By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: তীব্র শীতে কদর বাড়ছে গরম কাপড়ের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > তীব্র শীতে কদর বাড়ছে গরম কাপড়ের
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

তীব্র শীতে কদর বাড়ছে গরম কাপড়ের

Last updated: 2023/01/09 at 12:45 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : সারাদেশের মতো তীব্র শীতে ঘন কুয়াশা আর কনকনে আবওহাওয়ায় নাকাল খুলনা জবুথবু খুলনার জনজীবন।

বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষরা। আর এই শীত নিবারণের জন্য কদর বেড়েছে পুরাতন গরম কাপড়ের। উষ্ণতা পেতে মানুষ ভিড় করছেন ফুটপাতের হকার ও পুরাতন গরম কাপড়ের দোকানগুলোতে। কিনছেন সোয়েটার, জ্যাকেট, হুডি,   ব্লেজার, শাল, কানটুপি ও হাতমোজা। প্রতটি দোকানেই সাধারণ সময়ের চেয়ে কয়েকগুণ বেড়েছে বেচাকেনা। তবে ক্রেতাদের অভিযোগ চাহিদা বাড়ায় বেশি দামে বিক্রি করছেন দোকানিরা। এতে করে বেকায়দায় পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এদিকে, বিক্রেতাদের দাবি বেশি দাম দিয়ে ক্রয় করতে হচ্ছে, তাই বিক্রিও করতে হচ্ছে বেশিতে।

নগরীর জব্বার মার্কেট, নিক্সন মার্কেট, ফেরিঘাট, ডাকবাংলা, শিব্বাড়ি, দৌলতপুর, খালিশপুর, বয়রা মোড়সহ বিভিন্ন এলাকায় ফুটপাত, মার্কেট ও শপিংমল ঘুরে দেখা গেছে এমন চিত্র।

আরোয়ার বেগম নামে এক ক্রেতা জন্মভূমিকে বলেন, পুরাতন গরম কাপড়ের বাজারে এসেছি ছেলের জন্য জ্যাকেট কিনতে। তবে গত বছরের তুলনায় এবার দাম অনেক বেশি। চেষ্টা করছি কম দামে একটি ভাল জ্যাকেট খুঁজে বের করতে।

আরেক ক্রেতা খাদিজা আক্তার বলেন, জানুয়ারির শুরু থেকেই ঠাণ্ডা পড়তে শুরু করেছে। এসময়ে শিশুরা বেশির ভাগই ঠাণ্ডা-কাশি ও জ্বরে আক্রান্ত হচ্ছে। এ কারণে বাচ্চাদের জন্য গরম কাপড় কিনতে এসেছি।

নিক্সন মার্কেটে আসা মনিরুল ইসলাম নামে এক ব্যক্তি বলেন, গরম জামা-কাপড়ের দোকানে উত্তাপ ছড়াচ্ছে। ৫০০ টাকার কাপড় এখন ৮০০ থেকে হাজার টাকা পর্যন্ত দাম চাচ্ছেন দোকানিরা। মনে হচ্ছে মার্কেট থেকে না কিনে ফুটপাতে যেতে হবে। সেখানে অল্প দামে অনেক ভাল জামা-কাপড় পাওয়া যায়।

পুরাতন গরম কাপড় ব্যবসায়ী জহির বলেন, গতবারের চেয়ে এবার খুলনায় শীত বেশি পড়ছে। যার কারণে আমাদের বেচা-বিক্রিও ভাল হচ্ছে। প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ হাজার টাকা বিক্রি হচ্ছে। এবারে মালের দামও কিছুটা বেশি। প্রতি বান্ডিলে (বেলে) দাম বেড়েছে তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত। এছাড়াও প্রতি বান্ডিলে ৫/৭টা বাদ মাল রয়েছে। তাই একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

খুলনা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আমিরুল আজাদ বলেন, খুলনায় ৭ জানুয়ারি এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় খুলনায় স্বাভাবিক তাপমাত্রা ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা। তাপমাত্রা কম থাকায় শনিবারও দেখা মেলেনি সূর্যের।

তিনি আরও বলেন, রোববার সূর্যের মুখ দেখা গেলেও শীতের তীব্রতা তেমন একটা কমেনি। তবে সোমবার থেকে বাড়তে পারে তাপমাত্রা।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 9, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফুলতলা উপজেলা ভূমি অফিস প্রসেস সার্ভার মুক্তি আজাদকে শোকজ
Next Article খুলনায় অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় এবার আমের লক্ষ্যমাত্রা রেকর্ড সৃষ্টি করতে পারে

By জন্মভূমি ডেস্ক 39 minutes ago
সাতক্ষীরা

শ্যামনগরের গৌরব ‌ যশোরেশ্বরী কালী মন্দির

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

সাতক্ষীরায় এবার আমের লক্ষ্যমাত্রা রেকর্ড সৃষ্টি করতে পারে

By জন্মভূমি ডেস্ক 39 minutes ago
সাতক্ষীরা

শ্যামনগরের গৌরব ‌ যশোরেশ্বরী কালী মন্দির

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?