By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তালায় বিদেশি সবজি স্কোয়াশ চাষ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালায় বিদেশি সবজি স্কোয়াশ চাষ
সাতক্ষীরা

তালায় বিদেশি সবজি স্কোয়াশ চাষ

Last updated: 2023/01/29 at 2:14 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

তালা প্রতিনিধি : তালা উপজেলায় প্রথম বারের মতো চাষ হয়েছে বিদেশি সবজি স্কোয়াশ। বিগত কয়েক বছর থেকে বাংলাদেশে এ সবজি চাষ হচ্ছে। এটি দেখতে অনেকটা শশার মতো। কিন্তু আকার-আকৃতি একটা বড় মিষ্টি কুমড়ার মতো হতে পারে।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, বারি স্কোয়াশ-১ একটি উচ্চ ফলনশীল জাত। পরাগায়নের পর থেকে মাত্র ১৫-১৬ দিনেই ফল সংগ্রহ করা যায়। নলাকার গাঢ় সবুজ বর্ণের ফল। গড় ফলের ওজন ১ কেজি। এ জাতের জীবনকাল ৮০-৯০ দিন। স্কোয়াশ চাষের জন্য বেলে-দোআঁশ মাটি বেশ উপযুক্ত। বসতবাড়ি ও উঁচু জমিতে আবাদ সম্ভব। শীতকালীন চাষাবাদের জন্য অক্টোবর- নভেম্বর মাসে বীজ বপন করা হয়। রোপনের ৩০-৩৫ দিনের মধ্যে গাছে ফুল আসে। ফল আসা থেকে মাসাধিককাল ফল পাওয়া যায়।

তালা উপ-সহকারী কৃষি কর্মকর্তা কল্যাণ কুমার পাল জানান, এই প্রথম তালা উপজেলার সরুলিয়া ও আচিমতলা গ্রামে দু’টি প্লটে স্কোয়াশ চাষ করা হয়েছে।  অচিমতলা গ্রামের কৃষক মোবারক আলী ২০শতাংশ জমিতে চাষ করেছেন। প্রতি গাছে দুই থেকে তিনটি করে ফল এসেছে। এক সপ্তাহ পরেই সবজি তোলা যাবে। হেক্টর প্রতি ৪০ টনের অধিক ফলন হয় বলে জানান এই কৃষি কর্মকর্তা।

কৃষক মোবারক আলী জানান, কৃষি অফিসের পরামর্শে আমি নতুন সবজি চাষে উদ্বুদ্ধ হয়েছি। যেহেতু নতুন ফসল বাজারে কত মুল্যে বিক্রি হবে তা এখনও বলা যাচ্ছেনা।

তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, কৃষি অফিসের সহযোগিতায় দু’জন কৃষককে স্কোয়াশ চাষে উদ্বুদ্ধ করা হয়েছে। আশা করা হচ্ছে আগামীতে আরো অনেক কৃষক এ চাষে উদ্বুদ্ধ হবেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 29, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুবিতে বিএনসিসির নৌ-ক্যাডেট রিক্রুটমেন্ট কার্যক্রমের উদ্বোধন
Next Article জনতা ব্যাংকে সরস্বতী পূজা উদ্যাপন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

তুরস্ককে নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে পারে ইসরায়েল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 minutes ago
যশোর

২১ এপ্রিল থেকে শুরু এসএসসি: যশোর বোর্ডে ২৯৯ কেন্দ্র, পরীক্ষার্থী ১,৩৪,৫১০

By জন্মভূমি ডেস্ক 48 minutes ago
বাগেরহাট

শরণখোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

তালায় গাঁজাসহ গ্রেফতার ১

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

তালায় উত্তরণের সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে মিলল ১২০০ লিটার ডিজেল

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?