By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: থাকছেন না মোস্তাফিজ, মন খারাপ চেন্নাইয়ের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > থাকছেন না মোস্তাফিজ, মন খারাপ চেন্নাইয়ের
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

থাকছেন না মোস্তাফিজ, মন খারাপ চেন্নাইয়ের

Last updated: 2024/04/23 at 4:43 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : একমাত্র বাংলাদেশী ক্রিকেটার হিসেবে এবার আইপিএল খেলছেন মোস্তাফিজুর রহমান। টাইগার পেসারের সময়টাও যাচ্ছে ভালোই। ৬ ম্যাচে ১১ উইকেট ঝুলিতে পুরেছেন তিনি। তবে চেন্নাই সুপার কিংসের জার্সিতে পুরো মৌসুম খেলা হচ্ছে না তাঁর।

আসছে জুনে শুরু হতে চলা টি-টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজের জন্যই ২মে দেশে ফিরে আসবেন টাইগার এই পেসার। আর তাঁকে দলে পাবেন না বলে নিজেদের মন খারাপের কথাই জানিয়েছেন চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি।

এবারের আসরে চেন্নাইয়ের হয়ে এখনো পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকার করেছেন মোস্তাফিজ, তিনি ম্যাচও খেলেছেন একটি কম। যদিও নিজেদের সবশেষ দুই ম্যাচে বল হাতে খরুচে ছিলেন টাইগার এই পেসার, কিন্তু তাঁর সার্বিক পারফর্ম্যান্সে বেশ সন্তুষ্ট চেন্নাই। বিশেষ করে বল হাতে চেন্নাইয়ের হোমগ্রাউন্ডে বেশ কার্যকরী টাইগার এই পেসার।

চেন্নাইয়ের হোমগ্রাউন্ডে তিন ম্যাচ খেলেই ৮ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। আর প্রতিপক্ষের মাঠে তিন ম্যাচে পেয়েছেন তিন উইকেট। আজও নিজেদের মাঠেই খেলতে নামছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। লক্ষ্ণৌয়ের বিপক্ষে এই ম্যাচের পর চেন্নাইয়ের হয়ে আর দুইটি ম্যাচ খেলতে পারবেন মোস্তাফিজ। ২৮ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের পর ১মে পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই।

এদিকে মোস্তাফিজের চলে আসা নিয়ে লক্ষ্ণৌ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাসি বলেন, ‘মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত স্লোয়ার আছে, যেটা বোঝা কঠিন, বিশেষ করে চেন্নাইয়ে (চিদাম্বরম স্টেডিয়ামে)। ও বাংলাদেশে ফিরে গেলে আমাদের খারাপ লাগবে, কিন্তু ওর দেশ ওকে ডাকছে। ও যত দিন থাকতে পারে, তত দিন ধরে রাখতে চাই। আমরা ওর পারফরম্যান্সে সন্তুষ্ট।’

সিনিয়র করেস্পন্ডেন্ট April 23, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নিউইয়র্কে ফেরদৌসকে নিজ হাতে মৌসুমীর আপ্যায়ন
Next Article পদে থেকেই ইউপি চেয়ারম্যানরা উপজেলা নির্বাচন করতে পারবেন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ

By Correspondent 6 hours ago
খুলনামহানগর

খুলনায় রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক সমাজের মানববন্ধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জেলার খবরযশোর

দুটি নিষিদ্ধ চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলে খুন বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘রাতে কিশোররা রাস্তায় অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বঙ্গোপসাগরে কেন ঘন ঘন ঘূর্ণিঝড়

By জন্মভূমি ডেস্ক 19 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনের প্রভাব : চার কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?