By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: তালায় একইদিনে দুই কিশোরীর বাল্যবিবাহ বন্ধ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালায় একইদিনে দুই কিশোরীর বাল্যবিবাহ বন্ধ
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

তালায় একইদিনে দুই কিশোরীর বাল্যবিবাহ বন্ধ

Last updated: 2023/07/07 at 5:20 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
প্রতীকী ছবি
SHARE

তালা প্রতিনিধি : তালা উপজেলার পল্লীতে একইদিনে দুই কিশোরীর বাল্যবিবাহ বন্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সময় এক কিশোরীর মাকে ৫ হাজার টাকা এবং বাল্যবিবাহের আয়োজনে সহযোগিতার জন্যে শেখ মোঃ কামাল উদ্দীন নামের আরেক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন উক্ত রায় ঘোষণা করেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, বৃহস্পতিবার তালা সদর ইউনিয়নের মুড়াকালিয়া গ্রামে দশম শ্রেণির এক ছাত্রীর বিয়ে আয়োজন চলছিল। এ সময় মহিলা বিষয়ক অফিসের আবৃত্তি শিক্ষক আসাদুল ইসলাম ও ভিডব্লিউবি প্রশিক্ষক রাজিবুল ইসলাম সেখানে হাজির হয়। রান্নার কাজও শেষ পর্যায়ে ছিল। এসময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। প্রসিকিউশন দেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। তালা থানার এসআই রাজিবের নেতৃত্ব পুলিশের একটি টিম সেখানে উপস্থিত ছিলেন। এ সময় বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা জারি, মেয়ের মায়ের মুচলেকা গ্রহণসহ তাকে ৫ হাজার টাকা জরিমানা এবং বাল্যবিবাহের আয়োজনে সহযোগিতার জন্যে শেখ মোঃ কামাল উদ্দীন নামের আরেক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। পরবর্তীতে রান্না করা পাঁচ হাড়ি খাবার পাশ্ববর্তী এতিমখানায় পাঠানো হয়।

এদিকে একইদিনে উপজেলার কুমিরা গ্রামে এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সময় ঐ কিশোরীর পিতা মুচলেকা দিয়েছেন। কুমিরা ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক শম্পা ভট্টাচার্য ও আবৃত্তি শিক্ষক আনিছা খাতুন উক্ত কার্যক্রমে অংশগ্রহণ করেন।

তালা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফিয়া শারমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 7, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডুমুরিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু
Next Article তালায় দরবার স্তম্ভ চত্বর পরিষ্কার করলো আমরা বন্ধুর সদস্যরা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজাতীয়মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা সিটি করপোরেশনে প্রশাসক হিসাবে দায়িত্ব পেলেন নজরুল ইসলাম মঞ্জু

By Online Desk 20 minutes ago
টেকনোলজি

অ্যানড্রয়েড ফোন বদলে আইফোন নিচ্ছেন? জানুন মাইগ্রেশনের সহজ উপায়

By Online Desk 25 minutes ago
টেকনোলজি

ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে বাঁচবেন কীভাবে?

By Online Desk 27 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাজাতীয়মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা সিটি করপোরেশনে প্রশাসক হিসাবে দায়িত্ব পেলেন নজরুল ইসলাম মঞ্জু

By Online Desk 20 minutes ago
সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ

By Correspondent 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?