By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তামিমের অবসর ঘোষণার পর যা বললেন মুশফিক-মাহমুদউল্লাহ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > তামিমের অবসর ঘোষণার পর যা বললেন মুশফিক-মাহমুদউল্লাহ
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

তামিমের অবসর ঘোষণার পর যা বললেন মুশফিক-মাহমুদউল্লাহ

Last updated: 2025/01/11 at 4:10 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : আন্তর্জাতিক ক্রিকেটকে তামিম প্রথমবার বিদায় বলেছিলেন ২০২৩ সালের জুলাইয়ে। নানা নাটকীয়তার পর অবসর ভাঙার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি, আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছিলেন দুই ম্যাচ। সেটিও ২০২৩ সালেই। এরপর থেকে আর জাতীয় দলে ছিলেন না তিনি। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তিনি আবার দলে ফিরবেন কি না তা নিয়ে চলছিল আলোচনা। এমন সময়ে তামিম জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরছেন না তিনি।
গতকাল শুক্রবার রাতে নিজের ফেসবুকে দেয়া পোস্টে তামিম লিখেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ।
তিনি আরো বলেন, অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর সামনে, আমি চাই না আমাকে ঘিরে আবার অলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক।
এদিকে তামিম অবসর ঘোষণার পর দীর্ঘদিনের জাতীয় দল সতীর্থকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন মুশফিকুর রহিম। মুশফিক ফেসবুকে লিখে, ‘তামিম, তোর অবসরের পর আমি বলতে চাই যে, তোর সমস্ত অর্জন নিয়ে আমি কতটা গর্বিত। দোস্ত, তুই বাংলাদেশ ক্রিকেটের একজন অসাধারণ দূত, বিশ্বমানের ব্যাটসম্যান। দুবাইয়ে আমাদের সেই পার্টনারশিপটা (এশিয়া কাপে) আমি সারাজীবন মনে রাখব।’
ভাঙা হাত নিয়ে তামিমের ব্যাট করার কথা উল্লেখ করে মুশফিক লিখেন, ‘বিশেষ করে তুই যখন ভাঙা আঙুল নিয়ে ব্যাট করছিলি। এটি দেশের প্রতি নিজেকে উজার করে দেওয়া এবং খেলাটির প্রতি তোর আবেগর বহিঃপ্রকাশ। অবসর শুভ হোক দোস্ত। মাঠে তোকে মিস করব। ক্রিকেটের মাধ্যমে তোর মতো একজন অসাধারণ বন্ধু পেয়ে আমি কৃতজ্ঞ।’
এদিকে তামিমকে নিয়ে পোস্ট দিয়েছেন জাতীয় দলের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহও। তিনি লিখেছেন, ‘তামিম, দীর্ঘ ও চমৎকার আন্তর্জাতিক ক্যারিয়ারে বিস্ময়কর সব অর্জনের জন্য তোকে অনেক অভিনন্দন। তুই অনেক কিছু অর্জন করেছিস এবং বাংলাদেশ দলের জন্য তোর অনেক অবদান। বাংলাদেশ দলের হয়ে আমরা শেষবারের মতো একসঙ্গে ব্যাটিং করে ফেলেছি।’
তিনি আরও লিখেন, ‘তোর সঙ্গে খেলাটা খুব আনন্দের ছিল। মাঠ ও মাঠের বাইরে আমরা অনেক কিছু শেয়ার করেছি। আমি তোর সুখী অবসর কামনা করি এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। তোকে সবসময় মনে থাকবে।’

সিনিয়র করেস্পন্ডেন্ট January 11, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ‘ট্রাম্পকে হারাতে পারতাম আমি’, বিদায় বেলায় বাইডেনের আক্ষেপ
Next Article এবি পার্টির সভাপতি মঞ্জু, সম্পাদক ফুয়াদ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাবাগেরহাট

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক ৩ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

খুলনায় বাসের ধাক্কায় নারী নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হামের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সব ছুটি বাতিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?