By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: তালায় শীতের মৌসুম শুরুতে বাজারে সবজির দাম চড়া
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালায় শীতের মৌসুম শুরুতে বাজারে সবজির দাম চড়া
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

তালায় শীতের মৌসুম শুরুতে বাজারে সবজির দাম চড়া

Last updated: 2023/11/06 at 6:27 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

তালা প্রতিনিধি : শীত মৌসুম শুরুতে তালা উপজেলার বিভিন্ন বাজারে সব ধরনের সবজির দাম বেশ চড়া। সবজির পাশাপাশি বেড়েছে পেঁয়াজ, রসুন ও কাচামরিচের দাম। জিনিষপত্রের দামের সাথে তাল মিলিয়ে চলতে হিমশিম খাচ্ছে সাধারন জনগণ।
তালা, জাতপুর, খলিষখালী,পাটকেলঘাটাসহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচ প্রতি কেজি ১৫০ থেকে ১৮০ টাকা, বেগুন ৫০ থেকে ৬০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা, খিরাই ৪০ টাকা, কচুমুখী ৮০ টাকা, বরবটি ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, ঝিঙা ৪০ টাকা, পটোল ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, চালকুমড়া প্রতিটা ৩০ লাউ ৪০ টাকা। ওল ৬০ থেকে ৮০ টাকা, কাচা কলা ৪৫ থেকে ৫০ টাকা,আলু ৫৫ থেকে ৬০টাকা, ওলকপি ১০০ টাকা,ফুলকপি ৭০টাকা,বাধাকপি ৫০ টাকা, মেটে আলু ৮০ টাকা পালং ২০ টাকা মুলা ৪০, কচু ৬০ টাকায় বিক্রি হচ্ছে। গত ১৫ দিনের ব্যবধানে পেঁয়াজ কেজিতে ৫০ থেকে ৬০ টাকা বেড়েছে।
তালা পাইকারী বাজারে পাইকারি পর্যায়ে ভালো মানের দেশি পেঁয়াজের কেজি ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে দেশি রসুনের কেজিতে ৫০ টাকা বেড়ে ২২০ থেকে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি করা রসুনের দামও ২০০ থেকে ২২০ টাকা। এদিকে আমদানি করা পেয়াজ ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ক্রেতা বেলাল হোসেন, রিপন হোসেন, বিশ^জিৎ মন্ডল বলেন, যে কোনো পণ্যের দাম বাড়লেও কমে ধীরগতিতে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে মানুষের আয় বাড়ছে না। এ জন্য বাড়তি ব্যয় সামাল দিতে প্রয়োজনের তুলনায় কম কিনতে বাধ্য হচ্ছেন তারা।
সবজি বিক্রেতা রুহুল আমিন বলেন, ‘বৃষ্টির পরে কৃষক নতুন সবজি চাষ করেছে যা তাাড়াতাড়ি বাজারে আসবে আসলে দাম কমবে। ইতোমধ্য ফুলকপি পালং বাধাকপি সহ বিভিন্ন ধরনের সবজি আসতে শুরু করেছে। এক সপ্তাহের মধ্যে দাম কিছুটা কমবে।
বাজার করতে আসা ক্রেতা রফিক হোসেন বলেন, ‘বাজার করতে এসে তরকারি দাম শুনে মাথা গরম হয়ে যাচ্ছে। বাজারে সবজির দাম এত বাড়ছে, কল্পনাই করা যায় না। বৃষ্টির কারণে নাকি সবজি সরবরাহ কম তাই দাম বেশি। দাম যাই হোক বেশি হলেও কিনতে হচ্ছে।
এদিকে মাছের বাজারেও শান্তি নেই। গত বছর এ সময় এক কেজি সাইজের রুই মাছ বিক্রি হয়েছে ২০০ থেকে ২৫০ টাকায়, যা এখন কিনতে হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা দিয়ে। ফার্মের মুরগির ডিম এক হালি ৫০ থেকে ৫২ টাকা। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকা ও সোনালি মুরগি ২৬০ থেকে ২৮০ টাকা। খাসির মাংশ ৯৫০ থেকে ১০৫০ টাকা, গরুর মাংশ ৭০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 6, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় আ’ লীগের নারী নেতৃবৃন্দের উঠান বৈঠক
Next Article ফকিরহাটে হরতাল ও অবরোধের বিরুদ্ধে শান্তি মিছিল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
বাগেরহাট

শরণখোলা প্রেসক্লাবে নব-নির্বাচিত এমপি আব্দুল আলীমের মতবিনিময়

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
জাতীয়

কিছু বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
সাতক্ষীরা

তালায় যুবককে ছুরিকাঘাত করে ছিনতাই

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
সাতক্ষীরা

জামায়াত সরকার গঠন না করতে পারলেও রেকর্ড পরিমাণ ‌‌ভোট পেয়েছে

By Correspondent 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?