By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: তালার কুলবাগানে দুলছে কৃষকের স্বপ্ন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালার কুলবাগানে দুলছে কৃষকের স্বপ্ন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

তালার কুলবাগানে দুলছে কৃষকের স্বপ্ন

Last updated: 2024/01/14 at 2:25 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

গাজী জাহিদুর রহমান, তালা : তালায় কুলবাগানে দুলছে কৃষকের স্বপ্ন। উপজেলার বিভিন্ন স্থানে এবার কাঙ্খিত কুল চাষ লক্ষ্য করা যাচ্ছে। কুল চাষ এ অঞ্চলের কৃষকের লাভজনক ফসলের মধ্যে একটি। আবহাওয়া অনুকূল থাকায় এবছরও কৃষক কুল চাষে লাভবান হবেন বলে আশা করছেন।
সরেজমিনে দেখা যায়, তালা উপজেলার অধিকাংশ মাঠের জমিগুলোতে কুল চাষ করা হয়েছে। গাছগুলোতে বেশ ফলন দেখা যাচ্ছে ভালো। এ অঞ্চলে নারকেল কুল, বলসুন্দরী, আপেল কুলের ভেতর হাইব্রিড থাই কুল জাতের কুল আকারে বেশ বড় হয়। স্থানীয় চাহিদা মিটিয়ে এই কুল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। এলাকার বেশ কয়েকজন কুলচাষী জানায়, এ বছর কুলের ফলন বেশ ভালো দাম ও ভালো।
উপজেলার যুগিপুকুরিয়া গ্রামের পলাশ বিশ্বাস জানান, তিনি চলতি বছর ৭ বিঘা জমিতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ-এর সহযোগিতায় ও উন্নয়ন প্রচেষ্টার সমন্বিত কৃষি ইউনিটের সহযোগিতায় টক মিষ্টি কুল চাষ করেছেন।
উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা নয়ন হোসেন জানান, সাতক্ষীরা জেলার মধ্যে সর্ব প্রথম এই বাগানে আগাম টক মিষ্টি জাতের বরই উৎপাদন করা হয়েছে। বাগানে ৪০০টির মতো গাছ আছে। ফল আহরণ শুরু হয়েছে ডিসেম্বরের ৮ তারিখ থেকে এ পর্যন্ত প্রায় ৪৫টন বরই ৪ লক্ষ ৫০ হাজার টাকার বরই বিক্রি হয়েছে। এ অঞ্চলে আপেল কুল, থাই আপেল, কাশ্মেরী আপেল, বল সুন্দরী, ভারত সুন্দরী ও সিডলেস জাতের কুলের গাছ আছে বলে জানান তিনি।
অপরদিকে জুজখোলা গ্রামের জামাল উদ্দীন ৩বিঘা জমিতে বলসুন্দরী, আপেল ও থাই কুল চাষ করেছেন। প্রতিটি গাছে ৩/৪ মণের বেশি কুল ধরেছে। ১১০টাকা কেজি দর থেকে বিক্রি করতে শুরু করেছেন। বর্তমানে বাজার বেশ ভাল। সামান্য পানি সেচ, আগাছা পরিষ্কার, ডালপালা ছাটাইকরণ সহ অল্প কীটনাশক সার ঔষধ দিলেই এর পরিচর্যা সমাপ্ত হয়।
বাজারের বেশ কয়েকজন কীটনাশক সার বিক্রেতা জানান, গত বছরের মত এবারও কুল চাষ একটি লাভজনক ফসল হিসেবে কৃষক তার দাম পাবে বলে আশা রাখছি।
তালা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা কল্যাণ কুমার পাল জানান, কুলচাষ এ অঞ্চলের মানুষের অনেকের ভাগ্যের পরিবর্তন করে দিয়েছে। এবছর কুল চাষ মাঠ জুড়ে বেশ ভালো অবস্থান করে আছে। তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, এ বছর ৮০৪ হেক্টর জমিতে কুলের চাষ করা হয়েছে। কুলের দাম পাওয়াতে কৃষক কুল চাষে আগ্রহী হচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 14, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতদিনের মধ্যে একশ দিনের পরিকল্পনা করছি: পরিবেশমন্ত্রী
Next Article তালায় তীব্র শীতে ব্যাহত জীবনযাত্রা: বেড়েছে শীতবাহিত রোগ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

বিএনপি সরকারের যাত্রা শুরু চলার পথ মসৃণ হোক

By Correspondent 27 minutes ago
নড়াইল

আজ বিখ্যাত কবিয়াল বিজয় সরকারের ১২৩ তম জন্মদিন

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বঙ্গোপসাগরে কেন ঘন ঘন ঘূর্ণিঝড়

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

বিএনপি সরকারের যাত্রা শুরু চলার পথ মসৃণ হোক

By Correspondent 27 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বঙ্গোপসাগরে কেন ঘন ঘন ঘূর্ণিঝড়

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনের প্রভাব : চার কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?