By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: থানায় হামলা : অপেশাদার আচরণের অভিযোগে এসআই প্রত্যাহার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > থানায় হামলা : অপেশাদার আচরণের অভিযোগে এসআই প্রত্যাহার
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

থানায় হামলা : অপেশাদার আচরণের অভিযোগে এসআই প্রত্যাহার

Last updated: 2025/02/05 at 3:24 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : রাজধানীর উত্তরায় তিন ছাত্র আটকের জেরে উত্তরা পূর্ব থানা ঘেরাওয়ের ঘটনায় এক উপ-পরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে।
প্রত্যাহার করা উপ-পরিদর্শকের নাম আবু সাইদ। রাতেই ছাত্রদের সঙ্গে বৈঠক করে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে বলেও জানিয়েছে উত্তরা বিভাগ পুলিশ।
উত্তরা জোনের সহকারি কমিশনার সাদ্দাম হোসেন বলেন, একটি অভিযোগ পেয়ে তিন ছাত্রকে থানায় নিয়ে আসে উত্তরা পূর্ব থানার এসআই আবু সাঈদ। এরপরই বিক্ষুব্ধ হয়ে পড়েন শিক্ষার্থীরা। পরে খবর শুনে উত্তরা বিভাগের উপ-কমিশনারসহ ঘটনাস্থলে আমরা যাই। শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের পর বিষয়টি নিষ্পত্তি হয়। শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এসআই আবু সাঈদ তাদের সঙ্গে অপেশাদার আচরণ করেছেন। অভিযোগের ভিত্তিতে তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আহম্মেদ আলী বলেন, চাঁদাবাজি ও মারামারির অভিযোগ পাওয়ার পর জিজ্ঞাসাবাদ করার জন্য তিন শিক্ষার্থীকে থানায় নেওয়া হয়েছিল। এরপরে মূলত ঘটনার সূত্রপাত।
রাতে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে এ ব্যাপারে আলোচনা হয়েছে তারা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সেই অভিযোগের তদন্ত করা হচ্ছে। শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে অপেশাদার আচরণে অভিযুক্ত এসআই আবু সাঈদকে থানা থেকে প্রত্যাহার করে রাজারবাগে সংযুক্ত করা হয়েছে।
তিনি বলেন, উত্তরা পশ্চিম থানায় কোনো হামলার ঘটনা ঘটেনি। তবে সেখানে বিক্ষুব্ধ ছাত্ররা ওই থানার সামনে বিক্ষোভ করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম এভিনিউ সড়কে উত্তরা পশ্চিম থানা কমিটি গঠনের লক্ষ্যে একটি মিটিংয়ের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্ররা। মিটিং থেকে আকাশ, রবিন ও বাপ্পি নামের তিন ছাত্রকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
এ বিষয়ে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, আমাদের সহপাঠী আকাশ, রবিন ও বাপ্পিকে পুলিশ আটক করে উত্তরা পূর্ব থানায় নিয়ে যায়। পূর্ব থানায় আমরা গিয়ে জানতে পারি, তিন ছাত্রকে উত্তরা পশ্চিম থানা পুলিশ আটক করে উত্তরা পূর্ব থানা-পুলিশের হেফাজতে রেখেছে। এরপরই মূলত উত্তেজিত হয়ে পড়ে ছাত্ররা।
থানায় হামলার খবর শুনে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আহম্মেদ আলী, উত্তরা জোনের সহকারী কমিশনার সাদ্দাম হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা ছুটে এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরবর্তীতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে উত্তরা পূর্ব থানায় শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করে পুলিশের উর্ধ্বতনরা।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 5, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article টিউলিপের অর্থপাচারের অভিযোগ তদন্ত শুরু: দ্য টেলিগ্রাফ
Next Article নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে গাজা দখলের ঘোষণা ট্রাম্পের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

ব্যাংক চলবে ৯টা থেকে ৩টা পর্যন্ত: মন্ত্রিপরিষদ সচিব

By Tanvir 6 minutes ago
খুলনাবাগেরহাট

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক ৩ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

ব্যাংক চলবে ৯টা থেকে ৩টা পর্যন্ত: মন্ত্রিপরিষদ সচিব

By Tanvir 6 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়

সরকারি কর্মকর্তাদের গাড়ি কিনতে সুদমুক্ত ঋণ দেওয়া বন্ধ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?