By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তৃতীয় উইকেটে রেকর্ড জুটি জিম্বাবুয়ের, চাপে বাংলাদেশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > তৃতীয় উইকেটে রেকর্ড জুটি জিম্বাবুয়ের, চাপে বাংলাদেশ
খেলাধূলা

তৃতীয় উইকেটে রেকর্ড জুটি জিম্বাবুয়ের, চাপে বাংলাদেশ

Last updated: 2025/04/28 at 4:06 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 12 months ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : ঢাকাসহ দেশের কয়েক জায়গায় বৃষ্টির সম্ভাবনা নিয়ে আলাপ থাকলেও চট্টগ্রামে আপাতত চলছে রোদের তীব্রতা। আর কড়া সেই রোদের নিচে বাংলাদেশের নাভিশ্বাস তুলছেন দুই জিম্বাবুয়ান ব্যাটার নিক ওয়েলস এবং শন উইলিয়ামস। দুর্দান্ত এক পার্টনারশিপে বাংলাদেশের বিপক্ষে রেকর্ডের পাতাতেও নাম তুলেছেন দুজনে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৬১ রান। ক্রিজে আছেন ৫৬ রান করা শন উইলিয়ামস এবং ৫৪ রান করা নিক ওয়েলস।
চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান চৌধুরী স্টেডিয়ামে সকাল থেকেই দাপট ছিল জিম্বাবুয়ে ব্যাটারদের। মাঝে ব্রায়ান বেনেটকে অভিষিক্ত তানজিম হাসান সাকিব এবং বেন কারেনকে ফিরিয়েছেন তাইজুল ইসলাম। সাফল্যের গল্পটা অবশ্য থেমেছে সেখানেই। এর আগে পরে বাংলাদেশের বোলারদের বেশ শাসনই করেছে জিম্বাবুয়ের ব্যাটাররা।
শন উইলিয়ামস যখন ক্রিজে আসেন দলের স্কোর ২ উইকেট হারিয়ে ৭২ রান। এরপরেই নিক ওয়েলসকে নিয়ে শন উইলিয়ামসের প্রতিরোধ শুরু। দুজন মিলে রান তুলেছেন ৩ এর কাছাকাছি রানরেটে। উইলিয়ামস আর ওয়েলস দুজনের ব্যাটেই আছে ফিফটি। আর জুটি গড়েছেন ৮৯ রানের। সেটাই ঠাঁই করেছে দ্বিপাক্ষিক রেকর্ডের তালিকায়।
এই নিয়ে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচে তৃতীয় উইকেট দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি গড়েছেন এই দুজনে। আর বাংলাদেশের মাটিতে ৩য় উইকেট বিবেচনায় এটাই সর্বোচ্চ পার্টনারশিপ। এর আগে বাংলাদেশে জিম্বাবুয়ে ৩য় উইকেটে তুলেছিল সর্বোচ্চ ৬৭ রান। ২০১৪ সালে খুলনা টেস্টে ব্রেন্ডন টেইলর এবং হ্যামিল্টন মাসাকাদজার ব্যাট থেকে আসে এই জুটি।
এমনকি তৃতীয় উইকেটে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ জুটিও এসেছিল এই দুজনের ব্যাট থেকেই। ২০১১ সালে হারারে টেস্টে এই দুই ব্যাটার তুলেছিলেন ১৪২ রান।
এর আগে লাঞ্চের আগে জিম্বাবুয়ের কেবল দুই উইকেট তুলে নিতে পেরেছিল বাংলাদেশের বোলাররা। তানজিম হাসান সাকিব এবং তাইজুল ইসলাম ফেরান দুই ওপেনারকে। যদিও এর বিপরীতে জিম্বাবুয়ের স্কোরকার্ডও নেহাত মন্দ ছিল না। চট্টগ্রামের মাঠে সকাল থেকে বেশ দারুণভাবেই বাংলাদেশের বোলিংকে সামলেছেন বেনেট-বেন কারেন জুটি। দুজনে রান তুলেছেন ওভারপ্রতি ৪ করে। তানজিম সাকিবের অফসাইডের বাইরে থাকা বলে কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন বেনেট। ততক্ষণে এই জুটি থেকে আসে ৪১ রান।
দলীয় ৭২ রানে অবশ্য বাংলাদেশ তুলে নেয় ২য় উইকেট। এই দফায় তাইজুল ইসলাম ফেরান বেন কারেনকে। ৫০ বলে ২১ রান করে ফেরেন এই ওপেনার। মাঝে নিক ওয়েলস একবার জীবন পেয়েছিলেন মেহেদি হাসান মিরাজের বলে। এরপর থেকে অবশ্য আর কোনো সুযোগ বাংলাদেশের বোলারদের দেননি দুই জিম্বাবুয়ান ব্যাটার ওয়েলস ও উইলিয়ামস।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 28, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মোরেলগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ
Next Article কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
যশোর

২১ এপ্রিল থেকে শুরু এসএসসি: যশোর বোর্ডে ২৯৯ কেন্দ্র, পরীক্ষার্থী ১,৩৪,৫১০

By জন্মভূমি ডেস্ক 37 minutes ago
বাগেরহাট

শরণখোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

By জন্মভূমি ডেস্ক 59 minutes ago
সাতক্ষীরা

তালায় গাঁজাসহ গ্রেফতার ১

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

এবার ভিন্ন আঙিনায় সাকিব, আনছেন নতুন গণমাধ্যম

By Nayon Islam 5 hours ago
খেলাধূলা

ডোপিংয়ের দায়ে দুই বছর নিষিদ্ধ মাবিয়া আক্তার

By Nayon Islam 1 day ago
খেলাধূলা

নাহিদ রানার আগুনঝরা বোলিং, মুস্তাফিজদের হারিয়ে শীর্ষে পেশোয়ার

By Janmobhumi Desk 2 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?