By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: তালায় পাঁচ বছর ছুটিতে প্রধান শিক্ষক!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > তালায় পাঁচ বছর ছুটিতে প্রধান শিক্ষক!
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

তালায় পাঁচ বছর ছুটিতে প্রধান শিক্ষক!

Last updated: 2023/01/14 at 2:35 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

গাজী জাহিদুর রহমান, তালা : ২০১৭ সালে যোগদান করে মাত্র ৩৪ দিন বিদ্যালয়ে হাজির হয়েছিলেন প্রধান শিক্ষক নাজমা খাতুন। এরপর কেটে গেছে পাঁচ বছর। এ দীর্ঘ সময়ে তিনি আর একদিনও বিদ্যালয়ের যাননি। তবে বিদ্যালয়ে না গেলেও নিয়মিত তুলেছেন বেতন ভাতা। ফলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি কমেছে শিক্ষার্থী। এর প্রতিবাদে স্বোচ্চার হওয়ায় স্থানীয় এক ইউপি সদস্যকে দেওয়া হয়েছে বিভিন্ন হুমকি। এ অভিযোগ সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ইউনিয়নের ২২নং সেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা খাতুনের বিরুদ্ধে। তিনি তালা উপজেলার দাদপুর গ্রামের মৃত আব্দুর রশিদ সানার কন্যা। বর্তমানে বসবাস করেন খুলনা শহরে।

স্থানীয়রা জানিয়েছেন, নাজমা খাতুন ২০১৭ সালের ২১ নভেম্বর সেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। যোগদানের পর মাত্র ৩৪ দিন বিদ্যালয়ে হাজির হয়ে অফিসের কার্যক্রম সম্পাদন করেন। এরপর তিনি পিটিআই প্রশিক্ষণের জন্য দেড় বছরের ছুটির আবেদন করেন। আবেদন মঞ্জুর হওয়ার পর তিনি ডেপুটেশনে খুলনা পিটিআইতে প্রশিক্ষণ গ্রহণ করেন। কিন্তু পিটিআইয়ের নিয়ম অনুযায়ী এক বছর প্রশিক্ষণ নিয়ে ৬ মাস বিদ্যালয়ে সংযুক্ত থাকার কথা থাকলেও প্রধান শিক্ষক নাজমা খাতুন খুলনাতেই সেটি সম্পন্ন করেন। পিটিআই’র ছুটি শেষ হলেও তিনি বিদ্যালয়ে যোগদান করেননি। গত ২০১৯ সালের ২ জুলাই ৬ মাসের মাতৃত্বকালীন ছুটির আবেদন করে তা অনুমোদন করিয়ে নেন। মাতৃত্বকালীন ছুটি শেষ হওয়ার পর ২০২০ সালের ৪ জানুয়ারি তিনি ২ মাসের মেডিকেল ছুটির জন্য আবেদন করেন। নাজমা খাতুন একের পর এক মেডিকেল সনদ দিয়ে ছুটির মেয়াদ বাড়িয়ে ৫ বছর কাটিয়েছেন ছুটি। এখনো ছুটিতেই থাকতে চান তিনি। এমনটিই দাবি করেছেন বিদ্যালয়ের অভিভাবক সদস্যসহ স্থানীয়রা।

অভিযুক্ত প্রধান শিক্ষক নাজমা খাতুন বলেন, ‘বিদ্যালয়ে ২০১৭ সালে যোগদানের পর পিটিআই’র প্রশিক্ষণে ছিলাম। পরে মাতৃত্বকালিন ছুটি নিয়েছিলাম। এরপর করোনার কারণে বিদ্যালয়ে যাওয়া লাগেনি।’ করোনা পরবর্তী সময়েও কেন বিদ্যালয়ে যান না এমন প্রশ্নে তিনি বলেন, বর্তমানে বিনা বেতনের ছুটি ভোগ করছি। একজন শিক্ষক তার চাকুরী জীবনে ৫ বছর ছুটি ভোগ করতে পারবেন বলে জানান তিনি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মুস্তাফিজুর রহমান বলেন, প্রধান শিক্ষক নাজমা খাতুনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। কোন শিক্ষক ৫ বছর ছুটি ভোগ করতে পারবেন কি না বিষয়ে তিনি বলেন, এ ধরনের কোন নিয়ম নেই। সর্বোচ্চ দুই বছর,সেটিও ৬ মাস পর পর নতুন করে ছুটির অনুমোদন করিয়ে নিতে হবে।

সাতক্ষীরা জেলা সহকারী শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল বলেন, এ ঘটনায় আমরা প্রাথমিক শিক্ষা অফিস খুলনার উপ-পরিচালক বরাবর লিখিতপত্র পাঠিয়েছি। সে অনুযায়ী উপ-পরিচালকের দপ্তর হতে ওই শিক্ষক নাজমা খাতুনের বিরুদ্ধে সম্প্রতি বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 14, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article টুঙ্গিপাড়ায় ১৫০ বিঘা জমিতে সমলয়ে ধান চাষ শুরু
Next Article তালায় কুলচাষ বেড়েছে, ফলন ভাল হওয়ায় কৃষকরা খুশি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খুলনায় জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 minutes ago
বাগেরহাট

বাগেরহাটের কচুয়ায় কুপিয়ে যুবককের দুই হাত ও পা শরীর থেকে বিচ্ছিন্ন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 minutes ago
খুলনামহানগর

খুলনায় যুবককে কুপিয়ে জখম করে ৩০ হাজার টাকা ছিনতাই

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

খুলনায় জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 minutes ago
বাগেরহাট

বাগেরহাটের কচুয়ায় কুপিয়ে যুবককের দুই হাত ও পা শরীর থেকে বিচ্ছিন্ন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 minutes ago
খুলনামহানগর

খুলনায় যুবককে কুপিয়ে জখম করে ৩০ হাজার টাকা ছিনতাই

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?