By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তথ্যপ্রবাহের চেয়ে বড় চ্যালেঞ্জ অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য : তথ্যমন্ত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > তথ্যপ্রবাহের চেয়ে বড় চ্যালেঞ্জ অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য : তথ্যমন্ত্রী
জাতীয়

তথ্যপ্রবাহের চেয়ে বড় চ্যালেঞ্জ অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য : তথ্যমন্ত্রী

Last updated: 2026/04/13 at 9:57 PM
Tanvir 1 hour ago
Share
SHARE
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সময়ে তথ্যপ্রবাহ নিশ্চিত করার চেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার। মানুষ যেমন তথ্যপ্রাপ্তির অধিকার চায়, তেমনি ভুল ও বিভ্রান্তিকর তথ্য থেকে সুরক্ষাও এখন একটি মৌলিক অধিকার। সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো আয়োজিত তিনদিনব্যাপী ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশ এখনো পুরোপুরি এনালগ সিস্টেম থেকে ডিজিটালে মানসিকভাবে রূপান্তরিত হতে পারেনি। ফলে বিদ্যমান ডিজিটাল সেবাগুলো মানুষ বিচ্ছিন্নভাবে ব্যবহার করছে, কিন্তু একটি সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেমের পূর্ণ সুবিধা এখনো কাজে লাগানো যাচ্ছে না।সেজন্য প্রয়োজনীয় অবকাঠামো ও নীতিগত সংস্কার ছাড়া ডিজিটাল অগ্রগতি সম্ভব নয়। ডিজিটাল ইকোসিস্টেমের যে বিশাল সম্ভাবনা রয়েছে, তা বাস্তবায়নের জন্য প্রয়োজন নীতিগত, প্রযুক্তিগত ও অবকাঠামোগত সমন্বিত সংস্কার। কিন্তু এসব ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা থাকায় সেই সম্ভাবনা পুরোপুরি সাধারণ মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে না। কখনো নীতিগত কাঠামোর ঘাটতি, কখনো প্রযুক্তিগত সীমাবদ্ধতা, আবার কখনো উদ্যোক্তাদের জন্য পর্যাপ্ত প্রণোদনার অভাব এই অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। তথ্যমন্ত্রী বলেন, আমরা এখনো ডিজিটাল সেবাগুলো খণ্ডিতভাবে ব্যবহার করছি। অথচ একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতে পারলে এর সুফল বহুগুণে বাড়ানো সম্ভব। ডিজিটাল রূপান্তরের জন্য শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়, বরং সব স্টেকহোল্ডার, সরকার, নিয়ন্ত্রক সংস্থা, উদ্যোক্তা ও সেবা প্রদানকারীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে ছোট ও মাঝারি উদ্যোক্তাদের যুক্ত করে একটি অন্তর্ভুক্তিমূলক কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। তিনি বলেন, শুধু অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করলেই হবে না। মানুষকে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন থেকে সুরক্ষা দেওয়াও এখন অত্যন্ত জরুরি। বিশ্বব্যাপী বড় বড় ঘটনার আগে পারসেপশন ম্যানেজমেন্টের একটি ধারা কাজ করে, যেখানে যোগাযোগব্যবস্থাকে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। তাই আধুনিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে ডিজিটাল ইকোসিস্টেমে জনবান্ধব নীতি, কার্যকর ট্যাক্স কাঠামো এবং আধুনিক প্রযুক্তি গ্রহণ অপরিহার্য। এসব সংস্কার যত দ্রুত বাস্তবায়ন করা যাবে, তত দ্রুত সাধারণ মানুষ উন্নত সেবা পাবে এবং উদ্যোক্তারাও তাদের উদ্যোগকে লাভজনক করে তুলতে পারবেন। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি আমিনুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব আবদুন নাসের খান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী এবং আইএসপিএবির সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া।
Tanvir April 13, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চৈত্রান্তে চড়ক: লোকবিশ্বাস ও সংস্কৃতি
Next Article বাংলাদেশ-ভারত মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ : স্পিকার
আরো পড়ুন
সাতক্ষীরা

পয়লা বৈশাখ নিয়ে ব্যস্ত শিল্পীরা,রঙে জেগে উঠছে সাতক্ষীরা

By জন্মভূমি ডেস্ক 12 minutes ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘স্বৈরতন্ত্র’ পরিত্যাগ করলে চুক্তি হতে পারে : পেজেশকিয়ান

By Tanvir 41 minutes ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরানের অস্থায়ী যুদ্ধবিরতি ভালোভাবেই কার্যকর রয়েছে : ট্রাম্প

By Tanvir 43 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : প্রতিমন্ত্রী

By Tanvir 59 minutes ago
জাতীয়

তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের যেসব বিষয়ে আলোচনা হলো

By Tanvir 1 hour ago
জাতীয়

সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশ

By Tanvir 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?