By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তালা এলজিইডির হিসাবরক্ষক মুস্তাাফিজের দুর্নীতিতে ঠিকাদাররা অতিষ্ঠ!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালা এলজিইডির হিসাবরক্ষক মুস্তাাফিজের দুর্নীতিতে ঠিকাদাররা অতিষ্ঠ!
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

তালা এলজিইডির হিসাবরক্ষক মুস্তাাফিজের দুর্নীতিতে ঠিকাদাররা অতিষ্ঠ!

Last updated: 2024/12/17 at 2:31 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

গাজী জাহিদুর রহমান, তালা : তালা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের হিসাবরক্ষক মুস্তাফিজুর রহমানের ঘুষ বাণিজ্য, দুর্নীতি, অনিয়মসহ খামখেয়ালীপনা আচরণে দিশেহারা হয়ে পড়েছে ঠিকাদাররা। হিসাব রক্ষক মুস্তাফিজের চাহিদা অনুযায়ী ঘুষ দিতে না পারায় কাজের বিল উত্তোলন করতে পারছেনা ঠিকাদাররা। একারণে অধিকাংশ ঠিকাদার অর্থ সংকটে পড়ায় চলমান উন্নয়ন কাজের অগ্রগতি চাহিদামতো হচ্ছেনা। এরফলে একদিকে সরকারের উন্নয়ন কার্যক্রম ধীর গতীতে এগুচ্ছে অপরদিকে কাজ পড়ে থাকায় নির্মাণাধিন কাজের গুণগত মান ক্ষতিগ্রস্থ হচ্ছে। এরফলে ঠিকাদাররা নানাভাবে ক্ষতিগ্রস্থ হতে থাকায় ঘটনার প্রতিকার পেতে হিসাবরক্ষক মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসনের বিভিন্ন দপ্তরে একাধিক আবেদন করেছেন।
ভুক্তভোগী একাধিক ঠিকাদার জানান, তালা উপজেলা এলজিইডির হিসাবরক্ষক মুস্তাফিজুর রহমান প্রায় ৩ বছর পূর্বে এই দপ্তরে সহকারি হিসাব রক্ষক হিসেবে কর্মরত ছিলেন। সেসময়ে তাঁর বিরুদ্ধে ঠিকাদারদের হয়রানী করাসহ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে এবং এবিষয়ে গণমাধ্যমে ব্যাপকভাবে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় উর্দ্ধতন কর্তৃপক্ষ তদন্ত পূর্বক তাকে ষ্ট্যান্ড রিলিজ করেন। এ ঘটনার ৩বছর পরে হিসাবরক্ষক মুস্তাফিজুর রহমান বিভিন্ন মহলে তদ্বির করে আবারও চলতি বছরে তালায় বদলি হয়ে আসেন। তালায় ফের যোগদান করেই তিনি আবারও বেপরোয়া হয়ে উঠেছেন। ঠিকাদারদের হয়রানী এবং ঘুষ বানিজ্য সহ দূর্নীতির কারনে আবারও বেকায়দায় পড়েছে তালার ঠিকাদাররা। যে কারনে বাধ্য হয়ে অন্তত ১০ দপ্তরে অভিযোগ দায়ের করেছেন একাধিক ঠিকাদার।
অভিযোগ পত্রে ঠিকাদাররা উল্লেখ করেন, তালা স্থানীয় সরকার প্রকৌশলী দপ্তরের কোনো কার্যাদেশ নিতে গেলে, কাজের মেয়াদ বাড়ানোর জন্য এবং বিল নিতে গেলে অর্থের জন্য ঠিকাদারদের নানাভাবে হয়রানি করেন হিসাবরক্ষক মুস্তাফিজুর রহমান। কাজের বিল নেবার সময়ে ঘুষ না দিলে তিনি কৌশলে একের পরে এক ভুল ধরে ঘুষ আদায় করেন। এছাড়া নির্বাহী প্রকৌশলী দপ্তরের কোনো বিল নিতে গেলেও অনুরুপ ঘুষ দাবী করেন। ঘুষ নাদিলেই বিল আটকানো সহ নানা ভাবে হয়রানী করা হয় ঠিকাদারদের।
এবিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানালেও তিনি তাঁর বিরুদ্ধে এখনো কোনও ব্যবস্থা নেননি। ফলে বহুগুণে বেড়ে গেছে হিসাব রক্ষক মুস্তাফিজুর রহমানের ঘুষ বানিজ্য। একারনে ভুক্তভোগী ঠিকাদাররা প্রতিকার পাবার জন্য বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।
এদিকে উপজেলা প্রকৌশলী অফিসের হিসাবরক্ষক মুস্তাফিজুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে হয়রানী করার জন্য ঠিকাদারদের একটি মহল ষড়যন্ত্র করছেন।
তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার জানান, কয়েকজন ঠিকাদারের স্বাক্ষরিত একাধিক অভিযোগ পেয়েছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অবশ্যই তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 17, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় স্বামীর মৃত্যুর খবরে স্ট্রোকে মারা গেলেন স্ত্রী!
Next Article তালায় নারীদের শবজি চাষে প্রশিক্ষণ প্রদান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 minutes ago
আন্তর্জাতিক

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 minutes ago
আন্তর্জাতিক

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

সাতক্ষীরা বরসা এনজিওর ফাঁদে হাজার কোটি টাকা ,পাওনাদাররা কাঁদবে আর কতদিন

By Correspondent 2 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরায় স্বপ্ন ৫০ হাজার চাষির উৎপাদন রেকর্ড ২ হাজার মেট্রিক টন

By Correspondent 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?