By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: তালায় বারি-১৪ সরিষার বাম্পার ফলন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালায় বারি-১৪ সরিষার বাম্পার ফলন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

তালায় বারি-১৪ সরিষার বাম্পার ফলন

Last updated: 2025/01/08 at 4:37 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

গাজী জাহিদুর রহমান, তালা : তালা উপজেলায় চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলন হয়েছে। মাঠের পর মাঠ হলুদের বিস্তার সমারোহে চোখ জুড়িয়ে যাচ্ছে। ফলন ভাল হলেও এবছর হঠাৎ শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে কিছুটা হতাশ হয়েছেন কৃষকরা। বিগত বছরের মত এবছরও বারি-১৪ সরিষায় কৃষকের আগ্রহ বেশি। উপজেলা কৃষি কর্মকর্তাদের মতে শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় ফলনে ক্ষতিহলেও লক্ষ্যমাত্রা পূরণে সমস্যা হয়নি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, তালা উপজেলার ধানদিয়া, নগরঘাটা, সরুলিয়া, তালা সদর ও খলিলনগর ইউনিয়নের বিভিন্ন মাঠজুড়ে সরিষা চাষ হয়েছে। উপজেলায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টার আরএমটিপি প্রকল্পের মাধ্যমে তালা উপজেলায় বারি-১৪ সরিষা চাষ সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর উপজেলায় ১০৬০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ছিল। ইতিমধ্যে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১০৯০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ হেক্টর বেশি জমিতে সরিষা চাষ করেছে কৃষকরা।
কৃষকরা সরিষা চাষের জন্য বারি-১৪, বিনা-৯, ১১, টরি-৭ ও ১৫সহ বিভিন্ন জাতের সরিষা চাষ করলেও এবছর বারি ১৪ জাতের সরিষা চাষের জন্য কৃষি অফিস ও বিভন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলো কৃষকদের উৎসাহ দিয়েছে।
সরিষা চাষী খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের আলমগীর হোসেন জানান, তিনি এক বিঘা জমিতে উন্নয়ন প্রচেষ্টা কর্তৃক প্রদত্ত বারি-১৪ জাতের সরিষা আবাদ করেছেন। এ জাতের সরিষার ফলন ভালো হয়েছে। ভালো দানা পাবেন বলে তিনি আশা করেন।
তালা সদর ইউনিয়নের সরিষা চাষী শেফালী খাতুন বলেন, সরিষা চাষে খরচ ও পরিশ্রম দুটোই কম। বিঘা প্রতি জমিতে এক কেজি সরিষার বীজ বপন করতে হয় সার বীজ কীটনাশকসহ সকল খরচ মিলে প্রায় তিন থেকে পাঁচ হাজার টাকা খরচ হয়। ফলন ভালো হলে বিঘায় চার থেকে পাঁচ মণ সরিষা পাওয়া য়ায়। তবে সরিষা চাষ করতে ভাল বীজ, সার, সেচ ও যত্ন করা জরুরী হয়।
উন্নয়ন প্রচেষ্টার আরএমটিপি প্রকল্পের ফোকাল পার্সন কৃষিবিদ নয়ন হোসেন বলেন, আমরা এ বছর আরএমটিপি প্রকল্পের আওতায় ৩৫০ জন কৃষকের মাঝে বারি-১৪ জাতের সরিষার বীজ, জৈব সারসহ বিভিন্ন উপকরণ প্রদান করি।
তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, অত্র উপজেলায় এ বছর ১০৬০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। কৃষকদের মাঝে সরকারিভাবে সরিষা বীজ প্রদানসহ তাদেরকে বিভিন্ন পরামর্শ প্রদান অব্যাহত রয়েছে। এ বছর কৃষকরা বারি-১৪ জাতের সরিষা চাষে লাভবান হবে বলে মনে করা হচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 8, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কালীগঞ্জের শ্রদ্ধেয় শিক্ষক লুৎফর রহমানের যানাযায় হাজারো মানুষ
Next Article এবার যুক্তরাষ্ট্রে মানচিত্র ‘বদলে’ দিতে চান ট্রাম্প!
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

কাঁকড়া আহরণ শুরু হওয়ায় স্বস্তি ফিরল সুন্দরবন উপকুলের জেলেপাড়ায়

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনা

খুলনায় সজনে ডাটা উৎপাদনের লক্ষ্যমাত্রা ৯,৮৪৫ টন

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
জাতীয়

মার্চ মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

কাঁকড়া আহরণ শুরু হওয়ায় স্বস্তি ফিরল সুন্দরবন উপকুলের জেলেপাড়ায়

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
সাতক্ষীরা

তালায় অবৈধভাবে বালু উত্তোলন কারীকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
সাতক্ষীরা

শ্যামনগরে প্রেসক্লাবের সভাপতির উপর যুবদল নেতার হামলা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?