By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তালাকপ্রাপ্ত স্ত্রীর মিথ্যা মামলা নির্যাতনের শিকার স্বামীর সংবাদ সম্মেলন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > তালাকপ্রাপ্ত স্ত্রীর মিথ্যা মামলা নির্যাতনের শিকার স্বামীর সংবাদ সম্মেলন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

তালাকপ্রাপ্ত স্ত্রীর মিথ্যা মামলা নির্যাতনের শিকার স্বামীর সংবাদ সম্মেলন

Last updated: 2024/06/02 at 5:29 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : তালাকপ্রাপ্ত স্ত্রীর মিথ্যা মামলা ও নির্যাতনের প্রতিবাদে ২ জুন রবিবার সকাল ১১ টায় পাইকগাছা জেলার বেদবুনিয়া গ্রামের মোঃ আজিজুল গাজী খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার বাড়ি পাইকগাছা আমার সাথে সোনিয়া বেগমের ১৩ বছর পূর্বে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে হয়। আমাদের দাম্পত্য জীবনে সৌরভ গাজী নামে ১১ বছর বয়সের ছেলে সন্তান আছে। সোনিয়াকে ভালোবেসে বিয়ে করেছি বলে যখন যা বলেছে তার সব কথা শুনে সংসার করেছি। একটি ছেলের সাথে তার অবৈধ সম্পর্কের কথা জানতে পেরে, তার সাথে বাকবিতণ্ডা হয় তাও আমার সন্তানের কথা চিন্তা করে কখনও তাকে কিছু বলিনি।
এরপর দিনে দিনে তার অত্যাচার বেড়েই ওঠে। আমার ইনকামের টাকা, ঘরের আসবাবপত্র ও সোনিয়াকে আমি যে স্বর্ণালঙ্কার বানিয়ে দিয়েছি তার সবই তার মাকে বিভিন্ন সময় দিয়ে দেয়।
তার সাথে একটি ছেলের অবৈধ সম্পর্ক আছে, এ ঘটনা যখন আমি আমার শাশুড়িকে বলি তখন আমার শাশুড়ি ও তার সাপোর্ট নিয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এরপর থেকেই আমাদের সম্পর্কের অবনতি ঘটতে থাকে। তাই তার সাথে বনিবনা না হওয়ায় তাকে ৩ মার্চ ২৪ তারিখে তালাক প্রদান করি। ৫ মার্চ ২৪ তারিখে সোনালী ব্যাংক লিঃ শাখায় তার দেনমোহর ও খরপোষ বাবদ ৪ লক্ষ ৯০ হাজার ৫৮ টাকা পরিশোধ করি। দেনমোহর ও খরপোষের টাকা পেয়ে তালাকনামা ডাকযোগে ১০ মার্চ ২৪ তারিখে সোনিয়া রিসিভ করেন।
সাথে সকল সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পর সোনিয়া ২৭ মার্চ ২৪ তারিখ ১৫৪ ধারায় নারী ও শিশু নির্যাতন আইনে যৌতুকের জন্য মারধরের ঘটনায় আমার নামে মামলা দায়ের করেন।
সোনিয়া আমার নামে মিথ্যা মামলা করে আমাকে জেল হাজতে পাঠায়। এরপর ২১ মে ২৪ তারিখ বেলা ৩টার সময় সোনিয়া আমাদের বাড়িতে এসে আমার বসতঘরে থাকা যাবতীয় মালামাল নিয়ে যায়। আমার ঘের করার মতো জমি না থাকায় অন্যের জমি হারি নিয়ে হাড়ভাঙ্গা পরিশ্রম করে মাছের ঘের করতাম। তা থেকে যা আয় হতো সেই টাকায় তাকে খুশি রাখতে সে যা বলতো তাকে তাই কিনে দিতাম। এত কষ্টের পরও সোনিয়ার মুখে একটু হাসি ফোটাতে পারিনি। যাদের কাছ থেকে হারি নিয়ে ঘের করতাম সোনিয়া আমাকে জেলে পাঠিয়ে সেই ঘের অন্য মানুষকে হারি দিয়ে টাকা হাতিয়ে নেয়।
ভালবেসে সোনিয়ার সাথে প্রেমের সম্পর্কের মাধ্যমে আমার বিয়ে হয়। নারী নির্যাতন কি জিনিস সেটা তো জানি না। তবে বিয়ের পর থেকেই প্রতিটা মুহূর্ত আমি নির্যাতিত মানুষ। পুরুষ মানুষ তাই বলতে লজ্জা হয় বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমার স্ত্রী আমার গায়ে হাত তুলত যা আমি কাউকে বলতেও পারতাম না। আমার মায়ের সাথেও সোনিয়া ভালো ব্যবহার করত না। বিয়ের পর জানতে পারি এর আগেও তার একটি বিয়ে ছিল। তাও চেয়েছিলাম ভালোবেসে বিয়ে করেছি যখন সংসার করব। কিন্তু আমার ঘরে থেকেও সে পরকীয়ায় আসক্ত ছিল। এমন চরিত্রের মানুষ সেটা জানলে হয়তো তার সাথে আমার সম্পর্কটা হতো না। আমি খুব কষ্টে একটি ইটের ঘর করি। সেই ঘরের যাবতীয় মাল ও ঘরের ইট পর্যন্ত লুটপাট করে নিয়ে যায় সোনিয়াসহ ৭ থেকে ৮ জন। আমার বৃদ্ধ মা কোনো কিছু বলার আগেই মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমার মা ভয়ে কোনো কথা বলে না। আমার বড় ভাইয়ের বউ (ভাবী) বাধা দিলে তাকে লাঠি নিয়ে তেড়ে যায়, অকথ্য ভাষায় গালি ও খুন করে ফেলবে বলে হুমকি দেয়। এখন আমি আমার জীবনে নিরাপত্তাহীনতায় ভুগছি। মেয়ে মানুষের কথা সকলেই শোনে আমার মতো পুরুষের কথা কেউ শোনে না। আমার বাড়িঘর দখল করে আমার নামে মিথ্যা মামলা দিয়ে আমাকে এলাকা ছাড়া করেছে। সোনিয়া আমার বাড়িতে এসে আমার মা ও ভাবীর সামনে বলে, মোঃ আজিজুল গাজী বাড়িসহ যা আছে সবকিছু সোনিয়ার নামে লিখে দিতে হবে। না হলে আমি ও আমার পরিবারের কাউকে বাঁচতে দেবে না।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 2, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পদ্মাসেতু রেল প্রকল্প যশোর-ঢাকা পাঁচটি ট্রেনসহ ছয় দফা দাবিতে সমাবেশ
Next Article অভয়নগরে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জাতীয়

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?