By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তথ্য গোপন করে আসামি মুজতবার জামিন, ব্যবস্থা নিতে রেজিস্ট্রার জেনারেলকে চিঠি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > তথ্য গোপন করে আসামি মুজতবার জামিন, ব্যবস্থা নিতে রেজিস্ট্রার জেনারেলকে চিঠি
জাতীয়জেলার খবর

তথ্য গোপন করে আসামি মুজতবার জামিন, ব্যবস্থা নিতে রেজিস্ট্রার জেনারেলকে চিঠি

Last updated: 2022/11/04 at 12:01 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট
নগরীতে নৃশংসভাবে খুন হওয়া সাতক্ষিরার যুবক হাবিবুর রহমান ওরফে সবুজ (২৬) হত্যা মামলার আসামি একেএম মুজতবা চৌধুরী মামুন ওরফে মোস্তফা উচ্চ আদালতের একটি বেঞ্চ হতে জামিন না মঞ্জুর হওয়ার তথ্য গোপন করে অপর একটি বেঞ্চ হতে জামিনে মুক্ত হয়েছেন। গত বুধবার মামলার ধার্য তারিখে বিষয়টি খুলনার জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের নজরে আসে। এর প্রেক্ষিতে ট্রাইব্যুনালের বিচারক মো: সাইফুজ্জামান হিরো আসামি মুজতবাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ক্রিমিনিল মিস কেসের আদেশের অনুলিপিসহ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার জেনারেল এবং দুই ডেপুটি এটর্নি জেনারেলের দপ্তরে চিঠি দিয়েছেন। ট্রাইব্যুনালের উচ্চমান বেঞ্চ সহকারী মো: ছায়েদুল হক শাহিন এসব তথ্য জানান।
গত ২০১৯ সালের ৬ মার্চ রাতে ফারাজিপাড়া লেন এলাকার হাসনাত মঞ্জিলের একটি কক্ষে সবুজকে ঘাতকেরা ছুরিকাঘাতে হত্যার পর মরদেহ বাথরুমে নিয়ে ১৩ টুকরা করেছিল। এ ঘটনায় নিহতের ভগ্নিপতি গোলাম মোস্তফা ৮ মার্চ রাতে সদর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলাটি দায়ের করেছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, আসামি মুজতবা চৌধুরী মামুনকে দীর্ঘদিনেও পুলিশ গ্রেফতার করতে পারেনি। মামলার বিচার কার্যক্রম শুরু হওয়ার এক পর্যায়ে সে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে। আদালত তার আবেদন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর গত ৩ অক্টোবর উচ্চ আদালতে তার জামিনের আবেদন করা হয়। আদালত তার জামিন আবেদন না-মঞ্জুর করে মামলাটি আগামী দুই মাসের মধ্যে নিষ্পত্তির আদেশ দেন। কিন্তু আসামি এ তথ্য গোপন করে ১০ অক্টোবর উচ্চ আদালতের অপর একটি বেঞ্চে জামিনের আবেদন করেন। আদালত রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। এই আদেশটি জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনালে আগে আসে এবং পরবর্তীতে ২ নভেম্বর পূর্বের জামিন না-মঞ্জুর হওয়ার আদেশটি পৌঁছায়।
সূত্র জানান, মামলার অপর আসামি অনুপম মহলদার (৪২), মো: খলিলুর রহমান ওরফে খলিল (৪৫) এবং আব্দুল হালিম গাজী (৩২) জামিনে আছেন। আরেক আসামি আসাদুজ্জামান আসাদ ওরফে আরিফ (৩৫) উচ্চ আদালত থেকে এক বছরের জন্য অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তির পর থেকে পলাতক রয়েছে। এই চার আসামির মধ্যে খলিল বাদে অন্য তিন জন আদালতে অপরাধ স্বীকার করে জবানবন্দি দেয়।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) দৈনিক জন্মভ‚মিকে বলেছিলেন, আসামি মোস্তফা মামুনের স্ত্রী এবং বোনের সাথে নিহত সবুজ অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছিল। এর প্রতিশোধ নিতে সে তাকে খুলনার আদালত পাড়ায় বসে হত্যার পরিকল্পনা করে। যা বাস্তবায়নে আসামি আসাদকে সে ৫০ হাজার টাকা দিয়েছিল। আইও হত্যাকাÐে ব্যবহার হওয়া ধাঁরালো অস্ত্র, নিহতের ব্যাবহৃত মোটর সাইকেল, হেলমেটসহ ৩৮ প্রকারের আলামত আদালতে জমা দিয়েছেন। পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রসহ ১৪শ’ ৩৬ পৃষ্ঠার কেস ডকেট জমা দেন। তিনি ৪৬ জন সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 4, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সিত্রাংয়ে সুন্দরবনের ক্ষতি ৬০ লাখ টাকা
Next Article দেবহাটায় অস্ত্র ও গুলিসহ ভূমিদস্যু ইউনুস গ্রেফতার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ হওয়া উচিত : রাশিয়া

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধে এ পর্যন্ত ইরানের ক্ষয়ক্ষতি ২ হাজার ৭০০ কোটি ডলার

By Tanvir 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলার টিকা দেবে যুক্তরাষ্ট্র

By Tanvir 6 hours ago
জাতীয়

উন্নয়ন অংশীদারদের কাছে ২শ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

By Tanvir 6 hours ago
জাতীয়

দুই লাখ টন তেল নিয়ে দুটি জাহাজ বন্দরে নোঙর করেছে : সংসদে চিফ হুইপ

By Tanvir 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?