By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটা এখন পুরোপুরি মৃত: শিক্ষামন্ত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটা এখন পুরোপুরি মৃত: শিক্ষামন্ত্রী
জাতীয়

তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটা এখন পুরোপুরি মৃত: শিক্ষামন্ত্রী

Last updated: 2023/01/29 at 12:17 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বিএনপির তত্ত্বাবধায়ক সরকার ইস্যু সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা এখন পুরোপুরিই মৃত এবং বহুদিন থেকেই মৃত। তত্ত্বাবধায়ক সরকারটাকে বিতর্কিত করে নষ্ট করে ফেলেছে বিএনপি। যখন তারা তাদের আজ্ঞাবহ তত্ত্বাবধায়ক সরকার তৈরি করতে গেছে বিচারপতিদের বয়সসীমা বাড়িয়ে পুরো ব্যবস্থাকেই ধ্বংস করেছে। এরপর তত্ত্বাবধায়ক সরকার সর্বোচ্চ আদালত এবং জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে গেছে। এখন তত্ত্বাবধায়ক সরকারের দাবি তোলা একেবারেই অযৌক্তিক এবং এর কোনো অর্থ হয় না।

শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।তিনি বলেন, যেহেতু তত্ত্বাবধায়ক ছাড়া বিএনপির অন্য কোনো ইস্যু নাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে চলেছে। প্রতিটি ঘরে ঘরে এখন মানুষ যে অবস্থায় আছে। যে কোনো আগের সময় থেকে তারা এখন ভাল অবস্থায় আছে। এখন একটি বৈশ্বিক সংকট সারা পৃথিবীতে চলছে। ঘরে ঘরে বিদ্যুৎ আছে, মানুষের পেটে ভাত আছে, আমরা খাদ্যে স্বয়ংসম্পুর্ণ হয়েছি, আমাদের পদ্মা সেতু হয়েছে, যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। হাতে হাতে মানুষের মোবাইল এবং মোবাইল ব্যবহার করে নিজের কত রকমের কাজ করছেন।

দীপু মনি আরও বলেন, যখন বাংলাদেশ মানমর্যাদায় উন্নত হয়েছে, সে সময়ে তারা (বিএনপি) দীর্ঘদিন ক্ষমতার বাহিরে আছে। তারা যখন ক্ষমতায় ছিল, তখন তাদের যে দুঃশাসন ছিল, তাদের যে ব্যাপক দুর্নীতি ছিল, সেগুলোর কারণে জনগণ তাদেরকে পুরোপুরি প্রত্যাখান করেছিল। ২০০৮ সালের জাতীয় নির্বাচন, যেটিকে দেশে-বিদেশে সর্বত্র সবাই একবাক্যে গ্রহণ করেছিল, সেখানে তারা মাত্র ২৯টি আসন পেয়েছিল। পরে আরেকটি আসন পায়। সবচাইতে গ্রহণযোগ্য নির্বাচনে যারা জনগণ কর্তৃক প্রত্যাখাত হয়েছিল। তারপর তারা ১৩ ও ১৪ সালে মানুষকে আগুনে পুড়িয়ে পুড়িয়ে মেরেছিল, কাজেই তাদের অতীত রেকর্ড খারাপ, এই নিকট অতীতের রেকর্ডও অত্যন্ত খারাপ। অতএব মানুষের কাছে তাদের কোনো স্থান নেই। তারা এখন মরিয়া হয়ে একটি ইস্যু তৈরি করার চেষ্টা করছেন। কারণ তারা আর কোনো ইস্যু নিয়ে মাঠে দাঁড়াতে পারছেন না।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 29, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিএনপির দুর্নীতি নিয়ে সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক স্ট্যাটাস
Next Article আওয়ামী লীগ খেলে জিততে চায়: তথ্যমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাবাগেরহাট

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক ৩ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগর

খুলনায় বাসের ধাক্কায় নারী নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

সরকারি কর্মকর্তাদের গাড়ি কিনতে সুদমুক্ত ঋণ দেওয়া বন্ধ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হামের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সব ছুটি বাতিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়

সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি জাহাজ চট্টগ্রাম বন্দরে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?