By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তালায় টিআরএম প্রকল্প শেষ হতে দীর্ঘসূত্রিতা : ক্ষতিপূরণ না পেয়ে কৃষকেরা হতাশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালায় টিআরএম প্রকল্প শেষ হতে দীর্ঘসূত্রিতা : ক্ষতিপূরণ না পেয়ে কৃষকেরা হতাশ
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

তালায় টিআরএম প্রকল্প শেষ হতে দীর্ঘসূত্রিতা : ক্ষতিপূরণ না পেয়ে কৃষকেরা হতাশ

Last updated: 2023/10/19 at 2:03 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

গাজী জাহিদুর রহমান, তালা : সাতক্ষীরার তালা উপজেলার পাখিমারা বিলে বাস্তবায়িত টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) প্রকল্পের মধ্যে ৬ বিঘা জমি ছিল তেঘরিয়া গ্রামের অমরেন্দ্র পালের। জমি অধিগ্রহণের জন্য তিনি বিঘাপ্রতি ১৪ হাজার ৩৩৮ টাকা ক্ষতিপূরণ পেয়েছিলেন। তবে দুই বছরের জন্য অধিগ্রহণ করা হলেও প্রকল্প শেষ হতে সময় লাগে প্রায় ৬ বছর। সরকারের বিভিন্ন দপ্তরে ঘুরেও বাকি চার বছরের ক্ষতিপূরণের টাকা মেলেনি।
শুধু অমরেন্দ্র পাল নন, টিআরএম প্রকল্পের আওতায় তাঁর মতো দুই হাজারের বেশি কৃষক নিজের জমি থাকতেও দীর্ঘ সময় তা ব্যবহার করতে পারেননি। আবার জমির দলিলসংক্রান্ত জটিলতায় ওই দুই বছরের অধিগ্রহণের টাকাও পাননি কয়েকশত কৃষক। ক্ষতিপূরণের টাকা না পেয়ে অনেকে মানবেতর দিন কাটাচ্ছেন।
এদিকে প্রকল্পের বকেয়া ক্ষতিপূরণের দাবিতে ২ হাজার ৪৭ জন জমির মালিক গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন। তাঁদের গণস্বাক্ষর করা আবেদন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, সাতক্ষীরা জেলা প্রশাসক ও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্র এবং ক্ষতিগ্রস্ত জমির মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তালায় কপোতাক্ষ অববাহিকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানের লক্ষ্যে ২০১১ সালে ২৬১ কোটি ৫৪ লাখ ৮৩ হাজার টাকা ব্যয়ে প্রকল্প নেয় সরকার। পরবর্তীতে উক্ত ব্যয় বৃদ্ধি পেয়ে বরাদ্দের পরিমাণ দাড়ায় ২৮৬ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা। উক্ত প্রকল্পের অংশ হিসেবে ২০১১-১২ অর্থবছরে উপজেলার পাখিমারা বিলের চারপাশে ১ হাজার ২৮৭ কিলোমিটার পেরিফেরিয়াল বাঁধ নির্মাণকাজ শুরু হয়। ২০১৩-১৪ অর্থবছরে তা শেষ হয়। পরে মূল প্রকল্পটি চালু হয় ২০১৫ সালে। এ প্রকল্পের জন্য ১ হাজার ৫৬১ দশমিক ৬২ একর জমি অধিগ্রহণ করে সরকার। তবে ক্ষতিগ্রস্ত জমির ৮০ শতাংশ মালিকদের অধিগ্রহণের টাকা দেওয়া হয় ২০১৭ সালে। দলিল-সংক্রান্ত জটিলতায় বাকিরা ক্ষতিপূরণের টাকা পাননি। ২০১৭ সালের জুন মাসে প্রকল্প শেষ হয়। দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের জন্য ২০২০-২১ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। এর জন্য ৫৩১ কোটি ৭ লাখ টাকা বরাদ্দও হয়েছে বলে জানা গেছে। অথচ প্রায় ১০ বছর পেরিয়ে গেলেও ক্ষতিপূরণের টাকা এখনো পাননি জমির মালিকেরা।
ক্ষতিগ্রস্ত জমির মালিক বালিয়া গ্রামের হায়দার আলী বিশ্বাস বলেন, ‘বর্তমানে আমরা দুরবস্থার মধ্যে আছি। নিজেদের জমি থাকা সত্ত্বেও ক্ষতিপূরণ না পেয়ে মানবেতর দিন কাটাচ্ছি। বাধ্য হয়ে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছি।’
টিআরএম প্রকল্পে ক্ষতিগ্রস্ত কৃষকদের নিয়ে কাজ করা পানি কমিটির নেতা মীর জিল্লুর রহমান বলেন, দ্বিতীয় পর্যায়ের পেরিফেরিয়াল বাঁধ নির্মাণের আগেই ক্ষতিপূরণের টাকা পরিশোধের দাবি জানাচ্ছেন জমির মালিকেরা। ক্ষতিপূরণ না পেলে বাঁধ নির্মাণ করতে দেবেন না তাঁরা। বর্তমানে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ কৃষকদের এই দাবিকেই অজুহাত দেখিয়ে টিআরএম প্রকল্প অচল করে রেখেছে। এতে ২ হাজার ৬০ জন কৃষকের বকেয়া আটকে আছে।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘তালার টিআরএম ক্ষতিগ্রস্ত কৃষকেরা তাঁদের ক্ষতিপূরণের দাবিতে একটি গণস্বাক্ষর করা আবেদন আমার কাছে দিয়েছেন। দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এ কে এম মমিনুল ইসলাম বলেন, রাজস্ব খাতে টাকা ধরা আছে। কৃষকেরা ডিসি অফিস থেকে পর্যায়ক্রমে ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 19, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দেশের অর্থনীতিতে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ জরুরি
Next Article তালায় একব্যক্তিকে কুপিয়ে জখম
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

তালায় গাঁজাসহ গ্রেফতার ১

By জন্মভূমি ডেস্ক 2 minutes ago
সাতক্ষীরা

তালায় উত্তরণের সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 4 minutes ago
যশোর

যশোরে ছাত্রদল-যুবদল সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 6 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

তালায় গাঁজাসহ গ্রেফতার ১

By জন্মভূমি ডেস্ক 2 minutes ago
সাতক্ষীরা

তালায় উত্তরণের সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 4 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পহেলা বৈশাখ নিয়ে আপাতত কোনো হুমকি নেই: র‌্যাব ডিজি

By Nayon Islam 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?