে, সোমবার (১৮ সেপ্টেম্বর) অধ্যাপক ড. আবদুল বাছির স্বাক্ষরিত আরেকটি বিজ্ঞপ্তিতে খেলোয়াড় কোটায় প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের বিষয় পছন্দের ফরম পূরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের অধীনে খেলোয়াড় কোটায় প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সোমবার (১৮ সেপ্টেম্বর) থেকে বুধবার (২০ সেপ্টেম্বর) অফিস চলাকালীন সময়ে উপস্থিত হয়ে বিষয় পছন্দের ফরম কলা অনুষদ ডিন অফিস থেকে নির্ধারিত ফি দিয়ে সংগ্রহ ও তা পূরণ করে উক্ত অফিসে জমা প্রদান করতে হবে।

উল্যেখ্য, গত ০৪ জুলাই বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে খেলোয়াড় কোটায় শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার মানোন্নয়ন, মানসম্মত খেলোয়াড় তৈরি এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দক্ষ ক্রীড়াবিদ তৈরির লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 18, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নিউইয়র্কে বিমানবন্দরে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ
Next Article জেলা প্রশাসকের আচরণ পক্ষপাতমূলক হওয়া কাম্য নয় : সিইসি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলের লোনা পানির চিংড়ি চাষ ,কারো সর্বনাশ ,কারো বাজিমাত

By Correspondent 44 minutes ago
সাতক্ষীরা

শ্যামনগরে বেড়েছে বোরো আবাদ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী ৪ বছরে ৪ কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড’ : প্রধানমন্ত্রী

By Tanvir 13 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?