By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: তালায় বিনাসরিষা-৯ এর মাঠ দিবস, লাভজনক ফলনে কৃষকদের আগ্রহ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালায় বিনাসরিষা-৯ এর মাঠ দিবস, লাভজনক ফলনে কৃষকদের আগ্রহ
সাতক্ষীরা

তালায় বিনাসরিষা-৯ এর মাঠ দিবস, লাভজনক ফলনে কৃষকদের আগ্রহ

Last updated: 2026/01/17 at 12:34 PM
জন্মভূমি ডেস্ক 1 month ago
Share
SHARE

তালা প্রতিনিধি : তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের দৌলতপুর গ্রামে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকাল বিশিষ্ট সরিষার জাত বিনাসরিষা-৯ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর উদ্যোগে বিনাসরিষা-৯ এর মাঠ পর্যায়ের ফলাফল মূল্যায়ন ও সম্প্রসারণের লক্ষ্যে এই মাঠ দিবস আয়োজন করা হয়। মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এর অতিরিক্ত পরিচালক মো. সাইফুল ইসলাম। মাঠ দিবসে সভাপতিত্ব করেন বিনা উপকেন্দ্র সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা মিলন কবীর। বিশেষ অতিথি ছিলেন উদ্ভিদ প্রজনন বিভাগ, বিনা ময়মনসিংহ এর পিএসও ড. মোহাম্মদ আলী এবং কৃষিতত্ত্ব বিভাগ, বিনা ময়মনসিংহ এর পিএসও ও বিভাগীয় প্রধান ড. মো. হাবিবুর রহমান ও তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন। এছাড়া মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা ও সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তারা অংশ নেন।
মাঠ পরিদর্শন ও আলোচনা সভায় বক্তারা জানান, বিনাসরিষা-৯ একটি রোগ ও পোকামাকড় মুক্ত জাত। এ জাত চাষে খরচ তুলনামূলক কম এবং বিঘা প্রতি ৮ থেকে ৯ মণ পর্যন্ত সরিষা পাওয়া সম্ভব।
অংশগ্রহণকারী কৃষকরা জানান, স্বল্প সময়ের মধ্যে ভালো ফলন পাওয়ায় বিনাসরিষা-৯ চাষে তারা সন্তুষ্ট। কম পরিচর্যায় লাভ বেশি হওয়ায় ভবিষ্যতেও এই জাত চাষে আগ্রহী বলে জানান তারা।
বক্তারা বলেন, বিনাসরিষা-৯ এর মতো উন্নত ও সময়োপযোগী জাত তেলবীজ উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে একদিকে কৃষকের আয় বাড়বে, অন্যদিকে দেশীয় তেল উৎপাদনে ইতিবাচক প্রভাব তৈরি হবে। অনুষ্ঠানে প্রায় ১০০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।

জন্মভূমি ডেস্ক January 17, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিনের রাডুলি দস্যুতার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন
Next Article তালা মডেল মসজিদে প্রথম জু’মা হাজারো মুসল্লির অংশগ্রহণ
আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাসে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনাজেলার খবর

আধিপত্য বিস্তার নিয়ে তেরখাদায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

দক্ষিণাঞ্চলে লবণাক্ততার বিপদ!

By Correspondent 12 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির পথে নতুন আলো

By জন্মভূমি ডেস্ক 15 hours ago
সাতক্ষীরা

তালার বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

By জন্মভূমি ডেস্ক 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?