By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: তালায় কুলচাষে লাভবান হচ্ছে কৃষক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালায় কুলচাষে লাভবান হচ্ছে কৃষক
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

তালায় কুলচাষে লাভবান হচ্ছে কৃষক

Last updated: 2024/02/17 at 6:20 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

গাজী জাহিদুর রহমান, তালা : তালায় চলতি বছর কুলচাষে লাভবান হচ্ছেন কৃষকরা। উপজেলার বিভিন্ন স্থানে এবার কাঙ্খিত ফলন হওয়ায় কৃষকের লাভের মুখ দেখতে শুরু করেছেন। কুলের দাম বেশি পাওয়াতে কুল চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা।
সরেজমিনে দেখা যায়, তালা উপজেলার বিভিন্ন স্থানে পুরোদমে চলছে কুল বিক্রি। গাছগুলোতে ভালো ফলনও হয়েছে। এ অঞ্চলে নারকেল কুল, বলসুন্দরী, আপেল কুলের ভেতর হাইব্রিড থাই কুল জাতের কুল আকারে বেশ বড় হয়। স্থানীয় চাহিদা মিটিয়ে এই কুল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। এলাকার বেশ কয়েকজন কুলচাষী জানায়, এ বছর কুলের ফলন ও দাম দুটোই বেশ ভালো।
উপজেলার যুগিপুকুরিয়া গ্রামের পলাশ বিশ্বাস জানান, তিনি চলতি বছর পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ-এর সহযোগিতায় ও উন্নয়ন প্রচেষ্টার সমন্বিত কৃষি ইউনিটের সহযোগিতায় ৭ বিঘা জমিতে টক মিষ্টি কুল চাষ করেছেন। এতে ভাল ফলনের পাশাপাশি বেশ লাভবান হয়েছেন তিনি। ইতিমধ্যে প্রায় ৫ লক্ষ টাকার বরই তিনি বিক্রি করেছেন বলে জানান।
উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা নয়ন হোসেন জানান, সাতক্ষীরা জেলার মধ্যে সর্ব প্রথম পলাশ বিশ্বাসের বাগানে আগাম টক মিষ্টি জাতের বরই উৎপাদন করা হয়েছে। বাগানে ৪০০টির মতো গাছ আছে। ফল আহরণ শুরু হয়েছে ডিসেম্বরের মাঝামাঝি থেকে। এ পর্যন্ত প্রায় ৫০ টন বরই ৫ লক্ষ টাকায় বিক্রি হয়েছে। এ অঞ্চলে আপেল কুল, থাই আপেল, কাশ্মেরী আপেল, বল সুন্দরী, ভারত সুন্দরী ও সিডলেস জাতের কুলের গাছ আছে বলে জানান তিনি।
অপরদিকে জুজখোলা গ্রামের জামাল উদ্দীন ৩বিঘা জমিতে বলসুন্দরী, আপেল ও থাই কুল চাষ করেছেন। প্রতিটি গাছে ৩/৪ মণের বেশি কুল ধরেছে। ১০০ তেকে ১২০ টাকা কেজি দর থেকে বিক্রি করতে শুরু করেছেন। বর্তমানে বাজার বেশ ভাল। সামান্য পানি সেচ, আগাছা পরিষ্কার, ডালপালা ছাটাইকরণসহ অল্প কীটনাশক সার ঔষধ দিলেই এর পরিচর্যা সমাপ্ত হয়।
তালা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা কল্যাণ কুমার পাল জানান, কুলচাষ এ অঞ্চলের মানুষের অনেকের ভাগ্যের পরিবর্তন করে দিয়েছে। এবছর কুল চাষে কৃষকরা বেশ লাভবান হয়েছে।
তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, এ বছর ৮০৪ হেক্টর জমিতে কুলের চাষ করা হয়েছে। কুলের দাম বেশি পাওয়াতে কৃষকরা কুল চাষে আগ্রহী হচ্ছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 17, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শেখ মাহতাব হোসেন সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় স্মারক প্রদান
Next Article ক্ষমতায় গেলে সবাইকে ক্ষমা করে দেবেন ইমরান খান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পেলেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 minutes ago
জাতীয়

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পেলেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 minutes ago
সাতক্ষীরা

দক্ষিণাঞ্চলে লবণাক্ততার বিপদ!

By Correspondent 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?