By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: তরুণ প্রজন্মের অনেকের ভোট দেওয়ার প্রতি আগ্রহ কম : সিটি মেয়র
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > তরুণ প্রজন্মের অনেকের ভোট দেওয়ার প্রতি আগ্রহ কম : সিটি মেয়র
Uncategorized

তরুণ প্রজন্মের অনেকের ভোট দেওয়ার প্রতি আগ্রহ কম : সিটি মেয়র

Last updated: 2023/03/02 at 3:41 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ এই প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার (০২ মার্চ) খুলনায় জাতীয় ভোটার দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে সকালে খুলনা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, দেশের গণতন্ত্রের পদযাত্রার নতুন একটি সংযোজন হচ্ছে জাতীয় ভোটার দিবস। যারা নতুন ভোটার হবেন এবং নতুন ভোট দিবেন তাদের জন্য এই দিবস খুব গুরুত্বপূর্ণ। পূর্ণনাগরিক হওয়ার পূর্বশর্ত হলো ভোটার হওয়া। তরুণ প্রজন্মের অনেকের ভোট দেওয়ার প্রতি আগ্রহ কম। তাদেরকে ভোট দিয়ে যোগ্য প্রার্থী নির্বাচন করার জন্য সচেতন করে তুলতে হবে। একজন যোগ্য প্রার্থী তার আসনে জনগণের জন্য উন্নয়ন বান্তবায়ন করতে পারে এবং সুখে-দুখে জনগণের পাশে থাকেন। তিনি আরও বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনসহ সব নির্বাচন হবে অবাধ, সুষ্ঠ, শান্তিপূর্ণ ও সবদলের অংশগ্রহণমূলক। প্রতিটি ভোটার যাতে সঠিকভাবে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারে সেজন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম, কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এম. মাজহারুল ইসলাম।অনুষ্ঠানে সিটি মেয়র ভোটার নিবন্ধন এবং নতুন ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করেন। এর আগে মেয়র আঞ্চলিক নির্বাচন কার্যালয় চত্বরে দিবসের উদ্বোধন করেন।
উল্লেখ্য, এবছর খুলনা বিভাগে নতুন ভোটারের সংখ্যা ১০ লাখ ১৮ হাজার ৬৭টি এবং জেলায় নতুন ভোটার হয়েছেন এক লাখ ৪০ হাজার দুইশত ৪৭ জন।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 2, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দ্বিতীয় দিনেও কর্মবিরতিতে খুলনার চিকিৎসকরা, সীমাহীন দুর্ভোগ
Next Article “হাসপাতালে ভাঙচুর ও চিকিৎসককে মারধর করলো কে?” প্রশ্ন ভুক্তভোগীর
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 42 minutes ago
খুলনামহানগর

পবিত্র রমাদানকে স্বাগত জানিয়ে মহানগর শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়

অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorizedজাতীয়

নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

By জন্মভূমি ডেস্ক 5 days ago
Uncategorized

যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

By জন্মভূমি ডেস্ক 5 days ago
Uncategorized

দশমিনা ভিপি নুরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?