By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: তামিমের ঝড়ের পর মুরাদ-নাঈমের বোলিংয়ে জিতল চট্টগ্রাম
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > তামিমের ঝড়ের পর মুরাদ-নাঈমের বোলিংয়ে জিতল চট্টগ্রাম
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

তামিমের ঝড়ের পর মুরাদ-নাঈমের বোলিংয়ে জিতল চট্টগ্রাম

Last updated: 2024/12/12 at 4:33 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : প্রথম ম্যাচে রান পাননি। প্রায় সাত মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে তামিম ইকবাল হতাশ করেছিলেন ভক্তদের। তবে পরের দিন দ্বিতীয় ম্যাচে সেই হতাশাকে রূপ দিলেন আনন্দে। ঝড়ো ব্যাটিংয়ে টি-টোয়েন্টিতে নিজের ৫০তম হাফ সেঞ্চুরি তুলে নেন তামিম। তার ৩৩ বলে ৬৫ রানের ইনিংসে ম্যাচও জিতেছে চট্টগ্রাম। এনসিএল টি-টোয়েন্টিতে সিলেটকে ১২ রানে হারায় তামিমের দলটি।
সিলেটর আউটার মাঠে আলোক সল্পতার কারণে ১৫ ওভারে নেমে আসা এই ম্যাচে তিনটি বিশাল ছক্কার সঙ্গে আটটি চারে, ১৯৬ স্ট্রাইক রেটে ঝড় তোলেন তামিম। আগের ম্যাচে ৮ বলে ৭ রান করে ফিরলেও এ দিন স্বরূপে ফেরেন তিনি। ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে এবাদতকে চার হাঁকিয়ে যাত্রা শুরু করেন তিনি।
সিলেটের দুই পেসার এবাদত এবং আবু জায়েদ রাহির বোলিংয়ের বিপক্ষে দ্রুত রান তুলে ১৬ বলে করেন ৩০। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে ডাউন দ্যা উইকেটে এসে নাইম আহমেদকে হাঁকান তার ‘ট্রেডমার্ক’ ছক্কা। লং অনের ওপর দিয়ে বল সীমানার বাইরে।
২৭ বলে মাহফুজুর রাব্বিকে চার হাঁকিয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন তামিম। পরের বলে আবারও ডাউন দ্যা উইকেটে এসে ছক্কা। হাফ সেঞ্চুরির পর অবশ্য বেশীক্ষণ উইকেটে থাকেননি তামিম। তোফায়েল আহমেদকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন তিনি।
১০.২ ওভারে তামিম যখন ফিরে যান তখন চট্টগ্রামের রান ১০৬। এরপর অবশ্য দ্রুতগতিতে উইকেট হারায় চট্টগ্রাম। ১৫ ওভারে ৯ উইকেটে ১৪৫ রান তোলে দলটি। দলটির দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ আসে ওপেনার মাহমুদুল হাসান জয়ের ব্যাটে। ১৭ বলে ২৯ রান করেন তিনি। সিলেটের হয়ে তিন ওভারে ১৯ রান খরচায় চারটি উইকেট নেন খালেদ আহমেদ।
লক্ষ্য তাড়া করতে নেমে হাসান মুরাদ ও নাঈম হাসানদের দাপটে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় সিলেট। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জিসান আলম এ দিন প্রথম বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান।
সাদা পোশাকের এনসিএলে দারুণ সময় কাটানো অমিত হাসানকেও শূন্য রানে প্রথম ওভারেই ফেরান হাসান মুরাদ। ১৪.২ ওভারে ১৩৩ রানে অলআউট হয় দলটি। একপাশ থেকে তৌফিক খান তুষার লড়াই চালিয়ে গেলেও তাকে সঙ্গ দিতে পারেননি কেউই।
৩৬ বলে সাতটি চার ও ছয়টি ছক্কায় ৭৬ রানের ইনিংস খেলেন তৌফিক। এ ছাড়া উল্লেখযোগ্য ইনিংস নেই কারো। চট্টগ্রামের হয়ে তিনটি করে উইকেট নেন হাসান মুরাদ ও নাঈম। দুটি উইকেট নেন আহমেদ শরিফ।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 12, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাবেক ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ রিমান্ডে
Next Article শেষ ওভারে রান আউটের হ্যাটট্রিক, ১ রানের জয় খুলনার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

শ্যামনগরের গৌরব ‌ যশোরেশ্বরী কালী মন্দির

By জন্মভূমি ডেস্ক 25 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

কুষ্টিয়া বাইপাস সড়ক দূর্ঘটনা সিএনজির চালক সহ পাঁচযাত্রী নিহত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 18 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?