By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তিন পেসার নাকি তিন স্পিনার খেলাবে ভারত?
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > তিন পেসার নাকি তিন স্পিনার খেলাবে ভারত?
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

তিন পেসার নাকি তিন স্পিনার খেলাবে ভারত?

Last updated: 2024/09/17 at 3:47 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : চীপকের লাল মাটির উইকেট: তিন পেসার নাকি তিন স্পিনার খেলাবে ভারত?
চেন্নাইয়ের চীপকে দুদিন পর ভারত ও বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হতে যাচ্ছে। ম্যাচ নিয়ে এখন পর্যন্ত তেমন আলোচনা নেই। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে চীপকের লাল মাটির উইকেট এবং ভারতের বোলিং কম্বিনেশন।

উইকেট কেমন আচরণ করবে তা এখন পর্যন্ত স্বাগতিক দলই বুঝে উঠতে পারছে না। এমনটাই এসেছে গণমাধ্যমে। তাই কম্বিনেশন নিয়ে কিছুটা উটকো ঝামেলায় রয়েছেন রোহিত শর্মা ও গৌতম গম্ভীর। তিন পেসার নাকি তিন স্পিনার, কোনটা বেছে নেবেন তারা?

চীপকের লাল মাটির উইকেটে ভালোমানের বাউন্স পাওয়া যাবে। যা ক্যারিও হবে সুন্দর। কিন্তু ভাবনার বিষয় চেন্নাইয়ের তীব্র গরম। স্পিনারার এই কন্ডিশনে সুবিধা পাবে। টেস্ট যত গড়াবে উইকেট তত ভাঙবে। তাতে স্পিনাররা সুবিধা পাবে। আবার পেস বোলাররা উইকেটের আচরণের কারণে পুরোনো বলে রিভার্স সুইং করাতে পারবেন। সব মিলিয়ে পেস ও স্পিনে সমান সুবিধা পাবে এমনটাই আলোচনা হচ্ছে।

পাঁচ বোলার নিয়ে ভারত নামবে তা মোটামুটি নিশ্চিত। জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা খেলবেন। পঞ্চম বোলার কে হবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। স্কোয়াডে আছেন অক্ষর পাটেল, কুলদ্বীপ যাদব, আকাশ দীপ ও যশ দয়াল।

আশ্বর্যজনক হলেও সত্য, শেষ পাঁচ বছরে ভারত ঘরের মাঠে তিন পেসার নিয়ে খেলেনি। শেষবার এমনটা হয়েছিল বাংলাদেশের বিপক্ষে ২০১৯ সালে কলকাতায়। গোলাপি বলের টেস্টে মোহাম্মদ সামি, ইশান্ত শর্মা ও উমেশ যাদব খেলেছিলেন। শুধু তাই নয়, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে শুধু সেবারই ঘরের মাঠে তিন পেসার নিয়ে খেলেছিল টিম ইন্ডিয়া।

২০২১ সালের পর চীপকে কোনো টেস্ট খেলেনি ভারত। সেবার ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট খেলেছিল। যার একটি কালো মাটির উইকেটে। একটি লাল মাটির উইকেটে। কালো মাটির উইকেটে ভারত ম্যাচ হেরেছিল। ইংল্যান্ডের পেসারারা বাড়তি সুবিধা পেয়ে ম্যাচ জিতেছিল।

লাল মাটির উইকেটে দ্বিতীয় টেস্টে ভারত ম্যাচ জিতেছিল। উইকেটের আচরণ ছিল স্পিনারদের জন্য যুৎসই। উইকেট বানানো হয়েছিল, লাল মাটির এবং কালো তুলা মাটির একটি উপরের স্তর দ্বারা সমন্বিত। একটা পৃথক স্তর সেখানে বসানো। যা সূর্যের আলোর নিচে দ্রুত ভেঙে পড়তে শুরু করে। ম্যাচের প্রথম দিন থেকেই উইকেট ভাঙতে থাকে। যার ফলে অশ্বিন, জাদেজা, অক্ষর দ্রুত সফলতা পেয়েছিল।

তিন বছরের ব্যবধানে এই উইকেট এখন পুরোপুরি ভিন্ন। চেন্নাইয়ের নতুন লাল মাটির উইকেট আনা হয়েছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে। যা পেস ও স্পিনারদের বোলিংয়ে ভারসাম্য রাখে। তাই স্পিন ও পেস বোলাররা সমান সুবিধা পাবে এমনটাই ধারনা করা যাচ্ছে।

ভারত চেন্নাইয়ে পৌঁছে শুরু থেকেই লাল মাটির উইকেটে অনুশীলন করেছে। বাংলাদেশ গতকাল অনুশীলন করেছে কালো মাটির উইকেটে।

ভারতের গণমাধ্যমের মতে, চীপকে তিন পেসার নিয়ে খেলতে পারে ভারত। দ্বিতীয় টেস্ট হবে কানপুরে। যা স্পিনবান্ধব উইকেট। সেখানে তিন স্পিনার নিয়ে খেলবেই। তাই চীপকে উইকেটের আচরণ এবং কন্ডিশনের কথা বিবেচনা করে তিন পেসারই খেলাতে পারে তারা।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 17, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় বিএনপির সমাবেশ ‍শুরু
Next Article চিকিৎসকদের অধিকাংশ দাবি মানলেন মমতা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব তারুণ্যের বাংলাদেশ গড়ব’

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 18 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির

By Tanvir 20 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা জেলা প্রশাসক হিসেবে হুরে জান্নাতের দায়িত্ব গ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 24 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?