By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দক্ষিণে খাবার পানির জন্য হাহাকার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > দক্ষিণে খাবার পানির জন্য হাহাকার
Uncategorized

দক্ষিণে খাবার পানির জন্য হাহাকার

Last updated: 2021/04/25 at 11:59 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক

করোনা, লকডাউন কিংবা রোজা। সামাজিক জীবনে এসবের প্রভাব মারাত্মক কিন্তু, সাতক্ষীরার শ্যামনগর উপক‚লজুড়ে তারচেয়েও ভয়াবহ সমস্যা এখন সুপেয় পানির সংকট। বৈশাখের তীব্র দাবদাহে সমুদ্রবর্তী এসব এলাকায় শুকিয়ে গেছে খাবার পানির পুকুর। নলক‚পের পানি নোনা। খাবার পানি মিলছে না কোথাও। এক কলস পানি সংগ্রহ করতে কয়েক কিলোমিটার দূরে গিয়ে দিতে হচ্ছে লাইন। দেশের অন্য প্রান্তের মানুষ অবাক হলেও ভীষণ সত্য যে এখানে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর সিরিয়াল এলে তবেই মিলছে এক কলস পানি।

শ্যামনগর কৈখালি এলাকার বাসিন্দা মনির হোসেন শামিম জানান, শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামে সরকারিভাবে খাবার পানির জন্য একটি পুকুর খনন করা আছে। অমল প্রামান্য এই পুকুরের মালিক। কিন্তু, তিনি জেলা পরিষদের দ্বারা খাবার পানির জন্য পুকুর খনন করিয়ে নিয়ে এখন এলাকার মানুষকে আর পানের পানি নেওয়ার সুযোগ দিতে চাইছেন না। এ পুকুরে এখন তিনি মাছ চাষ করছেন। সেখানে মাছের খাদ্য প্রয়োগ করায় পুকুরের পানি খাবার অযোগ্য হয়ে পড়ছে। এরপরেও কেউ পানি নিতে নিতে গেলে তার পরিবার পানি নিতে বাধা দেয়। পুকুর থেকে পানি সংগ্রহের করার জন্য যে ফিল্টারের পাইপ সরকারিভাবে লাগিয়ে দেওয়া হয়েছিল সেটি তারা তুলে সরিয়ে দিয়েছে। এদিকে, প্রচÐ রোদ, ভয়াবহ গরম। তেষ্টায় গ্রামের মানুষের বুকের ছাতি ফেটে যায় অবস্থা। এই গরমে বার বার পরিবারটির কাছে গ্রামের মানুষ আকুতি জানালেও তারা কোনও পাত্তা দিচ্ছে না।

পুকুর মালিক অমল প্রামান্য বলেছেন, পুকুর থেকে বিভিন্ন জায়গার মানুষ পানি নিয়ে যাচ্ছে। এতে পুকুর শুকিয়ে যেতে পারে, সেজন্য তিনি কাউকে পানি দিতে চাইছেন না।

ঘূর্ণিঝড় আম্পানের পর সব পুকুরে নোনা পানি ঢুকে গেছে। ভূগর্ভস্থ পানির স্তর নেমে গেছে। এ মুহূর্তে সরকারের পক্ষ থেকে পানির ব্যবস্থা না করলে মানুষ তীব্র পানি সংকটে পড়বে। এতে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে।

একই এলাকার বাসিন্দা আক্তার হোসেন বলেন, এক কলস পানির জন্য মানুষ তিন-চার ঘণ্টা প্রচÐ রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকছে। তারা ৩/৪ কিলোমিটার দূর থেকে এসে জয়াখালী মোড় সংলগ্ন আকিজ কোম্পানির তৈরি পানির ফিল্টার থেকে পানি নিচ্ছে। কিন্তু ফিল্টারে যে পানি আছে তা দুই একদিনের মধ্যে শেষ হয়ে যাবে। তারপর যে কী হবে তা কেউ জানে না। তিনি এ বিষয়ে জরুরি সহায়তার জন্য সরকারি, বেসরকারি সংস্থার দৃষ্টি আকর্ষণ করেন।

