By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: তালায় বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষার শপথ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালায় বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষার শপথ
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

তালায় বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষার শপথ

Last updated: 2024/06/02 at 3:40 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় পাঁচ শতাধিক শিক্ষার্থীকে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় আত্মনিয়োগের শপথ বাক্য পাঠ করিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি। রবিবার (২ জুন) তালা শিল্পকলা একাডেমিতে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ফাউন্ডেশনের আয়োজিত বৃক্ষ বন্ধু সমাবেশে শিক্ষার্থীদের তিনি এই শপথ বাক্য পাঠ করান।
এসময় শিক্ষার্থীরা সংসদ সদস্যের সাথে কণ্ঠ মিলিয়ে বলে ‘গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ আমাদের খাদ্য দেয়, গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আমরা গাছের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শপথ নিচ্ছে যে, আমরা বৃক্ষ নিধন করবো না। আমরা বেশি করে গাছ লাগাবো, পরিচর্চা করবো, সবুজে ভরে তুলবো দেশ। এই দেশ আমাদের। এই দেশকে আমরাই রক্ষা করব। আমিন।’
‘সবুজে বাঁচি, সবুজে হাঁসি’ এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত বৃক্ষ বন্ধু সামবেশে আমরা বন্ধু ফাউন্ডেশনের সভাপতি এস এম নাহিদ হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ নেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শিমুন সামস্, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও আমরা বন্ধু ফাউন্ডেশনের উপদেষ্টা প্রভাষক প্রণব ঘোষ বাবলু, জেলা আওয়ামী লীগের সদস্য নাজমুন আসিফ মুন্নি, তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, তালা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পদক মীর মহাসিন, সাংবাদিক আব্দুল জব্বার, সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও আমরা বন্ধুর সিনিয়র সদস্য ডা. আজমল হোসেন প্রমুখ। পরে অতিথিবৃন্দ উপস্থিত পাঁচ শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা তুলে দেন।
ব্যতিক্রমী এই সমাবেশে অংশ নেওয়া শহীদ আলী আহম্মেদ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ঐশি বলেন, এই ব্যতিক্রমী অনুষ্ঠানে প্রথম এসেছি। আমার খুব ভাল লাগছে। প্রধান অতিথি আমাদের বৃক্ষ রোপণে উদ্বুদ্ধ করেছে।
অনুষ্ঠান সম্পর্কে আমরা বন্ধু ফাউন্ডেশনের সভাপতি এস এম নাহিদ হাসান বলেন, আমরা উপজেলার তরুণ শিক্ষার্থীদের মাঝে একটা অনুভূতি জাগ্রত করতে চাই। বৃক্ষ রোপণ ও সংরক্ষণ শুধু রাষ্টের কাজ নয়। এই দায়িত্ব রাষ্ট্রের প্রতিটি নাগরিকের। কিন্তু আমরা কখনোই গাছের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি না। গাছ যে আমাদের বন্ধু তা স্মরণ করিয়ে দিতেই এই আয়োজন।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 2, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article হিজড়াদের হামলায় চোখ হারালেন এসআই
Next Article পাইকগাছায় তামাকমুক্ত দিবস উদযাপন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ভারত, বাংলাদেশ পানি নিয়ে যত সমস্যা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
আন্তর্জাতিক

ট্রাম্পকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী: ‘এ যুদ্ধ আপনার নয়’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ভারত, বাংলাদেশ পানি নিয়ে যত সমস্যা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?