By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: তালায় বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > তালায় বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

তালায় বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ

Last updated: 2023/01/24 at 1:19 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
প্রতীকী ছবি
SHARE

তালা প্রতিনিধি : তালায় বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে রাসেল বাদশা (২২) নামের যুবকের বিরুদ্ধে। সে উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামের ইউপি সদস্য মইনুল ইসলামের ছেলে এবং মাগুরা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা রাসেলের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিলো দশম শ্রেণির ঐ ছাত্রীর। দীর্ঘদিন ধরে বিয়ের কথা বলে গড়িমসি করছিলো রাসেল। প্রেমের একপর্যায়ে অন্ত:সত্ত্বা হয়ে পড়ে ওই তরুণী। সেজন্য গত শুক্রবার বিকালে তার বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করে ওই প্রেমিকা। রাসেল বাদশার অভিভাবকরা বিয়ের আশ্বাস দিয়ে মেয়েটিকে তার বাড়িতে পাঠানো চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। পরবর্তীতে রাতে তালা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঐ মেয়েকে উদ্ধার করে। এ ঘটনায় ধর্ষিতার মা রোকেয়া বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। যার মামলা নং: ১৩, তারিখ: ২১/০১/২৩খ্রি:।

অনশনরত তরুণী জানান, এক বছর ধরে রাসেল বাদশার সঙ্গে তার প্রেমের সম্পর্ক। বর্তমানে সে দুই মাসের অন্ত:সত্ত্বা। বারবার বিয়ের করবে বলে আশ্বাস দিয়েও বিয়ে করেনি। বিয়ের বিষয়টির সুরাহা না করা পর্যন্ত প্রেমিকের বাড়ি থেকে যাবে না বলে ঠিক করে। পরে পুলিশ তাকে সেখান থেকে নিয়ে আসে। এ সময় রাসেলের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা হয়। যার

মামলার তদন্তকারী অফিসার তালা থানা পুলিশের এসআই ইমন হাসান জানান, আসামী রাসেল বাদশাকে আটকের চেষ্টা চলছে।

এ বিষয়ে ঐ যুবকের পিতা মাগুরা ইউপি সদস্য মো: মইনুল ইসলাম জানান, ‘আমার ছেলে যদি দোষী হয় তার সাথে ঐ মেয়ের বিয়ের ব্যবস্থা করা হবে।’

তালা উপজেলা ছাত্রলীগ সভাপতি মিলন রায় জানান, রাসেল মাগুরা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করার অভিযোগে ধর্ষিতার মা বাদী হয়ে থানায় মামলা করে। আসামী রাসেল বাদশাকে আটকের চেষ্টা চলছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 24, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article প্রধানমন্ত্রীকে বৃহত্তর আমরা খুলনাবাসীর অভিনন্দন
Next Article পাইকগাছায় শীতবস্ত্র বিতরণ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তেরপলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 24 minutes ago
সাতক্ষীরা

রমজানের রোজা ফরজ হওয়ার ইতিহাস

By জন্মভূমি ডেস্ক 30 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার মিঠাপানির শুঁটকি রপ্তানি হচ্ছে ভারতে

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তেরপলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 24 minutes ago
সাতক্ষীরা

রমজানের রোজা ফরজ হওয়ার ইতিহাস

By জন্মভূমি ডেস্ক 30 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার মিঠাপানির শুঁটকি রপ্তানি হচ্ছে ভারতে

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?