By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তারেক রহমানের হাত ধরে দেশ গণতান্ত্রিক অভিযাত্রায় এগিয়ে যাবে : মির্জা ফখরুল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > তারেক রহমানের হাত ধরে দেশ গণতান্ত্রিক অভিযাত্রায় এগিয়ে যাবে : মির্জা ফখরুল
রাজনীতি

তারেক রহমানের হাত ধরে দেশ গণতান্ত্রিক অভিযাত্রায় এগিয়ে যাবে : মির্জা ফখরুল

Last updated: 2025/12/26 at 5:15 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের হাত ধরে দেশ গণতান্ত্রিক অভিযাত্রায় এগিয়ে যাবে। গতকাল তার রাজসিক প্রত্যাবর্তন সেই বার্তা বহন করে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রত্যাশা ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের মাধ্যমে দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে।
বিএনপি মহাসচিব বলেন, ২০০৬ সালের পর আমাদের তরুণ নেতা, সম্ভাবনাময় নেতা— যাকে আজ সমগ্র বাংলাদেশের মানুষ ও বিশ্ব গণমাধ্যম বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলে মনে করছে, সেই তারেক রহমান গতকাল দেশে ফিরে এসেছেন। তিনি ফিরে এসেছেন এক রাজকীয় প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। সমগ্র বাংলাদেশ তাকে সংবর্ধনা জানিয়েছে। পুরো দেশ আজ আনন্দিত ও উচ্ছ্বসিত। জনগণ তাদের প্রাণের প্রিয় নেতাকে ফিরে পেয়েছে। ২০০৬ সালের পর আজ ২০২৫ সালের ২৬ ডিসেম্বর তিনি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে আসবেন এবং পুষ্পস্তবক অর্পণ করবেন।
মির্জা ফখরুল আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এ ধরনের রাজকীয় প্রত্যাবর্তন এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ খুব কম নেতার ভাগ্যেই জোটে। সাধারণ মানুষের মধ্যে আজ নতুন আশার সঞ্চার হয়েছে। এটি একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে। বাংলাদেশের রাজনৈতিক আকাশে সুবাতাস বইতে শুরু করেছে।
এদিকে সকাল থেকেই নেতা-কর্মীদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে পুরো মাজার প্রাঙ্গণ। নির্বাচনকেন্দ্রিক জটিলতাসহ দেশের সব ধোঁয়াশা তারেক রহমানের আগমনে কেটে গেছে বলে মনে করছেন বিএনপির নেতা-কর্মীরা।

জন্মভূমি ডেস্ক December 26, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article লঞ্চ দুর্ঘটনায় হতাহতদের জন্য অনুদানের ঘোষণা নৌ উপদেষ্টার
Next Article ছাত্রশিবিরের নতুন সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম
আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলীয় অঞ্চল হতে পারে অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় বানিজ্যিক ভাবে পালন হচ্ছে ছাগল, অর্থনৈতিক গুরুত্ব বেড়েই চলেছে

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 15 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By Nayon Islam 4 days ago
জাতীয়রাজনীতি

এনসিপির প্রথম বর্ষপূর্তি আজ

By Nayon Islam 4 days ago
রাজনীতি

হাসিনাসহ আসামিদের ফেরত এনে বিচার করা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব : আখতার হোসেন

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?