এ অবস্থা শুধু কৈখালি ইউনিয়নে নয়, এর আশেপাশের রমজাননগর, ঈশ্বরীপুর, বুড়িগোয়ালিনী, গাবুরা, পদ্মপুকুরসহ গোটা উপক‚লে একই অবস্থা বিরাজ করছে বলে জানান শ্যামনগর সদরের আজিজুর রহমান, বুড়িগোয়ালিনীরর আব্দুল হালিম, মুন্সিগঞ্জের বেলাল হোসেন, পিযুষ বাউয়ালিয়াসহ অনেকেই।

এক কলস পানি ভরতে গ্রামবাসীকে দিতে হচ্ছে দীর্ঘ লাইন। এক কলস পানি ভরতে গ্রামবাসীকে দিতে হচ্ছে দীর্ঘ লাইন।

স্থানীয় বেসরকারি সংস্থা লিডার্সের পক্ষ থেকে সুপেয় পানি সংকট নিরসনে কাজ করা হচ্ছে। সংস্থাটির নির্বাহী পরিচালক মোহন কুমার বিশ্বাস জানান, খরায় খাল-বিল-পুকুর শুকিয়ে গেছে। নলক‚পেও পানি ঠিকমতো উঠছে না। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানির জন্য এসব এলাকায় এখন একপ্রকার হাহাকার অবস্থা।

তিনি আরও জানান, সুপার সাইক্লোন আম্পানে উপদ্রæত উপক‚ল সাতক্ষীরার শ্যামনগরের ক্ষতিগ্রস্ত মানুষ নিরাপদ খাবার পানির দাবিতে স¤প্রতি কয়েক দফা মানববন্ধন, মিছিল ও সমাবেশ করেছে।

কলেজ শিক্ষক দেবদাস সরকার বলেন, সুপার সাইক্লোন আম্পানে উপক‚লের বেড়িবাঁধ ভেঙে সর্বত্র নোনা পানি ঢুকে পড়ে। বাড়িঘর, ফসলি জমি, মাছের ঘের ভেসে যায়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় এই এলাকার একমাত্র পানির উৎস পানির আঁধার (পুকুরগুলো)। কোথাও কোনও সুপেয় পানির ব্যবস্থা না থাকায় এনজিও লিডার্স পানির ব্যবস্থা করছিল। কিন্তু, দশমাস পর তারাও দু’দিন পানি দিতে না পারায় সংকট এখন তীব্র। এ মুহূর্তে সরকারের পক্ষ থেকে পানির ব্যবস্থা না করলে মানুষ তীব্র পানি সংকটে পড়বে। এতে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে। এদিকে স্থানীয় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার বলেন, বুড়িগোয়ালিনী এলাকায় খাবার পানির সংকট নিরসনে সেখানে একটি পানির প্লান্ট স্থাপন করা হয়েছে। তবে অন্যান্য জায়গায় সুপেয় পানির সংকট নিরসনে তিনি উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 25, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় খুললো দোকান, বালাই নেই স্বাস্থ্যবিধির
Next Article উশর যা কিতাবে আছে আমলে নেই (!)
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ হওয়া উচিত : রাশিয়া

By Tanvir 7 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প

By Tanvir 7 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধে এ পর্যন্ত ইরানের ক্ষয়ক্ষতি ২ হাজার ৭০০ কোটি ডলার

By Tanvir 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorized

মেহেরপুরে বিদ্যুৎপৃষ্টে শিশুর মৃত্যু, বাকরুদ্ধ মা

By Correspondent 7 days ago
Uncategorized

মঠবাড়িয়ায় কৃষক-কৃষাণীদে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 1 week ago
Uncategorized

সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

By জন্মভূমি ডেস্ক 2 months ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?