By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দক্ষিণ গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৩০ ফিলিস্তিনি নিহত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > দক্ষিণ গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৩০ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

দক্ষিণ গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৩০ ফিলিস্তিনি নিহত

Last updated: 2023/12/03 at 3:01 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : দক্ষিণ গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৩০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। খান ইউনিস এবং রাফাহ এলাকায় আজ সকালে (রোববার) এ হামলা হয়।

আল জাজিরার প্রতিনিধি হানি মাহমুদ বলেছেন, গত রাত পর্যন্ত চলমান ইসরায়েলি বিমান হামলায় খান ইউনিসের পূর্ব দিকের বেশিরভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার বাসিন্দাদের শহরের পশ্চিম দিকে বা রাফাহ শহরে সরে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে।

তিনি বলেন, ইসরায়েলি কর্তৃপক্ষ সাধারণ ফিলিস্তিনিদের গাজার রাফাহতে যেতে বলছে। কিন্তু, ফিলিস্তিনিরা যখন ওই অঞ্চলে যাওয়ার চেষ্টা করছে, তখন তাদের ওপর বোমা হামলা করছে ইসরায়েলের সেনারা। এখন সবচেয়ে বড় সত্য হচ্ছে এই যে গাজায় কোনো নিরাপদ স্থান নেই।

হানি মাহমুদ বলেন, খান ইউনিসের এলাকায় শত শত বাসিন্দা এখনও আটকা পড়ে আছে। কারণ, শহরের অন্যান্য অংশে বা আরও দক্ষিণে যাওয়ার প্রধান রাস্তাগুলো ধ্বংস বা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসরায়েলি বিমান হামলায়। ইসরায়েলের সেনারা এসব রাস্তা দিয়ে যাওয়া ফিলিস্তিনিদের ওপর হামলা করছে। গাজার উত্তরে ইসরায়েলি হামলায় ৫০টি বাড়ি ধ্বংস হওয়ার পর উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে অন্তত ১০টি মৃতদেহ বের করেছে।

দক্ষিণ গাজার খান ইউনিসে হাজার হাজার লোক তাবু অথবা বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের ভেতরেই বসবাস করছে।

যদিও এইদিকে উত্তরের মতো ততোটা ভয়াবহ ধ্বংস হয়নি, তবে কোরি স্কার ও জ্যামন ফন ডেন হোয়েকের বিশ্লেষণ অনুযায়ী শহরের অন্তত ১৫ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েলি সেনারা গাজার মানুষদের যেমন উত্তর থেকে সরিয়ে দিয়েছে, তেমনি পুরো উপত্যকাকে পশ্চিমের দিকে আলাদা করে ফেলেছে, যাতে দক্ষিণ থেকে গাজা শহরকে বিচ্ছিন্ন করে ফেলা যায়।

গাজা শহরের দক্ষিণ অঞ্চল থেকে নেওয়া ছবিতে আমরা দেখতে পাই যে এক সময় মানুষে পরিপূর্ণ এই আবাসিক এলাকা ইসরায়েলি সেনারা ভারী অস্ত্র-শস্ত্র নিয়ে পুরোপুরি ফাঁকা করে দিয়েছে এবং পশ্চিম ভূমধ্যসাগর তীর অভিমুখে বুলডোজার দিয়ে একটা রাস্তা বানিয়ে নিয়েছে।

একইসাথে ট্যাঙ্কসহ কয়েক ডজন সামরিক বাহন ও তার পেছনে যোদ্ধাদের দেখা যাচ্ছে।

স্যাটেলাইটের ছবিতে আরও দেখা যায়, গাজার আল-আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে একটা খোলা চারকোণা জায়গায় মাটিতে গাড়ি চলার রাস্তা বানিয়ে ইসরায়েলের প্রতীক ‘স্টার অফ ডেভিড’ তুলে ধরা হয়েছে।
সূত্র : আল-জাজিরা, বিবিসি

সিনিয়র করেস্পন্ডেন্ট December 3, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নিবন্ধন ছাড়াই ‘রাজনৈতিক’ দলের নামে মনোনয়ন দাখিল
Next Article বাংলাদেশে সবার অংশগ্রহণে শান্তিপূর্ণ নির্বাচন হতে হবে : জাতিসংঘ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
যশোর

যশোরে ইয়াবা ও ১৯ লাখ টাকাসহ মাদককারবারী আটক

By জন্মভূমি ডেস্ক 28 minutes ago
কুষ্টিয়া

খোকসায় কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-১৫

By জন্মভূমি ডেস্ক 57 minutes ago
বাগেরহাট

আওয়ামী নেতার ইশারায় মাহে আলম হত্যাকান্ড ধামাচাপা পড়েছে

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পিছিয়ে পড়া’ সাতক্ষীরার ৮০ শতাংশ সড়কই কাঁচা

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নেবে ইরান

By Tanvir 19 hours ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

By Tanvir 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?