By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তালায় তীব্র তাপদাহে গলে যাচ্ছে পাকা সড়কের পিচ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালায় তীব্র তাপদাহে গলে যাচ্ছে পাকা সড়কের পিচ
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

তালায় তীব্র তাপদাহে গলে যাচ্ছে পাকা সড়কের পিচ

Last updated: 2024/04/22 at 3:29 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

তালা প্রতিনিধি : তীব্র তাপদাহে গলে যাচ্ছে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থেকে খলিষখালী সড়কের পিচ (বিটুমিন)। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। বিগত কয়েকদিন বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে তাপমাত্রা। তীব্র এ তাপদাহে শুধু শহর নয় গ্রামের হাট-বাজারগুলো প্রায় মানবশূন্য। অতি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। কয়েকদিনের এ গরমে পাটকেলঘাটা টু খলিষখালী সড়কের বলরামপুর মোড় সংলগ্ন পাকা রাস্তাটির পিচ গলে যাওয়াসহ খোয়া উঠে খানা-খন্দকে পরিণত হয়েছে। যা হাটাসহ চলাচলের জন্য অনেকটা অনুপযোগী হয়ে পড়েছে।
সড়কে চলাচলকারী নিতাই কুমার ঘোষ বলেন, আমি চাকরীর সার্থে দীর্ঘদিন এই রাস্তাটি দিয়ে চলাচল করি। কিন্তু এ দুইদিন রাস্তাটির পিচ গলে খুবই বাজে অবস্থায় পরিণত হয়েছে। রাস্তাটির নির্মাণ কাজ দুই বছর ধরে চললেও এর সুফল আমরা আজও ভোগ করতে পারিনি। তাছাড়া সড়কটির কাজও চলছে ঢিলেঢালাভাবে। আর উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধিরা তো ভোট নিয়ে ব্যস্ত। রাস্তাটির দিকে নজর দেওয়ার মতো কেউ নেই।
রিপন হোসেন নামের এক পথচারী বলেন, পায়ে হেটে যাচ্ছিলাম। হঠাৎ খেয়াল করি রাস্তার পিছের সাথে জুতা জোড়া লেগে যাচ্ছে। গলা পিচ থেকে ছাড়াতে গিয়ে জুতার সোল ছিড়ে গেছে। এখন নতুন জুতা ক্রয় করে বাড়ি ফিরতে হবে।
এ বিষয়ে তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার জানান, এ সড়কটিতে প্রচুর যানবাহন ও মানুষের চলাচল। যানবাহনের চাকার ঘর্ষণের ফলে অনেক জায়গায় পিচ কমবেশি গলেছে। সাধারণত এ সড়কে ৬০/৭০ গ্রেডের বিটুমিন ব্যবহার করা হয়ে থাকে। রাস্তাটিতে প্রয়োজনের তুলনায় বিটুমিন বেশি দেওয়া পড়েছে। পাশাপাশি তীব্র তাপদাহের কারণে এমনটি ঘটেছে। এটা শুধুমাত্র তালা উপজেলায় নয় দেশের আরো কয়েকটি জেলার মহাসড়কেও এমন ঘটনা ঘটেছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 22, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত
Next Article তালায় ঘরভাড়ার চুক্তিপত্র শেষ হবার পরও নামছেনা ভাড়াটিয়া গনি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৪৩৩ বঙ্গাব্দ: বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৪৩৩ বঙ্গাব্দ: বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
সাতক্ষীরা

তালায় পহেলা বৈশাখ উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
সাতক্ষীরা

আজ পহেলা বৈশাখ

By Correspondent 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?