By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তালায় খাদ্যের সন্ধানে দলছুট হনুমান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালায় খাদ্যের সন্ধানে দলছুট হনুমান
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

তালায় খাদ্যের সন্ধানে দলছুট হনুমান

Last updated: 2024/04/06 at 3:32 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

গাজী জাহিদুর রহমান, তালা : খাদ্যের অভাবে নিজ এলাকা যশোরের কেশবপুর ছেড়ে তালা উপজেলা সদরে ছুটে এসেছে কয়েকটি কালোমুখো হনুমান। উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে দলছুট হনুমানগুলো। খাদ্যের সন্ধানে দীর্ঘ ২০/২৫ কিলোমিটার পথ অতিক্রম করে তালার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে তারা। শুক্রবার বিকালে তালা বাজারে, বিভিন্ন গাছে, বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাচীরের ওপর চলাচল করতে দেখা যায়। উৎসুখ জনতার মধ্যে অনেকে কলা, বিস্কুট, লেবু, পাউরুটি দিলে তারা তা খেয়ে ক্ষুধা নিবারণ করছে। কেউ কেউ আবার হনুমানকে নানাভাবে বিরক্ত করছে।
তালা বাজারের ব্যবসায়ী মোঃ বেলাল হোসেন বলেন, ‘পথ ভুলে হনুমানগুলো অত্র এলাকায় এসেছে। শুক্রবার বিকালে তালা বাজারের তিন রাস্তা মোড়সহ বিদ্যালয়ের পাঁচালির উপর বসে ছিল দু’টি হনুমান। এ সময় তিনিসহ অনেকেই তাদের প্রয়োজনীয় খাবার দিয়েছেন। হনুমানগুলোর প্রাণ বাঁচাতে এলাকাবাসীর এগিয়ে আসা দরকার।’
স্থানীয় বাসিন্দা ক্রিদেব ঘোষ জানান, গত ২/৩ দিন ধরে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে ৪/৫টি কালোমুখ হনুমান। শুনেছি যশোরের কেশবপুর এলাকা থেকে আসা ফল বা সবজির ট্রাকে এসেছে হনুমানগুলো।
জানা গেছে, যশোর জেলার কেশবপুর থানার বিভিন্ন গ্রামে হনুমানের বসবাস। প্রাণিসম্পদ বিভাগের তত্ত্ব্বাবধানে এদের দেওয়া হয় বিভিন্ন খাদ্যসামগ্রী। ঐ এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রায় ৩০০-৪০০ হনুমান। খাদ্যের সংকট দেখা দিলে মাঝেমধ্যে কিছু হনুমান আবাসস্থল রেখে বেড়িয়ে পড়ে অন্যত্র। কখনো কখনো অধিক খাদ্য ও ভালো আবাসের সন্ধানে মাইলের পর মাইল অতিক্রম করে লোকালয়ে চলে আসে।
এ বিষয়ে তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সন্জয় বিশ^াস বলেন, মুখপোড়া হনুমান বনের বাইরে বাস করা হনুমানের একটি প্রজাতি। মনুষ্যে সৃষ্টি বৈশ্বিক আবহাওয়া, মানুষের উৎপাত, খাদ্য, বন ও পরিবেশের কারণে হনুমানগুলো দলে দলে এলাকা ত্যাগ করে থাকে। কেউ ফিরে যায়, অনেক হনুমান মারাও যায়। এ সময় তিনি হনুমানগুলোকে বিরক্ত না করে সম্ভব হলে প্রয়োজনীয় খাবার দিয়ে তাদের প্রাণ বাঁচাতে চেষ্টা করার আহ্বান জানান সকলের প্রতি।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 6, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article এপ্রিল জুড়েই থাকবে গরমের দাপট
Next Article যশোরে চালন্ত অ্যাম্বুলেন্স মাইক্রোবাসে অগ্নিকাণ্ড
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
যশোর

যশোরে ইয়াবা ও ১৯ লাখ টাকাসহ মাদককারবারী আটক

By জন্মভূমি ডেস্ক 22 minutes ago
কুষ্টিয়া

খোকসায় কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-১৫

By জন্মভূমি ডেস্ক 50 minutes ago
বাগেরহাট

আওয়ামী নেতার ইশারায় মাহে আলম হত্যাকান্ড ধামাচাপা পড়েছে

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

সাতক্ষীরা ‌লবণাক্ত জমিতে সূর্যমুখী চাষে কৃষকের মুখে হাসি

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
সাতক্ষীরা

সামনে ঘূর্ণিঝড়ের মৌসুমে উপকূলে প্রস্তুতি প্রয়োজন

By Correspondent 6 hours ago
সাতক্ষীরা

যান্ত্রিক জীবনে হারিয়ে গেছে দক্ষিণাঞ্চলের হেলিকপ্টার!

By Correspondent 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?